📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 প্রথম. ভ্যাটিক্যান সংস্করণ ৫০৪ (সম্ভবত ৪০৪ হবে)

📄 প্রথম. ভ্যাটিক্যান সংস্করণ ৫০৪ (সম্ভবত ৪০৪ হবে)


প্রায় পাঁচশ বছর আগে খ্রিষ্টান পণ্ডিতগণ এই নুসখাটি সম্পর্কে অবগত হন। এটির রচনাকাল নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। প্রফেসর হেগ মনে করেন, এটি চতুর্থ শতাব্দীতে রচিত হয়েছে। অপরদিকে সেইন্ট মার্শ এর মত হলো এটি পঞ্চম শতাব্দীর সংকলন। মাউন্ট নিকনের মতে পঞ্চম কিংবা ষষ্ঠ শতাব্দীতে গ্রিক ভাষায় এটি লেখা হয়।

এই কপিটিতে বেশ কিছু অনুচ্ছেদের ঘাটতি রয়েছে। যেমন,

টিকাঃ
[৫০০] এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকায় Bible শব্দের আলোচনা দ্রষ্টব্য।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 পুরাতন নিয়মের

📄 পুরাতন নিয়মের


#আদিপুস্তকের শুরু থেকে ৪৬ অধ্যায় পর্যন্ত। #গীতপুস্তকের একশত পাঁচ থেকে একশত সাইত্রিশতম (১০৫-১৩৭) শ্লোক।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 নতুন নিয়মের

📄 নতুন নিয়মের


#ইবরিয়দের প্রতি পোলের পত্রের নবম থেকে চতুর্দশ (৯-১৪) অধ্যায়। #তিত ও ফিলিমনের কাছে লিখিত পোলের পত্র এবং যোহনের স্বপ্ন বা প্রকাশিত কালাম। পঞ্চদশ শতাব্দীতে এসে কেউ একজন এগুলোকে যুক্ত করেছেন। #মার্কের সুসমাচারে লেখক ষোড়শ অধ্যায়ের নবম থেকে বিংশ (৯-২০) অনুচ্ছেদ পর্যন্ত স্থান সাদা রেখে দিয়েছেন।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 দ্বিতীয়, আলেকজান্দ্রিয়া সংস্করণ (Alexandrian version)

📄 দ্বিতীয়, আলেকজান্দ্রিয়া সংস্করণ (Alexandrian version)


এই সংস্করণের কপিটি ১৬০৮ খ্রিষ্টাব্দে সম্রাট প্রথম চার্লসের হাতে পৌঁছায়। বর্তমানে এটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই সংস্করণেও বেশ কিছু অংশ অনুপস্থিত। যেমন: #মথির সুসমাচারের পঞ্চবিংশ অধ্যায়ের শুরু থেকে নিয়ে ষষ্ঠ অনুচ্ছেদ পর্যন্ত। #যোহনের সুসমাচারের ষষ্ঠ অধ্যায়ের পঞ্চাশত অনুচ্ছেদ থেকে অষ্টম অধ্যায়ের বায়ান্ন নং অনুচ্ছেদ পর্যন্ত।

ফন্ট সাইজ
15px
17px