📘 ইখলাস ২ > 📄 আপনি যা পেতে পারেন

📄 আপনি যা পেতে পারেন


ইখলাসের ফলাফল ও প্রাপ্তি বিশাল। ইখলাসের মাধ্যমে বান্দার প্রচুর কল্যাণ অর্জিত হয়। যেমন—
✓ দুনিয়া আখেরাতের ব্যাপক কল্যাণ।
✓ ইখলাস বান্দার আমল কবুল হওয়ার অন্যতম কারণ। (তবে সর্বাবস্থায়ই আমল হতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পদ্ধতি অনুযায়ী।)
✓ ইখলাসের মাধ্যমে প্রথমে আল্লাহর ভালোবাসা অর্জন হয়। এরপর, ফেরেশতারা তাকে ভালোবাসে। অতঃপর (আল্লাহর পক্ষ থেকে) মানুষের মাঝে তার ভালোবাসা তৈরী করে দেওয়া হয়।
✓ ইখলাসই সব ইবাদতের মূল, যাবতীয় আমলের প্রাণ।
✓ ইখলাস থাকলে অল্প আমলেই অনেক বেশি সওয়াব পাওয়া যায়। ইখলাসের সাথে আল্লাহর কাছে সামান্য চাওয়ার প্রাপ্তিও বিশাল।
✓ ইখলাস ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যক্তি যখন দুনিয়াবী বৈধ কোনো কাজও করে, তবুও তা সাওয়াবের শামিল।
✓ ইখলাস থাকলে কোনো কারণে আমল করতে না পারলেও শুধু নিয়তের মাধ্যমে বান্দার সওয়াব অর্জিত হয়।
✓ ইখলাস আছে কিন্তু আমলের কথা ভুলে গেছে বা ঘুমিয়ে পড়ার কারণে আমল করতে পারে নি, তবুও কৃত আমলের সওয়াব পায় বান্দা।
✓ বান্দা অসুস্থতা বা সফরের কারণে আমল করার সুযোগ না পেলেও ইখলাসের কারণে সে সুস্থাবস্থার বা বাড়িতে থাকাকালীন আমলের সওয়াব পাবে।
✓ ইখলাস থাকলে বান্দা আল্লাহ তাআলার সাহায্য লাভ করে।
✓ ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আখেরাতের আজাব থেকে রক্ষা করবেন।
✓ দুনিয়ায় বালা-মুসিবত দূর হয়।
✓ পরকালে বিশেষ মর্যাদা অর্জন হয়।
✓ ইখলাসের মাধ্যমে বান্দা গোমরাহি (ভ্রান্ততা) থেকে রক্ষা পায়।
✓ ইখলাস হেদায়েতের পথকে বৃদ্ধি করে।
✓ জনসমাজে সুখ্যাতি অর্জিত হয়।
✓ ব্যক্তির মনে প্রশান্তি জাগে এবং নিজেকে সৌভাগ্যবান মনে হয়।
✓ ঈমান সুশোভিত হয়।
✓ খাঁটি আল্লাহওয়ালাদের সান্নিধ্যলাভের সুযোগ হয়।
✓ মৃত্যুটা হয় নির্জলা, সুন্দর।
✓ দুআ কবুল হয়।
✓ কবরে বান্দা নেয়ামতপ্রাপ্ত হয়। জান্নাতের সুসংবাদ কবর থেকেই বান্দা লাভ করে।
✓ পরিশেষে মুমিনের চূড়ান্ত বাসনা জান্নাত অর্জিত হয়।
এখানে যেসব উপকারের কথা বললাম, এগুলোর দলিল-প্রমাণের অভাব নেই। কুরআন-হাদিসের পাতায় দৃষ্টি মেললেই আপনি পেয়ে যাবেন।
আল্লহর কাছে প্রর্থনা, আল্লাহ লেখকসহ গোটা উম্মতে মুসলিমাকে কথা ও কাজে সবকিছুতেই ইখলাসের এই মহান নেয়ামত অর্জন করার তাওফিক দান করেন। আমিন।

টিকাঃ
৩৮. বিস্তারিত জানতে দেখেন كتاب الإخلاص لحسين العوايشه ص ٦٤

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00