📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালামের ব্যাপারে অতিরঞ্জনকারী আহলে কিতাবদের প্রতি কুরআনের নিন্দা

📄 মসিহ আলাইহিস সালামের ব্যাপারে অতিরঞ্জনকারী আহলে কিতাবদের প্রতি কুরআনের নিন্দা


হে আহলে কিতাব, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সংগত বিষয় ছাড়া কোনো কথা বলো না। নিঃসন্দেহে মারইয়াম পুত্র মসিহ ঈসা আল্লাহর রাসুল এবং তাঁর বাণী যা তিনি প্রেরণ করেছেন মারইয়ামের নিকট এবং রুহ তাঁরই কাছ থেকে আগত। অতএব, তোমরা আল্লাহ এবং তাঁর রাসুলগণকে মান্য করো। আর একথা বলো না যে, আল্লাহ তিনের এক, একথা পরিহার করো; তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য। সন্তানসন্ততি হওয়াটা তাঁর জন্য উপযুক্ত বিষয় নয়। যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সবই তাঁর। আর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। [সুরা নিসা, আয়াত: ১৭১]

বলুন: হে আহলে কিতাব, তোমরা স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে। তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। [সুরা মায়েদা, আয়াত: ৭৭]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালামকে শূলে চড়ানো অথবা ক্রুশবিদ্ধ করা হয়নি, উঠিয়ে নেওয়া হয়েছে

📄 মসিহ আলাইহিস সালামকে শূলে চড়ানো অথবা ক্রুশবিদ্ধ করা হয়নি, উঠিয়ে নেওয়া হয়েছে


আর তাদের একথা বলার কারণে যে, আমরা মারইয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল। অথচ তারা না তাকে হত্যা করেছে, আর না শূলে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত যারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধু অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না। আর নিশ্চয় তাকে তারা হত্যা করেনি। বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সুরা নিসা, আয়াত: ১৫৭-১৫৮]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 কিয়ামতের আগে মসিহ আলাইহিস সালামের অবতরণ

📄 কিয়ামতের আগে মসিহ আলাইহিস সালামের অবতরণ


আর প্রত্যেক আহলে কিতাব ঈমান আনবে ঈসার ওপর তাদের মৃত্যুর পূর্বে। আর কেয়ামতের দিন তিনি তাদের জন্য সাক্ষী হিসেবে উপস্থিত হবেন। [সুরা নিসা, আয়াত: ১৫৯]

ফন্ট সাইজ
15px
17px