📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ছয়. ফিলিপি নগরের অধিবাসীদের প্রতি লিখিত চিঠি

📄 ছয়. ফিলিপি নগরের অধিবাসীদের প্রতি লিখিত চিঠি


ফিলিপি রোম সাম্রাজ্যের অন্তর্গত মেসিডোনিয়া প্রদেশের একটি নগরী। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী পোল এই পত্রটি ৬৩ খ্রিষ্টাব্দে লিখেছেন। এই পত্রে তিনি ফিলিপিয়দের মসিহ আলাইহিস সালামের ওপর বিশ্বাস স্থাপন এবং সুসমাচারের প্রতি দৃষ্টি প্রদান করতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞার পেছনে পোলের উদ্দেশ্য ছিল তার ভেতরে লুকিয়ে থাকা নিফাক ও কুফুরি যাতে প্রকাশ হয়ে না পড়ে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 সাত. কলসীয় নগরের অধিবাসীদের নিকট লিখিত চিঠি

📄 সাত. কলসীয় নগরের অধিবাসীদের নিকট লিখিত চিঠি


কলসিয় এশিয়া মাইনরের লাইকুস (Lycus) নদীর তীরে অবস্থিত একটি নগরীর নাম। এই চিঠিটি পোল ৬২ খ্রিষ্টাব্দে লিপিবদ্ধ করেন। চিঠিতে তিনি কলসিয়দেরকে মসিহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান। একইভাবে মসিহ আলাইহিস সালামের ইলাহ হওয়ার বিষয়টিও চমকপ্রদভাবে তুলে ধরেন। এমনকি মসিহ আলাইহিস সালামের ইলাহ সত্তায় বিশ্বাস স্থাপনকে মুক্তির শর্ত হিসেবে আখ্যায়িত করেন।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আট ও নয়. থিসলনিকিয় নগরের অধিবাসীদের প্রতি প্রেরিত দুটি চিঠি

📄 আট ও নয়. থিসলনিকিয় নগরের অধিবাসীদের প্রতি প্রেরিত দুটি চিঠি


থিসলনিকি (Theisaloniki) রোমান সাম্রাজ্যের উত্তর গ্রিসের মেসিডোনিয়ার রাজধানী শহর। পোল এখানকার অধিবাসীদের প্রতি প্রথম চিঠিটি লিখেন ৫২ খ্রিষ্টাব্দে। আর প্রথম চিঠির ব্যাখ্যাস্বরূপ দ্বিতীয় চিঠিটি প্রায় একই সময়ে লিপিবদ্ধ করেন। এই চিঠির বিষয়বস্তু হলো মসিহ আলাইহিস সালামের পুনরুত্থান। মসিহ আলাইহিস সালামের ওপর বিশ্বাস স্থাপনকারী প্রত্যেকেই ঈশ্বরের রাজত্ব কায়েম হওয়ার পর পুনরুত্থিত হবে। আর এই পুনরুত্থান সন্ধ্যা ও দ্বিপ্রহরে সংঘটিত হবে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 দশ ও এগারো. তিমথির প্রতি লিখিত দুটি চিঠি

📄 দশ ও এগারো. তিমথির প্রতি লিখিত দুটি চিঠি


তিমথিয় ছিলেন পোলের সহচর ও সাহায্যকারী। পোল তাকে পুত্র ও প্রিয় বলে সম্বোধন করতেন। এই ব্যক্তিটি পোলের প্রচারিত ধর্মে দীক্ষিত হয় এবং বিভিন্ন সফরে তার সহচর হিসেবে গমন করে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية