📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৩। ইউনানি বা গ্রিক ভাষা

📄 ৩। ইউনানি বা গ্রিক ভাষা


এটি ইউনানি শহরগুলোর লেখ্য ও কথ্য ভাষা। পাশাপাশি এশিয়া ও আফ্রিকার ইউনানি উপনিবেশগুলোতে ও এই ভাষার প্রচলন ছিল। অন্য দুটি ভাষার তুলনায় এটিকে বেশ নতুনই বলা চলে। ২৮৪-২৪৭ খ্রিষ্টপূর্ব সময়ে পুরাতন নিয়ম হিব্রু ভাষা থেকে এ ভাষায় অনূদিত হয়। ইহুদি রাব্বি ইলিয়াসরের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়ার ৭২ জন ইহুদি পাদরি ৭২ দিনে এই অনুবাদ কর্মটি সম্পাদন করেন। টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস (Ptolemy 2nd Philadelphus) এর নির্দেশে তারা এই অনুবাদ কর্মটি করেছিলেন। পুরাতন নিয়মের এই অনুবাদকে সেপটুয়েজিন্ট (Septuagint) বলা হয়। সেপ্টয়েজিন্ট শব্দটি ল্যাটিন। এর অর্থ হলো ৭০ জনের অনুবাদ। মূলত অনুবাদকের সংখ্যার দিকে লক্ষ রেখে এই নামকরণ করা হয়। এই গ্রিক অনুবাদ থেকেই মূলত পুরাতন নিয়ম ল্যাটিন ভাষাসহ অন্যান্য আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়। এ অনুবাদটি সম্পর্কে কিছু আলোচনা সামনে আসবে। এই নুসখাগুলোর কোনটিকে গ্রহণ করা হবে এ নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইহুদিরা হিব্রু বাইবেলকে প্রাধান্য দিলেও খ্রিস্টানরা গ্রিক বাইবেলকে সামনে রাখে এবং গুরুত্ব দেয় বেশি।¹⁹⁵

টিকাঃ
১৯৫. কামুসুল কিতাবিল মুকাদ্দাস, পৃষ্ঠা: ৭৬৮

ফন্ট সাইজ
15px
17px