📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 এক. যিহোশূয় এর পুস্তক

📄 এক. যিহোশূয় এর পুস্তক

মুসা আলাইহিস সালামের পরবর্তী নবি এবং বনি ইসরাইলের নেতা যিহোশূয় (ইউশা ইবনে নুন) এর দিকে সম্বন্ধ করে এর নামকরণ করা হয়। তার প্রকৃত নাম ছিল হোশেয়। মুসা আলাইহিস সালাম সেটা পরিবর্তন করে রাখেন যিহোশূয়।¹⁵⁵ ইনি ছিলেন ইফ্রয়িম এর বংশধর। মিশরেই তার জন্ম। প্রথমে তিনি মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন।¹⁵⁶ মুসা আলাইহিস সালাম তার মাঝে নিখুঁত নিষ্ঠা ও অসাধারণ যোগ্যতা দেখতে পান। ফলে কানানে সফল গুপ্তচরবৃত্তির পর তিনি তাকে নিজের খলিফা মনোনীত করেন এবং তাকে সেই দেশ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। মুসা আলাইহিস সালামের ইন্তেকালে পর তিনি স্বাভাবিকভাবেই বনি ইসরাইলের নেতৃত্বে চলে আসেন। এরপর সবাইকে তিনদিনের প্রস্তুতির সময় দিয়ে অত্যন্ত দ্রুত জর্ডান নদী পাড়ি দেন।¹⁵⁷ এই পুস্তকে যিহোশূয় এর নেতৃত্বে পবিত্র ভূমিতে ইসরাইল জাতির অধিকার স্থাপনের কাহিনি বিস্তারিত বর্ণিত হয়েছে। এ সময় তাঁর হাতে বেশ কিছু মুজেযা প্রকাশিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো সূর্য স্থির হয়ে যাওয়া।¹⁵⁸

রাজ্য জয়ের পর যিহোশূয় তথা ইউশা ইবনে নুন ইসরাইল জাতিকে সুবিন্যস্ত করেন এবং গোত্রগুলোর মাঝে ভূমি বণ্টন সম্পন্ন করেন। এরপর তাঁর ইন্তেকাল হয় এবং ইফ্রয়িম পর্বতে তাকে দাফন করা হয়।

আধুনিক ইহুদি-খ্রিষ্টান গবেষকগণ এখন পর্যন্ত এই পুস্তকটির রচয়িতা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে প্রাচীন ইহুদি-খ্রিষ্টানগণ মনে করতেন, শেষ পাঁচটি অনুচ্ছেদসহ আরও কয়েকটি অনুচ্ছেদ ব্যতীত এই পুস্তকের অবশিষ্ট অংশ যিহোশূয় নিজেই রচনা করেছেন। শেষ পাঁচটি অনুচ্ছেদ নিম্নরূপ :

এই সকল ঘটনার পরে নুনের পুত্র, সদাপ্রভুর দাস যিহোশূয় একশত দশ বৎসর বয়সে মরিলেন। পরে লোকেরা গাশ পর্বতের উত্তরে পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিন্নৎ-সেরহে তাঁহার অধিকারের অঞ্চলে তাঁহার কবর দিলো। যিহোশূয়ের সমস্ত জীবনকালে, এবং যে প্রাচীনবর্গ যিহোশূয়ের মরণের পরে জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কৃত সমস্ত কার্য জ্ঞাত ছিলেন, তাঁহাদেরও সমস্ত জীবনকালে ইস্রায়েল সদাপ্রভুর সেবা করিল।

আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিশর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে কবরস্থ করিল, যাহা যাকোব একশ রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের নিকট হইতে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল। পরে হারোণের পুত্র ইলিয়াসা মরিলেন; আর লোকেরা তাঁহাকে তাঁহার পুত্র পীনহসের পাহাড়ে কবর দিলো, পর্বতময় ইফ্রয়িম প্রদেশের সেই পাহাড় তাঁহাকে দত্ত হইয়াছিল।¹⁵⁹

এই অনুচ্ছেদগুলোতে যিহোশূয় এর মৃত্যু, দাফন এবং তৎপরবর্তী বিভিন্ন ঘটনা বিবৃত হয়েছে। এজন্যই খ্রিষ্টানদের অনেকেই মনে করেন এই পুস্তকটি হারুন আলাইহিস সালামের পুত্র ইলিয়াসার লিপিবদ্ধ করেছেন। কিন্তু এমতটিও শুদ্ধ নয় কেননা এ পুস্তকের শেষ অনুচ্ছেদে ইলিয়াসার এর মৃত্যুর বিবরণ উল্লেখ হয়েছে। বিশুদ্ধ মত হলো এই পুস্তকের প্রকৃত রচয়িতা অদ্যাবধি অজ্ঞাত।

টিকাঃ
১৫৫. গণনা পুস্তক, অধ্যায়: ১৩, অনুচ্ছেদ: ১৬।
১৫৬. যাত্রাপুস্তক, অধ্যায়: ২৪, অনুচ্ছেদ: ১৩।
১৫৭. যিহোশূয়, অধ্যায়: ১, অনুচ্ছেদ: ১০-১১।
১৫৮. যিহোশূয়, অধ্যায়: ১০, অনুচ্ছেদ: ১৩-১৪। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহু তার নিজস্ব সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে একটি হাদিস বর্ণনা করেন। সেখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- 'শুধু ইউশা ইবনে নুন এর জন্য সূর্যের গতি স্থির করে দেওয়া হয়েছিল। যখন তিনি বাইতুল মুকাদ্দাস অভিমুখে সফর করছিলেন।' এই হাদিসের সনদ সহিহ। আল্লামা সুয়ুতি রহিমাহুল্লাহ হাদিসটি শুধু জামেউস-সগির গ্রন্থের বরাতে উল্লেখ করেছেন। তাই ব্যাখ্যাকার ইমাম মুনাবি হাদিসটির সমালোচনা করেছেন। তিনি ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ-এর বরাত দিয়ে বলেন এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, হিশাম ইবনে সিরিনের সনদে উল্লেখ করেছেন। মূল হাদিসটি বুখারি-মুসলিমেও স্থান পেয়েছে। ইমাম বুখারি কিতাবু ফরদিল খুমুস এবং ইমাম মুসলিম কিতাবুল জিহাদ ওয়াস সিয়ারে এ হাদিসটি উল্লেখ করেছেন। উভয়ে হাদিসটি মুহাম্মদ ইবনুল আলা থেকে বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনুল আলা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল মুবারক থেকে, তিনি মা'মার থেকে, তিনি হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে এবং তিনি আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ননা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- "একজন নবি যুদ্ধে বের হলেন.... অতঃপর তিনি সূর্যকে লক্ষ করে বললেন, তুমিও নির্দেশিত আমিও নির্দেশিত। হে আল্লাহ! আপনি কিছু সময়ের জন্য এই সূর্যের গতি স্থির রাখুন। অতঃপর সূর্যকে স্থির করে দেওয়া হলো। এভাবে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করলেন।" এই বর্ণনায় নবির নাম উল্লেখ করা হয়নি এবং গ্রামের নামও উল্লেখ করা হয়নি। মুস্তাদরাক হাকেম এর রেওয়ায়েতে অবশ্য তার উল্লেখ পাওয়া যায়। সেখানে আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করার পর কাব আহবার বলেন- আল্লাহ ও তাঁর রাসুল সত্য বলেছেন। আল্লাহর কসম তাওরাতে এভাবেই বর্ণিত হয়েছে। হে আবু হুরাইরা, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে সেই নবির নাম বলেছেন? আবু হুরাইরা বললেন, না, বলেননি। তখন কাব বললেন, তিনি ছিলেন ইউশা ইবনে নুন। আচ্ছা নবিজি কি আপনাকে সেই গ্রামের নাম বলেছেন? আবু হুরাইরা বললেন, না, বলেননি। তখন কাব বললেন, সেটি ছিল যিরিহো (জেরিকো) নগরী। হাকিম রহিমাহুল্লাহ বলেন, এটি সহিহ ও গরিব হাদিস। ইমাম যাহাবিও একই মত পোষণ করেছেন। কিন্তু লক্ষণীয় হলো, হাদিসের সনদের রাবি মোবারক ইবনে ফাদালা একজন মুদাল্লিস। তবে হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলেন, বিষয়টি অমীমাংসিত। এই ঘটনাটি বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময়কার ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা, সেটি ছিল মূলত উদ্দিষ্ট। যিরিহো (জেরিকো) বিজয় ছিল একটি মাধ্যমমাত্র।
১৫৯. যিহোশূয়, অধ্যায়: ২৪, অনুচ্ছেদ: ২৯-৩৩।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 তিন. রূতের বিবরণ

📄 তিন. রূতের বিবরণ

রুত মোয়াবি শব্দ। এর অর্থ হচ্ছে সুন্দরী রমণী। মূলত রুত ছিলেন একজন মোয়াবি রমণী যিনি নিজ পিতা, পরিবার এবং জাতিকে ছেড়ে বনি ইসরাইলের সাথে যুক্ত হয়েছিলেন। যিহূদার বংশের জনৈক পুরুষের সাথে তাঁর বিবাহ হয় এবং তাদের বংশধারা থেকেই দাউদ আলাইহিস সালামের জন্ম হয়। কথিত আছে, রুত হলেন দাউদ আলাইহিস সালামের দাদি। আশ্চর্যের বিষয় হলো, ইহুদিরা পিতামাতা উভয়ে ইহুদি না হলে তাকে নিজেদের জাতির অন্তর্ভুক্ত করে না। কিন্তু রুতের ক্ষেত্রে তাদের আচরণটা ছিল সম্পূর্ণই ভিন্ন।

এই পুস্তকটি মূলত রাজাগণের আলোচনায় প্রবেশ এর ভূমিকাস্বরূপ। তথাপি ইহুদি জাতির অন্তর্ভুক্ত হওয়ার উদ্দেশ্যে একজন মোয়াবিয় নারীর ত্যাগ তিতিক্ষার প্রতি সম্মান জানিয়ে পুস্তকটির এই নামকরণ করা হয়। কামুসুল কিতাবিল মুকাদ্দাস থেকে সংক্ষিপ্তাকারে রুতের ঘটনাটি নিম্নে তুলে ধরা হলো।

ইবরানিদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিলে ইলিমেলক নামক এক ব্যক্তি সপরিবারে মোয়াবে চলে যায় এবং সেখানেই বসতি স্থাপন করে। কিছুদিন পর সে নিজের স্ত্রী নয়মি এবং দুই ছেলেকে রেখে মৃত্যুবরণ করে। ছেলে দুটি দুজন মোয়াবীয় রমণীকে বিয়ে করে। কিছুদিন পর ছেলে দুটিও মারা যায়। ইত্যবসরে নয়মি জানতে পারেন যে, তাদের দেশে দুর্ভিক্ষের পরিসমাপ্তি ঘটেছে। তখন সে নিজ দেশে ফিরে যেতে মনস্থ করে। পুত্রবধূদ্বয়কে ডেকে নিজ নিজ পিতৃগৃহে চলে যেতে পীড়াপীড়ি করতে থাকে। তার পীড়াপীড়িতে একজন আরফা নামক পুত্রবধূ যেতে রাজি হয় এবং পিতৃগৃহে চলে যায়। কিন্তু দ্বিতীয় পুত্রবধূ রুত, সে কোনোমতেই শাশুড়িকে ছেড়ে পিতৃগৃহে চলে যেতে সম্মত হয় না। তার পক্ষ থেকে শাশুড়ির প্রতি পরম আন্তরিকতা প্রকাশ পায়।¹⁶²

এরপর রুত নয়মির সাথে বেথেলহেমে প্রবেশ করেন। পুস্তকে রুতের ঘটনাবলি অত্যন্ত সম্মান ও ভক্তির সাথে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে রুতের সাথে যিহুদা গোত্রীয় বোয়স এর বিবাহ হয়। তাদের ঘরে ওবেদ নামক একটি পুত্র সন্তানের জন্ম নেয়। রুতের বিবরণের ভাষ্য অনুযায়ী এই ওবেদ হলেন দাউদ আলাইহিস সালামের দাদা। পুস্তকটি কবে রচিত হয়েছে তা নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন এটি শমুয়েল রচনা করেছেন। অনেকের মতে এটি যিহিস্কেল এর রচনা। আবার কারও কারও মতে এটি ইষ্রা রচনা করেছেন।

টিকাঃ
১৬২. কামুসুল কিতাবিল মুকাদ্দাস, ৩৯১,। পাঠক চাইলে রুতের বিবরণের সাথে ঘটনাটি মিলিয়ে নিতে পারেন।

রুত মোয়াবি শব্দ। এর অর্থ হচ্ছে সুন্দরী রমণী। মূলত রুত ছিলেন একজন মোয়াবি রমণী যিনি নিজ পিতা, পরিবার এবং জাতিকে ছেড়ে বনি ইসরাইলের সাথে যুক্ত হয়েছিলেন। যিহুদার বংশের জনৈক পুরুষের সাথে তাঁর বিবাহ হয় এবং তাদের বংশধারা থেকেই দাউদ আলাইহিস সালামের জন্ম হয়। কথিত আছে, রুত হলেন দাউদ আলাইহিস সালামের দাদি। আশ্চর্যের বিষয় হলো, ইহুদিরা পিতামাতা উভয়ে ইহুদি না হলে তাকে নিজেদের জাতির অন্তর্ভুক্ত করে না। কিন্তু রুতের ক্ষেত্রে তাদের আচরণটা ছিল সম্পূর্ণই ভিন্ন।

এই পুস্তকটি মূলত রাজাগণের আলোচনায় প্রবেশ এর ভূমিকাস্বরূপ। তথাপি ইহুদি জাতির অন্তর্ভুক্ত হওয়ার উদ্দেশ্যে একজন মোয়াবিয় নারীর ত্যাগ তিতিক্ষার প্রতি সম্মান জানিয়ে পুস্তকটির এই নামকরণ করা হয়। কামুসুল কিতাবিল মুকাদ্দাস থেকে সংক্ষিপ্তাকারে রুতের ঘটনাটি নিম্নে তুলে ধরা হলো।

ইবরানিদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিলে ইলিমেলক নামক এক ব্যক্তি সপরিবারে মোয়াবে চলে যায় এবং সেখানেই বসতি স্থাপন করে। কিছুদিন পর সে নিজের স্ত্রী নয়মি এবং দুই ছেলেকে রেখে মৃত্যুবরণ করে। ছেলে দুটি দুজন মোয়াবীয় রমণীকে বিয়ে করে। কিছুদিন পর ছেলে দুটিও মারা যায়। ইত্যবসরে নয়মি জানতে পারেন যে, তাদের দেশে দুর্ভিক্ষের পরিসমাপ্তি ঘটেছে। তখন সে নিজ দেশে ফিরে যেতে মনস্থ করে। পুত্রবধূদ্বয়কে ডেকে নিজ নিজ পিতৃগৃহে চলে যেতে পীড়াপীড়ি করতে থাকে। তার পীড়াপীড়িতে একজন আরফা নামক পুত্রবধূ যেতে রাজি হয় এবং পিতৃগৃহে চলে যায়। কিন্তু দ্বিতীয় পুত্রবধূ রুত, সে কোনোমতেই শাশুড়িকে ছেড়ে পিতৃগৃহে চলে যেতে সম্মত হয় না। তার পক্ষ থেকে শাশুড়ির প্রতি পরম আন্তরিকতা প্রকাশ পায়।¹⁶²

এরপর রুত নয়মির সাথে বেথেলহেমে প্রবেশ করেন। পুস্তকে রুতের ঘটনাবলি অত্যন্ত সম্মান ও ভক্তির সাথে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে রুতের সাথে যিহুদা গোত্রীয় বোয়স এর বিবাহ হয়। তাদের ঘরে ওবেদ নামক একটি পুত্র সন্তানের জন্ম নেয়। রুতের বিবরণের ভাষ্য অনুযায়ী এই ওবেদ হলেন দাউদ আলাইহিস সালামের দাদা। পুস্তকটি কবে রচিত হয়েছে তা নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন এটি শমুয়েল রচনা করেছেন। অনেকের মতে এটি যিহিস্কেল এর রচনা। আবার কারও কারও মতে এটি ইষ্রা রচনা করেছেন।

টিকাঃ
১৬২. কামুসুল কিতাবিল মুকাদ্দাস, ৩৯১। পাঠক চাইলে রুতের বিবরণের সাথে ঘটনাটি মিলিয়ে নিতে পারেন।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 চার, পাঁচ, ছয় ও সাত. শমুয়েল ও রাজাবলি

📄 চার, পাঁচ, ছয় ও সাত. শমুয়েল ও রাজাবলি

সমুয়েল ইবরানি শব্দ। এর অর্থ হচ্ছে আল্লাহর নাম। বলা হয়ে থাকে, মুসা আলাইহিস সালামের পর তিনিই ইবরানিদের প্রথম নবি এবং সর্বশেষ বিচারক। ইহুদিদের কাছে তার বিশেষ মর্যাদা রয়েছে। কেননা, তিনি ফিলিস্তিনিদের হাত থেকে ইহুদি জাতিকে রক্ষা করেছিলেন এবং লুণ্ঠিত হওয়া পবিত্র তাবুত (Ark of covenant) ফিরিয়ে এনেছিলেন।

দীর্ঘকাল বিচারকার্য পরিচালনা করে তিনি বার্ধক্যে উপনীত হন। এরপর তিনি নিজের দুই ছেলেকে বিচারকার্যের দায়িত্ব অর্পণ করেন। কিন্তু পুত্রদ্বয় নিজেদের কাজে ইনসাফের পরিচয় দিতে ব্যর্থ হয়। এমনকি ক্ষেত্রবিশেষে তারা ঘুষের লেনদেনেও জড়িয়ে পড়ে।¹⁶³ এরপর বনি-ইসরাইলের প্রবীণ ব্যক্তিবর্গ শমুয়েল এর কাছে আসেন। তারা তাকে জানান, পার্শ্ববর্তী রাজ্যগুলো ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। তারা শমুয়েলের কাছে আবেদন জানান যাতে শত্রুর সাথে যুদ্ধ করার জন্য একজন বাদশা নিযুক্ত করা হয়। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা একজন বাদশা নিযুক্ত করলেন কুরআনের ভাষায় যার নাম হচ্ছে তালুত। কুরআনে বলা হয়েছে-

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا.

আর তাদের নবি তাদেরকে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে প্রেরণ করলেন। [সুরা বাকারা, আয়াত: ২৪৭]

শমুয়েল এর পুস্তকে তার নাম বিবৃত হয়েছে সৌল।¹⁶⁴ তালুত সৈন্যসমাবেশ ঘটালেন। তার প্রথম প্রতিপক্ষ ছিল ফিলিস্তিনিরা, যাদের নেতৃত্বে ছিল জালুত নামক এক বীর। ইবরানিদের ভাষায় তার নাম হচ্ছে গিলিয়াড। তালুতের বাহিনীর একজন সদস্য ছিলেন যিশয় পুত্র দাউদ আলাইহিস সালাম। যুদ্ধে তিনি জালুতকে পরাজিত করেন। ফিলিস্তিনিরাও পরাজিত হয়। দাউদের বীরত্বে সৌল খুশি হন এবং নিজ কন্যা মিখলকে তার সাথে বিবাহ দেন। এরই মাধ্যমে দাউদ ও সৌল এর মধ্যে হৃদ্যতার সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু এই সম্পর্ক পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ, সৌল দাউদের রাজত্বের বিরোধিতা করেছিলেন। পরিণতিতে তাকে এবং তার সন্তানদেরকে জীবন দিতে হয়। এরপর ইসরাইলিদের রাজত্ব দাউদ আলাইহিস সালামের হাতে অর্পিত হয়। এদিকে ইঙ্গিত করে কুরআনে বলা হয়েছে-

وَآتَاهُ اللهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ.

আর আল্লাহ দাউদকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা হয় তা শিক্ষা দিলেন। [সুরা বাকারা, আয়াত: ২৫১]

এরপর দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম পিতার রাজত্বের উত্তরাধিকারী হন। সুলাইমান আলাইহিস সালামের পর ইসরাইলিরা দুটি সাম্রাজ্যে বিভক্ত হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। ফলে মিশরে ফিরাউনদের দাত্রিংশ রাজ পরিবারের সম্রাট প্রথম শশাঙ্ক জেরুজালেমের ওপর দখলদারিত্ব কায়েম করতে সক্ষম হয় এবং শহরের অধিকাংশ মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়।

এ চারটি পুস্তকে সুলাইমান আলাইহিস সালামের শাসনকালের চিত্রায়ন অতিরঞ্জন করা হয়েছে। তার প্রজ্ঞা, রাজ্য পরিচালনার বর্ণনা এখানে স্থান পেয়েছে। পাশাপাশি সুলাইমান আলাইহিস সালামের বিশাল স্থাপত্যকীর্তি, বিভিন্ন প্রাসাদ নির্মাণ, জেরুজালেমের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ প্রভৃতির বর্ণনাও পুস্তকগুলোতে সন্নিবেশিত হয়েছে।

সুলাইমান আলাইহিস সালামের প্রজ্ঞা ও তার সুনিপুণ হাতে রাজ্য পরিচালনার বিষয়ে আমরা একমত। তিনি বনি ইসরাইলের জন্য আল্লাহর মনোনীত একজন নবি ছিলেন। কিন্তু ইহুদি গ্রন্থগুলো তার এই স্থাপত্যকীর্তি ও নির্মাণযজ্ঞ নিয়ে যে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছে তার সাথে আমরা একমত নই। বিশেষ করে ফারাও ও ফিনিশীয়দের স্থাপত্য কীর্তির তুলনায় তার নির্মাণযজ্ঞ খুব বেশি আহামরি কিছু নয়। পশ্চিমা গবেষকগণ ইহুদি গ্রন্থগুলোর এমন অতিরঞ্জিত বর্ণনার প্রচণ্ড সমালোচনা করেছেন। তাদের দৃষ্টিতে এগুলো এতই অতিরঞ্জিত যার কোনো সদুত্তর দেওয়া সম্ভব নয়। গুস্তাভ লি বোন তার আল-ইয়াহুদ ফিল হাদারাতিল উলা গ্রন্থে এবং এইচ জি ওয়েলস তার মাআলিমু তারিখিল ইনসানিয়্যাহ (এ আউটলাইন অব হিস্ট্রি) গ্রন্থে এসব বর্ণনার তীব্র সমালোচনা করেছেন।

এই চারটি পুস্তকে ঘুরেফিরে এগুলোই আলোচিত হয়েছে। শমুয়েল এর পুস্তকদ্বয় প্রকৃতপক্ষে একটি পুস্তক ছিল। হিব্রু বাইবেলেও এভাবেই রয়েছে ১৫১৬-১৫১৭ খ্রিষ্টাব্দে ভেনিস সংস্করণে এটিকে দুটি পুস্তকে ভাগ করা হয়। আর রাজাবলি প্রথম থেকে উদ্দেশ্য হচ্ছে রাজা সৌল এবং রাজাবলি দ্বিতীয় থেকে উদ্দেশ্য হচ্ছে রাজা দাউদ আলাইহিস সালাম।

টিকাঃ
১৬৩. সমুয়েল প্রথম, অধ্যায় ৮, অনুচ্ছেদ: ১; অধ্যায় ৮, অনুচ্ছেদ: ৪।
১৬৪. সমুয়েলের ৮, ৯, ১০, ১১তম অধ্যায়ে তার বিস্তারিত ঘটনা বিবরণ রয়েছে।

দীর্ঘকাল বিচারকার্য পরিচালনা করে তিনি বার্ধক্যে উপনীত হন। এরপর তিনি নিজের দুই ছেলেকে বিচারকার্যের দায়িত্ব অর্পণ করেন। কিন্তু পুত্রদ্বয় নিজেদের কাজে ইনসাফের পরিচয় দিতে ব্যর্থ হয়। এমনকি ক্ষেত্রবিশেষে তারা ঘুষের লেনদেনেও জড়িয়ে পড়ে।¹⁶³

এরপর বনি-ইসরাইলের প্রবীণ ব্যক্তিবর্গ শমুয়েল এর কাছে আসেন। তারা তাকে জানান, পার্শ্ববর্তী রাজ্যগুলো ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। তারা শমুয়েলের কাছে আবেদন জানান যাতে শত্রুর সাথে যুদ্ধ করার জন্য একজন বাদশা নিযুক্ত করা হয়। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা একজন বাদশা নিযুক্ত করলেন কুরআনের ভাষায় যার নাম হচ্ছে তালুত। কুরআনে বলা হয়েছে—

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا.

আর তাদের নবি তাদেরকে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে প্রেরণ করলেন। [সুরা বাকারা, আয়াত: ২৪৭]

শমুয়েল এর পুস্তকে তার নাম বিবৃত হয়েছে সৌল।¹⁶⁴ তালুত সৈন্যসমাবেশ ঘটালেন। তার প্রথম প্রতিপক্ষ ছিল ফিলিস্তিনিরা, যাদের নেতৃত্বে ছিল জালুত নামক এক বীর। ইবরানিদের ভাষায় তার নাম হচ্ছে গিলিয়াড। তালুতের বাহিনীর একজন সদস্য ছিলেন যিশয় পুত্র দাউদ আলাইহিস সালাম। যুদ্ধে তিনি জালুতকে পরাজিত করেন। ফিলিস্তিনিরাও পরাজিত হয়। দাউদের বীরত্বে সৌল খুশি হন এবং নিজ কন্যা মিখলকে তার সাথে বিবাহ দেন। এরই মাধ্যমে দাউদ ও সৌল এর মধ্যে হৃদ্যতার সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু এই সম্পর্ক পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ, সৌল দাউদের রাজত্বের বিরোধিতা করেছিলেন। পরিণতিতে তাকে এবং তার সন্তানদেরকে জীবন দিতে হয়। এরপর ইসরাইলিদের রাজত্ব দাউদ আলাইহিস সালামের হাতে অর্পিত হয়। এদিকে ইঙ্গিত করে কুরআনে বলা হয়েছে—

وَآتَاهُ اللهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ.

আর আল্লাহ দাউদকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা হয় তা শিক্ষা দিলেন। [সুরা বাকারা, আয়াত: ২৫১]

এরপর দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম পিতার রাজত্বের উত্তরাধিকারী হন। সুলাইমান আলাইহিস সালামের পর ইসরাইলিরা দুটি সাম্রাজ্যে বিভক্ত হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। ফলে মিশরে ফিরাউনদের দাত্রিংশ রাজ পরিবারের সম্রাট প্রথম শশাঙ্ক জেরুজালেমের ওপর দখলদারিত্ব কায়েম করতে সক্ষম হয় এবং শহরের অধিকাংশ মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়।

এ চারটি পুস্তকে সুলাইমান আলাইহিস সালামের শাসনকালের চিত্রায়ন অতিরঞ্জন করা হয়েছে। তার প্রজ্ঞা, রাজ্য পরিচালনার বর্ণনা এখানে স্থান পেয়েছে। পাশাপাশি সুলাইমান আলাইহিস সালামের বিশাল স্থাপত্যকীর্তি, বিভিন্ন প্রাসাদ নির্মাণ, জেরুজালেমের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ প্রভৃতির বর্ণনাও পুস্তকগুলোতে সন্নিবেশিত হয়েছে।

সুলাইমান আলাইহিস সালামের প্রজ্ঞা ও তার সুনিপুণ হাতে রাজ্য পরিচালনার বিষয়ে আমরা একমত। তিনি বনি ইসরাইলের জন্য আল্লাহর মনোনীত একজন নবি ছিলেন। কিন্তু ইহুদি গ্রন্থগুলো তার এই স্থাপত্যকীর্তি ও নির্মাণযজ্ঞ নিয়ে যে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছে তার সাথে আমরা একমত নই। বিশেষ করে ফারাও ও ফিনিশীয়দের স্থাপত্য কীর্তির তুলনায় তার নির্মাণযজ্ঞ খুব বেশি আহামরি কিছু নয়। পশ্চিমা গবেষকগণ ইহুদি গ্রন্থগুলোর এমন অতিরঞ্জিত বর্ণনার প্রচণ্ড সমালোচনা করেছেন। তাদের দৃষ্টিতে এগুলো এতই অতিরঞ্জিত যার কোনো সদুত্তর দেওয়া সম্ভব নয়। গুস্তাভ লি বোন তার আল-ইয়াহুদ ফিল হাদারাতিল উলা গ্রন্থে এবং এইচ জি ওয়েলস তার মাআলিমু তারিখিল ইনসানিয়্যাহ (এ আউটলাইন অব হিস্ট্রি) গ্রন্থে এসব বর্ণনার তীব্র সমালোচনা করেছেন।

এই চারটি পুস্তকে ঘুরেফিরে এগুলোই আলোচিত হয়েছে। শমুয়েল এর পুস্তকদ্বয় প্রকৃতপক্ষে একটি পুস্তক ছিল। হিব্রু বাইবেলে এভাবেই রয়েছে ১৫১৬-১৫১৭ খ্রিষ্টাব্দে ভেনিস সংস্করণে এটিকে দুটি পুস্তকে ভাগ করা হয়। আর রাজাবলি প্রথম থেকে উদ্দেশ্য হচ্ছে রাজা সৌল এবং রাজাবলি দ্বিতীয় থেকে উদ্দেশ্য হচ্ছে রাজা দাউদ আলাইহিস সালাম।

টিকাঃ
১৬৩. সমুয়েল প্রথম, অধ্যায় ৮, অনুচ্ছেদ: ১; অধ্যায় ৮, অনুচ্ছেদ: ৪।
১৬৪. সমুয়েলের ৮, ৯, ১০, ১১তম অধ্যায়ে তার বিস্তারিত ঘটনা বিবরণ রয়েছে।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 আট ও নয়, বংশাবলি ১ম ও ২য়

📄 আট ও নয়, বংশাবলি ১ম ও ২য়

অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কারণে বোঝা যায় দুটি পুস্তক প্রকৃতপক্ষে একটি পুস্তকই ছিল। গ্রিক বাইবেলের অনুবাদকগণ এটিকে দুই ভাগে ভাগ করেন। পরবর্তীতে এই বিভাজনটি সর্বজন সমাদৃত হয়। পুস্তক দুটিকে শমুয়েল এর পুস্তকদ্বয় এর সম্পূরক বলা চলে। এর আলোচ্য বিষয়কে আমরা চার ভাগে ভাগ করতে পারি।

এক. আদম ও তার বংশধর।

দুই. সৌলের মৃত্যু এবং দাউদ এর রাজত্ব।

তিন. সুলাইমান এর শাসনকাল।

চার. সুলাইমানের মৃত্যুর পর সাম্রাজ্যের ভাঙন।

সম্ভাব্য খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এই পুস্তক রচনা করা হয়। এটি রচনা করতে গিয়ে আদিপুস্তক থেকে নিয়ে রাজাবলি পর্যন্ত পুস্তকগুলোর সহায়তা নেওয়া হয়েছিল। আমি জানি না কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই পুস্তক রচনা করা হয়েছে। কেননা, ইহুদিদের ইতিহাসের নতুন কোনো আলোচনাই এতে স্থান পায়নি। আমার এও বুঝে আসে না যে, কীসের ভিত্তিতে এটিকে তারা পবিত্র গ্রন্থের অন্তর্ভুক্ত করে? এ পুস্তককে সর্বোচ্চ বিভিন্ন জাতির ইতিহাস হিসেবে আখ্যায়িত করা যায়।

ফন্ট সাইজ
15px
17px