📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালামের দাওয়াত

📄 মসিহ আলাইহিস সালামের দাওয়াত


তারা কাফির, যারা বলে যে, মারইয়াম-তনয় মসিহই আল্লাহ; অথচ মসিহ বলেন: হে বনি ইসরাইল! তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন। এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। [সুরা মায়েদা, আয়াত: ৭২]

আর এটি পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, যেমন তাওরাত। আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দিই কোনো কোনো বস্তু, যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শনসহ। কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। অতএব তার ইবাদত করো, এটাই হলো সরল পথ। [সুরা আলে ইমরান, আয়াত: ৫০-৫১]

ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা কোন কোন বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্যে এসেছি। অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান। নিশ্চয় আল্লাহই আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব, তার ইবাদত করো। এটা হলো সরল পথ। [সুরা যুখরুফ, আয়াত: ৬৩-৬৪]

অতঃপর ঈসা যখন বনি ইসরাইলের কুফরি সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী-সাথিরা বলল: আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর তুমি সাক্ষী থাক যে, আমরা হুকুম কবুল করে নিয়েছি। হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ, আমরা রাসুলের অনুগত হয়েছি। অতএব, আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। [সুরা আলে ইমরান, আয়াত: ৫২-৫৩]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও অন্যান্য রাসূলগণের মতো একজন রাসূল

📄 মসিহ আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও অন্যান্য রাসূলগণের মতো একজন রাসূল


নিঃসন্দেহে মারইয়ামপুত্র মসিহ ঈসা আল্লাহর রাসুল এবং তার বাণী, যা তিনি প্রেরণ করেছেন মারইয়ামের নিকট এবং রুহ-তারই কাছ থেকে আগত। [সুরা নিসা, আয়াত: ১৭১]

মারইয়াম-তনয় মসিহ রাসুল ছাড়া আর কিছু নন। তার পূর্বে অনেক রাসুল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন সৎ-খাঁটি ঈমানদার। তারা উভয়েই খাদ্য ভক্ষণ করতেন। [সুরা মায়েদা, আয়াত: ৭৫]

মসিহ আল্লাহর বান্দা হবেন, তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও না। বস্তুত যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে, তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন। [সুরা নিসা, আয়াত: ১৭২]

সন্তান বলল, আমি তো আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবি করেছেন। আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন নামায ও যাকাত আদায় করতে। এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। এই মারইয়ামের পুত্র ঈসা। সত্যকথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। [সুরা মারইয়াম, আয়াত: ৩০-৩৪]

সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরাঈলের জন্যে আদর্শ। [সুরা যুখরুফ, আয়াত: ৫৯]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালামের ওপর নাজিলকৃত কিতাব ইনজিল

📄 মসিহ আলাইহিস সালামের ওপর নাজিলকৃত কিতাব ইনজিল


অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রাসুলগণকে এবং তাদের অনুগামী করেছি মারইয়াম-তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইনজিল। [সুরা হাদিদ, আয়াত: ২৭]

আমি তাদের পেছনে মারইয়াম-তনয় ঈসাকে প্রেরণ করেছি। তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল প্রদান করেছি। এতে হিদায়াত ও আলো রয়েছে। [সুরা মায়েদাহ, আয়াত: ৪৬]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালাম কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান

📄 মসিহ আলাইহিস সালাম কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান


স্মরণ করো, যখন মারইয়াম-তনয় ঈসা বলল, হে বনি ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসুলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তার নাম আহমদ। অতঃপর যখন তিনি স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলেন, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। [সুরা সফ, আয়াত: ৬]

যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত। অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব, অস্বীকারকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত। [সুরা বাকারা, আয়াত: ৮৯]

যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল আগমন করলেন—যিনি ওই কিতাবের সত্যায়ন করেন, যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কিতাবের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল- যেন তারা জানেই না। [সুরা বাকারা, আয়াত: ১০১]

আহলে কিতাবের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফির বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর (তারা এটা চায়)। যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। [সুরা বাকারাহ, আয়াত: ১০৯]

ফন্ট সাইজ
15px
17px