📘 ইখলাস ২ 📄 ইখলাস কী?

📄 ইখলাস কী?


আরবি অভিধানে ইখলাস শব্দ দ্বারা কোনো কিছুকে পঙ্কিলতা থেকে নির্মল করা বা মুক্ত করা ইত্যাদি বোঝানো হয়। আর ইবাদতের ক্ষেত্রে ইখলাস বলতে ইবাদতকে রিয়া (লৌকিকতা) থেকে মুক্ত থাকা বোঝানো হয়।
এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার নামই ‘ইখলাস’। ইখলাসের পারিভাষিক সংজ্ঞা বিভিন্নজন বিভিন্ন রকম দিয়েছেন। তবে সবগুলোই প্রায় কাছাকাছি অর্থে; যেমন—
১. কেবল আল্লাহর জন্যই যাবতীয় নেককাজ করা।
২. আমলের ক্ষেত্রে বান্দার ভেতর-বাইর-সবই এক হওয়া। সুতরাং বান্দার বাইর যখন ভেতর থেকে প্রবল হবে, তখন সেটা হবে রিয়া; কিন্তু ভেতর যখন বাইর থেকে শক্তিশালী হবে, তখন তাকে ইখলাস বলে গণ্য করা হবে।
৩. বান্দার সব আমল রিয়ার (লোক দেখানো) কলুষ থেকে মুক্ত হওয়া।
৪. কাজি ইয়াজ রাহিমাহুল্লাহ ইখলাসের সংজ্ঞা করেছেন এভাবে—
মানুষকে দেখানোর উদ্দশ্যে আমল করা শিরক। মানুষের কারণে আমল না করা রিয়া। আর, এ দুটি থেকে মুক্ত থাকার নামই হচ্ছে ইখলাস।
আপনি যেই সংজ্ঞাই নেন না কেন, উদ্দেশ্য একটিই—লৌকিকতা, নাম-যশ-খ্যাতি কুড়ানো, দুনিয়ার হীন স্বার্থ হাসিল ইত্যাদির উদ্দেশ্য বাদ দিয়ে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্যলাভের উদ্দেশ্যে ইবাদত করা, তার শাস্তির ভয় ও পুরস্কার লাভের আশা করা।

টিকাঃ
* ১. আল-মু'জামুল ওয়াসিত, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৪৯
* ২. মাদারিজুস সালিকিন, ইবনুল কায়্যিম, খণ্ড: ২, পৃষ্ঠা : ৯১
* ১০. মাদারিজুস সালিকিন, ইবনুল কায়্যিম, ২/৯১

ফন্ট সাইজ
15px
17px