📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি সাত

📄 আপত্তি সাত


মথির সুসমাচার অনুযায়ী যোসেফ হলেন যাকোবের পুত্র। পক্ষান্তরে লুকের বর্ণনামতে যোসেফ হলেন এলির পুত্র।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি আট

📄 আপত্তি আট


মথি মনে করেন, ঈসা আলাইহিস সালাম সুলাইমান বিন দাউদের বংশধর। অপরদিকে লুক মনে করেন, তিনি নাথান বিন দাউদের বংশধর।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি নয়

📄 আপত্তি নয়


মথি ঈসা আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের বংশধর হিসেবে অভিহিত করেছেন। বংশপরম্পরায় যারা সবাই ছিলেন প্রসিদ্ধ সম্রাট। পক্ষান্তরে লুক তাকে সম্রাটদের অধস্তন হিসেবে দেখাননি।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি দশ

📄 আপত্তি দশ


পাঠক উপর্যুক্ত চার্টের দিকে তাকালে দেখতে পাবেন, বংশলতিকার বর্ণনায় পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে কী পরিমাণ বিরোধ বিদ্যমান। অথচ পুরাতন নিয়ম হলো নতুন নিয়মের ভিত্তি। এদিকে খ্রিষ্টানদের বিশ্বাস নতুন নিয়ম ঈসা আলাইহিস সালামের কাছে অহি হিসেবে এসেছে। এই অহি জিবরাইল বহন করে এনেছেন। কিন্তু প্রশ্ন জাগে, অহিতে কী এমন জঘন্য ভুল থাকতে পারে? পূর্বোক্ত আপত্তিগুলোই তাদের দাবির জবাবে যথেষ্ট।

ফন্ট সাইজ
15px
17px