📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ১৩. হবক্কূক

📄 ১৩. হবক্কূক


এর অর্থ হচ্ছে কোলাকুলি করল। ইনি ছিলেন হাইকলের একজন গীতিকার। তিনি লেবীর বংশধর। এই পুস্তকে হবককুম প্রভুর কাছে বিভিন্ন অভিযোগের বর্ণনায় স্থান পেয়েছে। যেমন তিনি বলেন, হে সদাপ্রভু, কত কাল আমি আর্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না।¹⁸⁹

টিকাঃ
১৮৯. হবককুম, অধ্যায়: ১, অনুচ্ছেদ: ২।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ১৪. সফনিয়

📄 ১৪. সফনিয়


সফনিয় অর্থ হলো যিহোভা গোপন রাখবেন। সফনিয় কুশির পুত্র। কুশি গদলিয়ের পুত্র। গদলিয় আমরিয়ের পুত্র। আমরিয় যিহিস্কেলের পুত্র। তিনি সম্রাট যিশয়ের সমকালীন ছিলেন। জেরুজালেমে তিনি শ্লোক আবৃত্তি করতেন। এই পুস্তক এর মূল আলোচ্য বিষয় হলো শেষ বিচার এবং সেদিনের মুক্তির পথ তাওবা। এটা সুস্পষ্ট যে, পুস্তকটি ক্যালেডিয়ান যুগে রচিত হয়েছে। কেননা হাইকল তখনও বিদ্যমান ছিল। এজন্যই গীতমূলক পঙক্তিগুলো সেখানে চর্চা হতো।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ১৫. হগয়

📄 ১৫. হগয়


হগয় এর অর্থ হচ্ছে ঈদের দিন জন্মগ্রহণকারী। ব্যাবিলনের বন্দিদের মুক্তির পরবর্তীকালে তিনি তার দাওয়াতি কাজ করেন। ইহুদিদেরকে তিনি পনেরো বছর যাবৎ অপূর্ণাঙ্গ অবস্থায় থাকা হাইকলের নির্মাণ সমাপ্ত করতে উৎসাহিত করেন। এই পুস্তকটিতে সম্রাট দারিয়াস (৫২০ খ্রিষ্টপূর্ব) এর ইতিহাস মাস, বছরসহ বিস্তারিত বর্ণিত হয়েছে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ১৬. সখরিয়

📄 ১৬. সখরিয়


ইনি বেরিখিয়ের পুত্র। বেরিখিয় ইদ্দোর পুত্র। এরা লেবির বংশধর। তার দায়িত্ব ছিল পৌরোহিত্যকর্ম। তিনি হগয়ের সামসময়িক ছিলেন। কানানিদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেন। দুর্বল জাতিকে তিনি প্রত্যয়ী করে তোলেন। তিনি নিজ শহরে বসবাস করছিলেন এবং দীর্ঘায়ু লাভ করেন। মৃত্যুর পর তিনি বন্ধু হগয় এর পাশে সমাহিত হন। এই পুস্তকটি কখন রচিত হয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। সম্ভাব্য ৫২০ খ্রিষ্টপূর্বে সম্রাট প্রথম দারিয়াসের সময় এটি রচিত হয়।

ফন্ট সাইজ
15px
17px