📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 দ্বিতীয় স্তরের পুস্তকাবলি

📄 দ্বিতীয় স্তরের পুস্তকাবলি


১। যাকোবের পত্র
২। যিহুদার পত্র
৩। পিতরের দ্বিতীয় পত্র
৪। যোহনের দ্বিতীয় ও তৃতীয় পত্র

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 তৃতীয় স্তরের পুস্তকসমূহ

📄 তৃতীয় স্তরের পুস্তকসমূহ


১। পোলের কার্যবিবরণী-সংক্রান্ত পত্রসমূহ
২। রাখাল হারমোসের পুস্তক
৩। পিতরের স্বপ্ন
৪। যোহনের আরও কিছু স্বপ্ন[৪৯৭]

খ্রিষ্টানগণ কর্তৃক প্রত্যাখ্যাত কিতাবগুলোর খুব অল্পই এখানে উল্লেখ করা হয়েছে। নতুবা এ তালিকা অনেক দীর্ঘ। এ পর্যায়ে আমরা এনসাইক্লোপিডিয়া অব অ্যামেরিকা থেকেও প্রত্যাখ্যাত পুস্তকের একটি তালিকা তুলে ধরছি।

১। টমাসের সুসমাচার
২। মিথ্যুক মথির সুসমাচার
৩। ইবরীয়দের সুসমাচার
৪। নাসেরিদের সুসমাচার
৫। বারোজনের সুসমাচার
৬। ইবোনীয়দের সুসমাচার
৭। মিশরীয় সুসমাচার
৮। পিতরের সুসমাচার। এটি দ্বিতীয় শতাব্দীর শেষাংশে মানুষের কাছে পরিচিত ছিল।
৯। বসিলের সুসমাচার। এটি দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে প্রসিদ্ধ ছিল।
১০। মার্কীয় সুসমাচার
১১। ইবিল্ল এর সুসমাচার
১২। নায়সানের সুসমাচার
১৩। ফিলিপের সুসমাচার
১৪। মেরিটাসের সুসমাচার
১৫। মারইয়ামের সুসমাচার
১৬। বরথলময়ের সুসমাচার
১৭। নিকোডেমাসের সুসমাচার
১৮। গামালিয়েলের সুসমাচার
১৯। যথার্থ সুসমাচার
২০। আন্দ্রেয় এর সুসমাচার
২১। বরনাবার সুসমাচার
২২। ইনকারাতিনের সুসমাচার
২৩। হোসিশিয়াসের সুসমাচার
২৪। যিহুদার সুসমাচার
২৫। খদ্দেয়ের সুসমাচার
২৬। সত্য সুসমাচার[৪৯৮]

টিকাঃ
[৪৯৭] এনসাইক্লোপেডিয়া অব ব্রিটানিকা, খণ্ড: ২, পৃষ্ঠা: ৫১৪।
[৪৯৮] এনসাইক্লোপিডিয়া অব আমেরিকা, খণ্ড: ১৩, পৃষ্ঠা: ৭০-৭১।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 উক্ত উৎসগুলোতে পোলের চিন্তাধারার প্রভাব

📄 উক্ত উৎসগুলোতে পোলের চিন্তাধারার প্রভাব


এ পর্যায়ে উক্ত ধর্মীয় উৎসগুলোতে পোলের চিন্তাধারার প্রভাব কতটুকু তা খতিয়ে দেখা দরকার। এজন্য আমাদেরকে প্রথমে এগুলোর লেখকের সাথে পোলের সম্পর্কের ধরণ নিয়ে অবগত হওয়া প্রয়োজন।

১। মথির সুসমাচার: লেখক হাওয়ারি ছিলেন না। মার্কের সুসমাচার থেকে উদ্ধৃত করার মাধ্যমে তিনি সুসমাচারটি রচনা করেন।
২। মার্কের সুসমাচার: লেখক বিভিন্ন সফরে পোলের সঙ্গী ছিলেন।
৩। লুক: পোলের প্রিয়ভাজন।
৪। যোহন: লেখক হাওয়ারি ছিলেন না। মসিহের প্রভুত্ব সম্পর্কে পোলের নাস্তিক্যবাদী দর্শনকে যোহন তার সুসমাচারে পেশ করেছেন।
৫। প্রেরিতদের কার্যবিবরণী: পোলের প্রিয়ভাজন লুক কর্তৃক রচিত।
৬। পোলের পত্রসমূহ: পোল নিজেই লেখক।
৭। যাকোবের পত্র: পোলের চিন্তা-দর্শনের ব্যাখ্যা।
৮। পিতরের পত্র: পোলের চিন্তা-দর্শনের ব্যাখ্যা।
৯। যোহনের পত্র: পোলের চিন্তা-দর্শনের ব্যাখ্যা।
১০। যিহুদার পত্র: পোলের চিন্তা-দর্শনের ব্যাখ্যা।

এত এত আলোচনা, গবেষণা, পর্যালোচনা ও বিশ্লেষণের পর এ কথা বলা কি যৌক্তিক হতে পারে যে, খ্রিষ্টানরা যে ধর্ম পালন করে, তা মসিহ আলাইহিস সালাম আনীত ধর্ম? না, কখনোই না, বরং এটি হলো চরম বিকৃত ও অপব্যাখ্যাকারী ইহুদি পোলের আবিষ্কৃত ধর্ম।[৪৯৯]

টিকাঃ
[৪৯৯] পাঠক বিস্তারিত জানতে ড. মুহাম্মদ নাদের সিদ্দিকি কর্তৃক উর্দু ভাষায় রচিত আল-মসিহিয়্যাতু ফি পাকিস্তান গ্রন্থটি দেখে নিতে পারেন।

ফন্ট সাইজ
15px
17px