📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 চতুর্থ পুস্তক : গণনা পুস্তক

📄 চতুর্থ পুস্তক : গণনা পুস্তক


এটি পূর্ববর্তী তিনটি পুস্তকের পরিশিষ্ট এর মতো। এখানে ইয়াকুব আলাইহিস সালামের সময় থেকে নিয়ে বনি ইসরাইলের মিশর ত্যাগের ঘটনা, অতঃপর সিনাই মরুভূমিতে তাদের জীবনযাপনের ঘটনা এবং সর্বশেষে মোয়াব অঞ্চলে পৌঁছার কাহিনি বিবৃত হয়েছে।

বনি ইসরাইলের বিভিন্ন গোত্রের সৈন্যসংখ্যা, সম্পদ ও চতুষ্পদ জন্তুর গণনা স্থান পেয়েছে বিধায় এটিকে গণনা পুস্তক বলা হয়। সিনাই পৌঁছে মুসা আলাইহিস সালাম প্রথম যে কাজটি করেছিলেন তা ছিল লেবির বংশধর ব্যতীত অন্যদের আদমশুমারি করা এবং প্রত্যেক গোত্রের অবস্থান নির্ধারণ করা। এরপর লেবীয়দেরকে গণনা করে তাদের অবস্থানস্থল নির্ধারণ করা এবং তাদের পৌরোহিত্যকার্য সম্পর্কে বর্ণনা দেওয়া। ইসরাইলিদের সিনাইতে দুবার আদমশুমারি হয়েছিল। তন্মধ্যে প্রথমবার হয়েছিল মিশর থেকে বেরিয়ে আসার দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে। লেবীয়দেরকে বাদ দিয়ে অস্ত্র বহন করতে পারে এমন বিশোর্ধ বয়সী পুরুষের সংখ্যা দাঁড়ায় ছয় লক্ষ তিন হাজার পাঁচশ পঞ্চাশ জনে।¹⁴⁹ প্রত্যেক গোত্রের সংখ্যা ছিল নিম্নরূপ।

ক্র. - বংশের নাম - সংখ্যা
১. রুবেন এর বংশ : ৪৬৫০০
২. শিমিয়ন এর বংশ : ৫৯৩০০
৩. গাদ এর বংশ : ৪৫৬৫০
৪. যিহুদা এর বংশ : ৭৪৬০০
৫. ইষাখার এর বংশ : ৫৪৪০০
৬. ইফ্রয়িম এর বংশ : ৪০৫০০
৭. যবুলুন এর বংশ : ৫৭৪০০
৮. মনঃশি এর বংশ : ৩২২০০
৯. বিন্যামিন এর বংশ : ৩৫৪০০
১০. দান এর বংশ : ৬২৭০০
১১. আশের এর বংশ : ৪১৫০০
১২. নফতালি এর বংশ : ৫৩৪০০
মোট : ৬০৩৫৫০

এই গণনায় লেবীয়দেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে তাদের এক মাস বা তদূর্ধ্ব বয়সী পুরুষের সংখ্যা ছিল বাইশ হাজার।¹⁵⁰ বনি ইসরাইলের এই সংখ্যাতে নিশ্চিত অতিরঞ্জন করা হয়েছে। ইতিপূর্বে আমরা তা বিস্তারিত আলোচনা করেছি। ইয়াকুব আলাইহিস সালামের সাথে যারা কানান থেকে এসেছিলেন তাদের সংখ্যা ছিল সত্তর। এরপর মিশরে মাত্র দুটি প্রজন্ম জন্মগ্রহণ করে। মুসা আলাইহিস সালামের পিতা ইমরানের প্রজন্ম এবং মুসা আলাইহিস সালামের প্রজন্ম। সত্তরজনের একটি গোষ্ঠী মাত্র দুই প্রজন্মের ব্যবধানে ছয় লক্ষে পৌঁছে যাওয়া একেবারেই অসম্ভব ও অযৌক্তিক। তাও এই ছয় লক্ষ সংখ্যাটি বৃদ্ধ, শিশু ও নারীদেরকে বাদ দিয়ে। এদিকে লেবীয়দের সংখ্যাটা আরও বেশি আশ্চর্যজনক। লেবি হলেন ইমরানের দাদা। তার তিন পুত্র। গোর্শন, কহাৎ ও মরারি। এদের মধ্যে কহাত হলেন মুসা আলাইহিস সালামের দাদা। সংগত কারণে লেবির এই তিন পুত্র থেকে এত অল্প সময়ে বংশবিস্তার হয়ে বাইশ হাজারে পৌঁছা একেবারেই অসম্ভব।

বনি ইসরাইলের দ্বিতীয় আদমশুমারি হয়েছিল প্রথম শুমারির আটত্রিশ বছর পর তাদের কানানে প্রবেশের পূর্বে।¹⁵¹ এই শুমারিতে লেবীয়দের সংখ্যা ছিল তেইশ হাজার আর অন্যদের সংখ্যা ছিল ছয় লক্ষ এক হাজার সাতশ ত্রিশ।¹⁵² নিরপেক্ষ খ্রিষ্টানদের অনেকেই স্বীকার করেন যে, এ সংখ্যাতত্ত্বে অতিরঞ্জন রয়েছে।¹⁵³

টিকাঃ
১৪৯. গণনা পুস্তক, অধ্যায়: ১, অনুচ্ছেদ: ৪৫-৪৬।
১৫০. গণনা পুস্তক, অধ্যায়: ৩, অনুচ্ছেদ: ৩৯।
১৫১. গণনা পুস্তক, অধ্যায় ২৬, অনুচ্ছেদ: ৫১।
১৫২. গণনা পুস্তক, অধ্যায় ২৬, অনুচ্ছেদ: ৫১।
১৫৩. মনিনি, উর্দু সংস্করণ, পৃষ্ঠা: ২০৫

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 পঞ্চম পুস্তক : দ্বিতীয় বিবরণ

📄 পঞ্চম পুস্তক : দ্বিতীয় বিবরণ


মুসা আলাইহিস সালামের শরিয়তের পুনরাবৃত্তি করা হয়েছে বলেই পুস্তকটির এ নামকরণ করা হয়েছে। এ পুস্তকে মূলত বনি-ইসরাইলের জন্য শরিয়তের ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইহুদিদের দাবি হলো, ইউশা ইবনে নুন নেতৃত্বে আসার পূর্বে মুসা আলাইহিস সালাম এই পুস্তকটি লিপিবদ্ধ করেছেন। তবে গবেষকদের মত হলো এটি সম্রাট যিহুদা (৬৯৩-৬৩৯ খ্রিষ্টপূর্ব) এর সময়ে লিপিবদ্ধ করা হয় এবং যিশাইয় (৬৩৮-৬০৮ খ্রিষ্টপূর্ব) এর সময়ে এটি প্রকাশিত হয়।¹⁵⁴ কেননা এই পুস্তকে মুসা আলাইহিস সালামের মৃত্যু এবং তৎপরবর্তী উপর্যুক্ত সময়কাল পর্যন্ত বিভিন্ন ঘটনার বিবরণ স্থান পেয়েছে।

এই পুস্তকে রাজনীতি, যুদ্ধ, অর্থনীতি, সামাজিক রীতিনীতি ও লেনদেনসম্পর্কিত বিধিবিধান আলোচিত হয়েছে। এ ছাড়াও মুসা আলাইহিস সালামের তিনটি ঐতিহাসিক খুতবা এই পুস্তকে স্থান পেয়েছে। যেগুলো তিনি মোয়াবে মিশর থেকে বের হওয়ার চল্লিশ বছর পূর্তিতে বনি ইসরাইলের সামনে উপস্থাপন করেছিলেন। খুতবাগুলোর বিষয়বস্তু ছিল নিম্নরূপ।

প্রথম খুতবা : আল্লাহর আনুগত্যের প্রতি উৎসাহ প্রদান。

দ্বিতীয় খুতবা: দশ আদেশের পুনরাবৃত্তি, শরিয়ত পালনের বরকত এবং শরিয়ত না মানার পরিণতি。

তৃতীয় খুতবা : বনি-ইসরাইলকে উদ্দেশ্য করে মুসা আলাইহিস সালামের বিদায়-সম্ভাষণ。

টিকাঃ
১৫৪. মনিনি, উর্দু সংস্করণ, পৃষ্ঠা: ২০৮

ফন্ট সাইজ
15px
17px