📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ২. বারবারানী সম্প্রদায়

📄 ২. বারবারানী সম্প্রদায়


এই সম্প্রদায় ঈসা আলাইহিস সালাম ও তার মাতাকে ঈশ্বর হিসেবে আখ্যায়িত করে। সম্ভবত পবিত্র কুরআনের এই বাণী তাদের দিকে ইঙ্গিত দেয়, وَإِذْ قَالَ اللهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُتِيَ إِلَهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِহَقِّ إِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنتَ عَلامُ الْغُيُوبِ . যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারইয়াম! তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে, আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত কর? ঈসা বলবেন; আপনি পবিত্র! আমার জন্যে শোভা পায় না যে, আমি এমন কথা বলি, যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি, তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত; আপনি তো আমার মনের কথা ও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয় আপনিই অদৃশ্য বিষয়ে জ্ঞাত। [সুরা মারইয়াম, আয়াত: ১১৬] এই বারবারানী সম্প্রদায় লুপ্ত হয়ে যায়। তবে বিলুপ্তির পাশাপাশি খ্রিষ্টান সম্প্রদায়ের উপর নিকৃষ্ট প্রভাব বিস্তার করে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৩. ইলিয়ান সম্প্রদায়

📄 ৩. ইলিয়ান সম্প্রদায়


তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বলে এবং বিশ্বাস করে যে, তিনি আল্লাহর সন্তান। তাঁর প্রকৃতি, মায়ের উদর থেকে প্রসব হওয়া ও ক্রুশবিদ্ধ হওয়া এসব ব্যাপারে তারা নির্দিষ্ট পদ্ধতি কল্পনা করে বলে যে, তাঁর হত্যা ও ক্রুশবিদ্ধকরণের বিষয়টি শুধু কল্পনা ও ধারণায় ছিল, বাস্তবতা সম্পূর্ণই এর বিপরীত।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৪. ত্রিত্ববাদী সম্প্রদায় (Trinitarian)

📄 ৪. ত্রিত্ববাদী সম্প্রদায় (Trinitarian)


এই সম্প্রদায়ের নেতৃত্বে ছিল আলেকজান্দ্রিয়ার গির্জা (Church of Alexandria)। তাদের মতাদর্শ অনুসারে ঈশ্বরের তিন রূপ। পিতারূপী ঈশ্বর, পুত্ররূপী ঈশ্বর ও পবিত্র আত্মারূপী ঈশ্বর। ত্রিত্ববাদী সম্প্রদায়-ই পরবর্তীতে নিকিয়ার সমাবেশ পরবর্তী সমস্ত খ্রিষ্টীয় সম্প্রদায়ের জন্যে আনুষ্ঠানিক খ্রিষ্টীয় দল হিসেবে পরিণত হয়।

ফন্ট সাইজ
15px
17px