📄 তিন
মথির সুসমাচারে মসিহ আলাইহিস সালামকে ইহুদিদের রাজা বলা হয়েছে। অথচ ইতিহাস এ বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করে। কেননা, মসিহ আলাইহিস সালাম এক দিনের জন্যও ইহুদিদের রাজা ছিলেন না। বরং ইহুদিরাই শাসকগোষ্ঠীর কাছে গিয়ে মসিহ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এবং মৃত্যুদণ্ডাদেশ জারি করায়।
📄 চার
মথির সুসমাচারে মসিহ আলাইহিস সালামকে একজন পরিচালক বলা হয়েছে, যিনি ইহুদি জাতির দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। অথচ ঐতিহাসিকভাবে এই দাবি ভিত্তিহীন। পরিচালকের দায়িত্ব আঞ্জাম দেওয়া তো দূরের কথা ইহুদিরা তো তার দাওয়াতে সাড়াই দেয়নি।
📄 পাঁচ
বেথেলহেমকে লক্ষ্য করে মথি বলেন, "তুমি যিহুদার নেতৃবর্গের কাছে ছোট নও।” অপরদিকে পুরাতন নিয়মে ঠিক এর উল্টোটা বলা হয়েছে। মিখার পুস্তকে বলা হয়েছে, 'আর তুমি হে বেথেলহেম-ইফরাথা, তুমি যিহুদার সহস্রগণের মাঝে ক্ষুদ্র বলে অগণিতা।'
টিকাঃ
[৩৩১] মিখা, অধ্যায়: ৫, অনুচ্ছেদ: ২।
📄 মুজিযা এক
أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ الله
আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দিই। তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি, তখন তা উড়ন্ত পাখীতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। [সুরা আলে ইমরান, আয়াত: ৪৯]