📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 প্রভুর মর্যাদা প্রসঙ্গে

📄 প্রভুর মর্যাদা প্রসঙ্গে


তালমুদে বলা হয়েছে, দিন হচ্ছে বারো ঘণ্টার সমষ্টি। তন্মধ্যে প্রথম তিন ঘণ্টা আল্লাহ তাআলা বসে বসে শরিয়তের বিধিবিধান অধ্যয়ন করেন। এরপরের তিন ঘণ্টা তিনি বিচারকার্য সম্পাদন করেন। অতঃপর তিন ঘণ্টা বিশ্বজগতের আহারের ব্যবস্থা করেন। শেষ তিন ঘণ্টায় তিনি মাছের রাজা তিমির সাথে খেলাধুলা করেন।
ইহুদিদের দুঃখ-দুর্দশায় ফেলে রাখায় আল্লাহ তাআলা লজ্জিত হন। এমনকি প্রতিদিন তিনি লজ্জায় বুক চাপড়ে কান্না করেন। তখন তার চোখ থেকে সমুদ্রে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। এর আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শোনা যায়। সমুদ্রের পানি উত্তাল হয়ে ওঠে। অধিকাংশ সময় পৃথিবীও কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়।
তালমুদ এর ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা অস্থিরতা থেকে মুক্ত নন। রাগান্বিত অবস্থায় তার মধ্যে অস্থিরতা চেপে বসে। এমনকি অনেকসময় ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন। বনি ইসরাইলের ওপর যেদিন তিনি রাগান্বিত হয়েছিলেন সেদিনও এরকম হয়েছিল। তিনি শপথ করে ফেলেছিলেন যে, তাদেরকে স্থায়ী জীবন থেকে বঞ্চিত করবেন। কিন্তু ক্রোধ প্রশমিত হওয়ার পর তিনি বুঝতে পারলেন যে, এ ধরনের শপথ করাটা ভুল হয়েছে। তাই পরে আর তিনি শপথকে পূরণ করেননি। কেননা, তিনি জানতেন এটি ন্যায় সংগত কর্ম নয়।

টিকাঃ
[২৭৮] আল-কানযুল মারসুদ ফি কাওয়াইদিত তালমুদ, পৃষ্ঠা: ৪৯।
[২৭৯] প্রাগুক্ত, পৃষ্ঠা: ৫১।
[২৮০] প্রাগুক্ত, পৃষ্ঠা: ৫১।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ইহুদিদের রুহ সম্পর্কে

📄 ইহুদিদের রুহ সম্পর্কে


আল্লাহ তাআলা ইহুদিদের ছয় লক্ষ রুহ সৃষ্টি করেছেন। তাদের রুহগুলো অন্যান্য রুহ থেকে আলাদা বিশেষত্বের অধিকারী। কেননা, পুত্র যেমন পিতার অংশ তেমনই তাদের রুহগুলো আল্লাহর সত্তার অংশ। এজন্যই অন্যদের রুহের তুলনায় ইহুদিদের রুহগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। অন্যদের রুহগুলো চতুষ্পদ জন্তুর রুহের মতো দুরাচারী। তালমুদের ভাষায়, 'অ-ইহুদির বীর্য চতুষ্পদ জন্তুর বীর্যের মতো।'

টিকাঃ
[২৮১] প্রাগুক্ত।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 অ-ইহুদির হারানো বস্তু ফিরিয়ে দেওয়া নিষিদ্ধ

📄 অ-ইহুদির হারানো বস্তু ফিরিয়ে দেওয়া নিষিদ্ধ


তালমুদে বলা হয়েছে, আল্লাহ তাআলা ওই ইহুদিকে ক্ষমা করবেন না যে অ-ইহুদির হারিয়ে যাওয়া বস্তু পেয়ে ফেরত দেয়। কেননা, অ-ইহুদির হারানো বস্তু ফেরত দেওয়া বৈধ নয়।
রাব্বি জেরিকাম বলেন, কোনো ভিনদেশি (অ-ইহুদি) কর্তৃক ইহুদি থেকে প্রাপ্য ঋণের লিখিত প্রমাণপত্র যদি হারিয়ে যায়, এরপর সেটা যদি কোনো ইহুদি খুঁজে পায় তাহলে তা ফেরত দেবে না। কেননা, প্রমাণপত্রটি ইহুদির হস্তগত হওয়ার দ্বারাই ঋণটি মওকুফ হয়ে গিয়েছে।

টিকাঃ
[২৮২] প্রাগুক্ত, পৃষ্ঠা: ৭৭।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 অ-ইহুদির সাথে প্রতারণা বৈধ

📄 অ-ইহুদির সাথে প্রতারণা বৈধ


তালমুদ বলছে, অ-ইহুদিকে ধোঁকা দেওয়া ও অতিরিক্ত সুদে তার সম্পদ নিয়ে নেওয়া বৈধ। কিন্তু যখন নিজের ইহুদি ভাইয়ের সাথে বেচাকেনা করবে তখন প্রতারণা করবে না, ধোঁকা দেবে না।
রাব্বি ইসমাইল বলেন, ইহুদির জন্য জরুরি, সে যাতে তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না করে। কেননা, এতে করে অ-ইহুদিদের কাছে তার ধর্ম প্রশ্নবিদ্ধ হবে।
রাব্বি শমুয়েল বলেন, 'ভিনদেশিদের (অ-ইহুদিদের) সম্পদ চুরি করা বৈধ। তিনি নিজেও এক ভিনদেশি থেকে একটি স্বর্ণের পাত্র ক্রয় করেছিলেন। বিক্রেতা পিতল মনে করে পাত্রটি কম মূল্যে বিক্রয় করে। তিনি তাকে পিতলের মূল্য হিসেবে চার দিরহাম দেন। আবার সুযোগ বুঝে বিক্রেতার একটি দিরহাম চুরিও করেন।

টিকাঃ
[২৮৩] প্রাগুক্ত, পৃষ্ঠা: ৭৫-৭৬।

ফন্ট সাইজ
15px
17px