📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি এগারো

📄 আপত্তি এগারো


একথা সর্বজনবিদিত যে, বংশলতিকা বর্ণনা করা হয় পিতৃকুলের দিক থেকে। নতুন নিয়মে মসিহ আলাইহিস সালামের বংশলতিকা যোসেফের দিকে সম্বন্ধ করে বর্ণনা করা হয়েছে। অথচ খ্রিষ্টানরাও বলে থাকে, যোসেফ মসিহ আলাইহিস সালামের পিতা নন। সুতরাং পিতা নন এমন একজন থেকে বংশ বর্ণনা করা আদৌ কোনো যৌক্তিক বক্তব্য হতে পারে না। মসিহ আলাইহিস সালামের বংশলতিকা বর্ণনা করতে হলে মাতা মারইয়ামের দিকে সম্বন্ধ করেই বর্ণনা করা উচিত।
এদিক থেকে সংশ্লিষ্ট বিষয়ে কুরআনের বর্ণনাই আপত্তিহীন ও বাস্তবসম্মত। কুরআন তাকে ইবনে মারইয়াম তথা মারইয়াম-তনয় বলে অভিহিত করেছে। পরিচয়ের ক্ষেত্রে মায়ের দিকটাই উল্লেখ করেছে। পিতৃকুলের বর্ণনা দেওয়ার মতো অযৌক্তিক কোনো বিষয়ের অবতারণা কুরআনে করা হয়নি। অন্যদের ক্ষেত্রে যেখানে পিতা-মাতার প্রতি সদাচারের কথা বলা হয়েছে সেখানে মসিহ আলাইহিস সালামকে 'মায়ের প্রতি সদাচারী' হিসেবে উল্লেখ করা হয়েছে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 এক

📄 এক


লুকের বর্ণনা অনুযায়ী অগাস্টাস এর যুগের আদমশুমারির পর মসিহ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। অথচ ঐতিহাসিকভাবে প্রমাণিত যে, এই আদমশুমারি মসিহ আলাইহিস সালামের জন্মের ষষ্ঠ বছরে হয়েছিল। অপরদিকে মথি বলেছেন, মসিহ আলাইহিস সালাম হেরোডের সময়ে জন্মগ্রহণ করেছিলেন। অথচ ঐতিহাসিকভাবে এটাও প্রমাণিত যে, মসিহ আলাইহিস সালামের জন্মের চার বছর পূর্বে হেরোড মারা যায়।

টিকাঃ
[৩৩০] ক্রস, তুলুউল মসিহিয়্যাহ, পৃষ্ঠা: ৩০।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 দুই

📄 দুই


মথির দাবি অনুযায়ী মসিহ আলাইহিস সালামের পিতা-মাতা তাকে নিয়ে হেরোডের হত্যাযজ্ঞ থেকে বাঁচতে মিশর চলে গিয়েছিলেন। অপরদিকে লুকের বর্ণনা অনুযায়ী তারা জেরুজালেম গিয়েছিলেন। সেখান থেকে নাযারেথে উপনীত হয়েছেন। আর এখানেই মসিহ আলাইহিস সালাম বেড়ে ওঠেন।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 তিন

📄 তিন


মথির সুসমাচারে মসিহ আলাইহিস সালামকে ইহুদিদের রাজা বলা হয়েছে। অথচ ইতিহাস এ বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করে। কেননা, মসিহ আলাইহিস সালাম এক দিনের জন্যও ইহুদিদের রাজা ছিলেন না। বরং ইহুদিরাই শাসকগোষ্ঠীর কাছে গিয়ে মসিহ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এবং মৃত্যুদণ্ডাদেশ জারি করায়।

ফন্ট সাইজ
15px
17px