📄 আপত্তি পাঁচ
মথির বক্তব্য অনুযায়ী যিকনিয় হলেন ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষ। অথচ পুরাতন নিয়মে দেখা যাচ্ছে, নবি যিরমিয় তার বিরুদ্ধে নিঃসন্তান থাকার জন্য বদদুআ করেছেন যাতে তিনি এবং তার বংশের কেউ দাউদের সিংহাসনে বসতে না পারে।
টিকাঃ
[৩০৭] যিরমিয়, অধ্যায়: ২২, অনুচ্ছেদ: ৩০।
📄 আপত্তি ছয়
মথির সুসমাচার অনুযায়ী ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষ সরুব্বাবিল হলেন যিকনিয়ের নাতি। অথচ লুকের সুসমাচারে তাকে নেরির নাতি বলা হয়েছে। মথির ভাষ্য অনুযায়ী সরুব্বাবিলের পুত্র হলেন অবিহুদ। আর লুকের ভাষ্য অনুযায়ী সরুব্বাবিলের পুত্র হলেন রিশা। এদিকে বংশাবলি ১ম গ্রন্থ বলছে, তার পুত্র হলেন হনানিয়। লুক এবং মথির ভাষ্য অনুযায়ী সরুব্বাবিল শল্টিয়েলের পুত্র। কিন্তু পুরাতন নিয়ম বলছে, শল্টিয়েলের কোনো পুত্রই ছিল না। তিনি শল্টিয়েলের ভাই পদায়ের পুত্র।
📄 আপত্তি সাত
মথির সুসমাচার অনুযায়ী যোসেফ হলেন যাকোবের পুত্র। পক্ষান্তরে লুকের বর্ণনামতে যোসেফ হলেন এলির পুত্র।
📄 আপত্তি আট
মথি মনে করেন, ঈসা আলাইহিস সালাম সুলাইমান বিন দাউদের বংশধর। অপরদিকে লুক মনে করেন, তিনি নাথান বিন দাউদের বংশধর।