📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 অর্থোডক্স সম্প্রদায়ের কিছু মূলনীতি

📄 অর্থোডক্স সম্প্রদায়ের কিছু মূলনীতি


১. এই সম্প্রদায়ের মতে পবিত্র আত্মা শুধু পিতা থেকেই আবির্ভূত।
২. অর্থোডক্স চার্চ পরকীয়াসংক্রান্ত বিষয়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের অনুমতি দেয়। পাশাপাশি বিচ্ছেদের পর তাদের পুনরায় বিবাহের সুযোগ থাকে না।
৩. কিছু কিছু অর্থোডক্স চার্চের মসিহের একক সত্তার আকিদা পোষণ করে। আর সেই একক সত্তা হলো ঐশ্বরিক সত্তা। পক্ষান্তরে অন্যান্য অর্থোডক্স চার্চের দাবি হলো মসিহের দ্বৈত সত্তা। একটি হলো ঐশ্বরিক, কারণ তিনি ঈশ্বরপুত্র। অপরটি হলো মানবীয় সত্তা, কারণ তিনি মানবসন্তান। তার মধ্যে ঈশ্বর এবং মানবের সমন্বয় ঘটেছে। ৪৫১ খ্রিষ্টাব্দে এই মতটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

ফন্ট সাইজ
15px
17px