📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি দুই

📄 আপত্তি দুই


মথির বর্ণনামতে দাউদ থেকে ব্যাবিলনের বন্দিদশা পর্যন্ত চৌদ্দ প্রজন্ম। আর ব্যাবিলনের বন্দিদশা থেকে নিয়ে মসিহ পর্যন্ত চৌদ্দ প্রজন্ম। সুতরাং দাউদ থেকে মসিহ পর্যন্ত মোট আটাশ প্রজন্ম হয়। অপরদিকে লুকের বর্ণনায় দাউদ থেকে মসিহ পর্যন্ত তেতাল্লিশ প্রজন্মের উল্লেখ করা হয়েছে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি তিন

📄 আপত্তি তিন


মথির বর্ণনামতে যোশিয়ের পুত্র যিকনিয় এবং তার ভাইয়ের জন্ম হয়েছিল ব্যাবিলনের বন্দিদশার সময়ে। আর যিকনিয়ের পুত্র শল্টিয়েলের জন্ম হয় বন্দিদশার পরে। মথির এই বিবরণ পুরাতন নিয়মের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। পুরাতন নিয়মের বংশাবলি ১ম পুস্তকে বলা হয়েছে, “যোশিয়ের প্রথম পুত্র হলেন যোহানন। দ্বিতীয় পুত্র হলেন যিহোয়াকিম। তৃতীয় পুত্র সদুকিয়। চতুর্থ পুত্র শেলোম। আর যিকনিয় হলেন যিহোয়াকিম এর পুত্র।” অর্থাৎ যিকনিয় হলেন যোশিয়ের নাতি।

টিকাঃ
[৩০৪] মথি, অধ্যায়: ১, অনুচ্ছেদ: ১১।
[৩০৫] বংশাবলি ১ম, অধ্যায়: ৩, অনুচ্ছেদ: ১৫।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি চার

📄 আপত্তি চার


মথির বর্ণনামতে যোশিয় বন্দি অবস্থায় ব্যাবিলনে উপনীত হন। সেখানে তার পুত্র যিকনিয় ও তার ভাইয়েরা জন্মগ্রহণ করেন। অপরদিকে পুরাতন নিয়মের বর্ণনামতে তিনি আট বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। একত্রিশ বছর শাসন করেন। এরপর মিশর সম্রাটের সঙ্গে তার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মিগলো নামক স্থানে তিনি আহত হন। অতঃপর জেরুজালেমে তাকে দাফন করা হয়।

টিকাঃ
[৩০৬] বংশাবলি ২য়, অধ্যায়: ৩৪, অনুচ্ছেদ: ১-৩৫।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আপত্তি পাঁচ

📄 আপত্তি পাঁচ


মথির বক্তব্য অনুযায়ী যিকনিয় হলেন ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষ। অথচ পুরাতন নিয়মে দেখা যাচ্ছে, নবি যিরমিয় তার বিরুদ্ধে নিঃসন্তান থাকার জন্য বদদুআ করেছেন যাতে তিনি এবং তার বংশের কেউ দাউদের সিংহাসনে বসতে না পারে।

টিকাঃ
[৩০৭] যিরমিয়, অধ্যায়: ২২, অনুচ্ছেদ: ৩০।

ফন্ট সাইজ
15px
17px