📄 ১১. দেখা
মিখা শব্দের অর্থ হলো যিহোভা’র মতো কে আছে? ইনি যিশাইয় এর সামসময়িক। তিনি সামেরা এবং জেরুজালেমের ধ্বংস ও বনি ইসরাইলের বন্দি হবার ব্যাপারে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। পুস্তকের ভাষ্যমতে তার নাম হলো মোরেষ্টিও।
📄 ১২. নহূম
নহম শব্দের অর্থ হলো সম্মানিত। ব্যাবিলনীয় বন্দিদের মধ্যে তিনিও একজন। প্রভু তাকে আত্মমর্যাদাবোধসম্পন্ন এবং প্রতিশোধপরায়ণ হিসেবে উল্লেখ করেছেন। বিশুদ্ধ মত হলো এই পুস্তকটি ৬৬৩ খ্রিষ্টপূর্বে লেখা হয়েছে।
📄 ১৩. হবক্কূক
এর অর্থ হচ্ছে কোলাকুলি করল। ইনি ছিলেন হাইকলের একজন গীতিকার। তিনি লেবীর বংশধর। এই পুস্তকে হবককুম প্রভুর কাছে বিভিন্ন অভিযোগের বর্ণনায় স্থান পেয়েছে। যেমন তিনি বলেন, হে সদাপ্রভু, কত কাল আমি আর্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না।¹⁸⁹
টিকাঃ
১৮৯. হবককুম, অধ্যায়: ১, অনুচ্ছেদ: ২।
📄 ১৪. সফনিয়
সফনিয় অর্থ হলো যিহোভা গোপন রাখবেন। সফনিয় কুশির পুত্র। কুশি গদলিয়ের পুত্র। গদলিয় আমরিয়ের পুত্র। আমরিয় যিহিস্কেলের পুত্র। তিনি সম্রাট যিশয়ের সমকালীন ছিলেন। জেরুজালেমে তিনি শ্লোক আবৃত্তি করতেন। এই পুস্তক এর মূল আলোচ্য বিষয় হলো শেষ বিচার এবং সেদিনের মুক্তির পথ তাওবা। এটা সুস্পষ্ট যে, পুস্তকটি ক্যালেডিয়ান যুগে রচিত হয়েছে। কেননা হাইকল তখনও বিদ্যমান ছিল। এজন্যই গীতমূলক পঙক্তিগুলো সেখানে চর্চা হতো।