📄 আট ও নয়. থিসলনিকিয় নগরের অধিবাসীদের প্রতি প্রেরিত দুটি চিঠি
থিসলনিকি (Theisaloniki) রোমান সাম্রাজ্যের উত্তর গ্রিসের মেসিডোনিয়ার রাজধানী শহর। পোল এখানকার অধিবাসীদের প্রতি প্রথম চিঠিটি লিখেন ৫২ খ্রিষ্টাব্দে। আর প্রথম চিঠির ব্যাখ্যাস্বরূপ দ্বিতীয় চিঠিটি প্রায় একই সময়ে লিপিবদ্ধ করেন। এই চিঠির বিষয়বস্তু হলো মসিহ আলাইহিস সালামের পুনরুত্থান। মসিহ আলাইহিস সালামের ওপর বিশ্বাস স্থাপনকারী প্রত্যেকেই ঈশ্বরের রাজত্ব কায়েম হওয়ার পর পুনরুত্থিত হবে। আর এই পুনরুত্থান সন্ধ্যা ও দ্বিপ্রহরে সংঘটিত হবে।
📄 দশ ও এগারো. তিমথির প্রতি লিখিত দুটি চিঠি
তিমথিয় ছিলেন পোলের সহচর ও সাহায্যকারী। পোল তাকে পুত্র ও প্রিয় বলে সম্বোধন করতেন। এই ব্যক্তিটি পোলের প্রচারিত ধর্মে দীক্ষিত হয় এবং বিভিন্ন সফরে তার সহচর হিসেবে গমন করে।
📄 বারো. তিতের প্রতি প্রেরিত চিঠি
তিত ছিলেন পোলের সহচর। পোল তাকে করিন্থ নগরে প্রেরণ করেন এবং তাকে সেখানকার খ্রিষ্টানদের দায়িত্ব প্রদান করেন। এরপর তাকে ক্রিটে প্রেরণ করেন। তিতের কাছে প্রেরিত এই চিঠিতে পোল নিজের উদ্ভাবিত কিছু কাল্পনিক বিধানের বিবরণ দিয়েছেন।
📄 তেরো. ফিলিমনের প্রতি লিখিত চিঠি
ফিলিমন ছিলেন পোলের আদর্শে দীক্ষিত একজন খ্রিষ্টান। ফিলিমনের এক দাস ওনিসিমকে কেন্দ্র করে পোল এই চিঠিটি লিখেন। ওনিসিম তার মনিব ফিলিমনের কিছু সম্পদ চুরি করে পালিয়ে গিয়েছিল। রোমে পৌঁছার পর পোলের সাথে তার সাক্ষাৎ হয়। পোলের কথায় প্রভাবিত হয়ে সে তার কৃতকর্ম থেকে তাওবা করে। পোল তাকে নিজের কাছে রেখে দিতে চাইলে মনিবের মতামত গ্রহণ ব্যতিরেকে সে থাকতে অস্বীকৃতি জানায়। অতঃপর মনিবের কাছে গেলে মনিব তাকে ক্ষমা করে দেন।