📄 যুদ্ধে ফেরেশতাদের অংশ গ্রহণ
ইব্ন ইসহাক বলেন: আবূ ইসহাক ইব্ন ইয়াসার আমার নিকট বলেন যে জুবায়র ইন্ন মুতইম (রা)-এর সূত্রে তাঁর নিকট বর্ণনা করা হয়েছে যে, তিনি বলেছেন: শত্রু সম্প্রদায়ের পরাজয়ের প্রাক্কালে লোকজন যখন যুদ্ধেরত তখন আমি লক্ষ্য করলাম, আসমান থেকে কাল চাদরের মত কী যেন নেমে আসছে। শেষ পর্যন্ত তা আমাদের এবং শত্রু সম্প্রদায়ের মধ্যবর্তী স্থানে পতিত হলো। আমি চেয়ে দেখি, অসংখ্য কালো কালো পিঁপড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমস্ত প্রান্তর তাতে ভরে গিয়েছে। তখন আমার কোন সন্দেহ রইলো না যে, এঁরা আল্লাহ্ ফেরেশতা। তারপর কাফির সম্প্রদায়ের বিপর্যয় না ঘটা পর্যন্ত তাঁরা আর ফিরে যাননি, বরং সব সময় আমাদের সাথে ছিলেন।
📄 জনৈকা মুসলিম মহিলার কবিতা
ইবন ইসহাক বলেন: আল্লাহ্ তা'আলা যখন হুনায়নের মুশরিকদের পরাজিত করলেন এবং রাসূলুল্লাহ্ (সা)-কে তাদের উপর বিজয়ী করলেন। তখন জনৈকা মুসলিম রমণী কবিতায় বলেন:
قد غلبت خيل الله خيل اللات * والله احق بالثبات
লাত দেবতার অশ্বারোহী দলের উপর বিজয় লাভ করেছে আল্লাহ্ অশ্বারোহী দল। আর আল্লাহরই চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা।
ইব্ন হিশام বলেন: কোন এক বর্ণনাকারী আমার নিকট উক্ত পংক্তিটি এভাবে আবৃত্তি করে শুনিয়েছেন:
غلبت خيل الله خيل اللات * خيله احق بالثبات
লাত দেবতার অশ্বারোহীদের উপর আল্লাহ্র অশ্বারোহীরা বিজয় লাভ করেছে। আর আল্লাহ্র বাহিনী দৃঢ়পদ থাকার অধিকতর যোগ্য।
📄 হাওয়াযিনের পরাজয় ও নিধন
ইবন ইসহাক বলেন: যখন হাওয়াযিন গোত্রীয়দের পরাজয় হলো, তখন তাদের বনূ মালিকের অন্তর্ভুক্ত সাকীফ গোত্রের হত্যাযজ্ঞ চললো। তাদের সত্তর ব্যক্তি তাদের পতাকাতলে নিহত হয়। উসমান ইব্ন আবদুল্লাহ্ ইব্ন রবীআ ইবন হারিস ইন্ন হাবীব নিহতদের অন্যতম ছিল। তাদের পতাকা ছিল যুলখিমার তথা আওফ ইব্ন রবীআর হাতে। সে নিহত হলে পতাকাটি উসমান ইব্ন আবদুল্লাহ্ ধারণ করে। এ পতাকা হাতেই যুদ্ধাবস্থায় সে নিহত হয়।
ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট যখন তাঁর নিহত হওয়ার সংবাদ পৌঁছলো, তখন তিনি বললেন: ابعده الله فانه كان يبغض قريشاً তার প্রতি আল্লাহর অভিশাপ, কেননা সে কুরায়শদের প্রতি অত্যন্ত বিদ্বেষভাবাপন্ন ছিল।
ইবন ইসহাক বলেন: আমার নিকট ইয়াকুব ইন্ন উৎবা ইন্ন মুগীরা ইন্ন আখনাস বর্ণনা করেন, উসমান ইব্ন আবদুল্লাহর সাথে তার একটি খ্রিস্টান গোলামও নিহত হয়। সে ছিল খৎনা বিহীন। জনৈক আনসার সাহাবী সাকীফ গোত্রের নিহতদের সামানপত্র তাদের দেহ থেকে খুলে নিচ্ছিলেন। ঐ গোলামটির দেহ থেকে জিনিসিপত্র খুলে নিতে গিয়ে তিনি দেখতে পান যে গোলামটির খৎনা করা নেই।
রাবী বলেন: তখন ঐ আনসার সাহাবী চীৎকার করে বললেন : হে আরবসমাজ, শুনে রাখো, একজন সাকীফ গোত্রীয় লোক, খৎনা ছাড়া দেখা যাচ্ছে।
মুগীরা ইব্ন শু'বা (রা) বলেন: আমি তখন তার হাত ধরে বললাম: আমার আশঙ্কা হলো এ ব্যক্তি আরবদের মধ্যে আমাদের বে-ইজ্জতি করে ছাড়বে। তখন আমি বললাম : দোহাই তোমার, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোন, অমনটি বলো না, ও হচ্ছে আমাদের একটি খ্রিস্টান বালক। তারপর আমি অন্যান্য নিহতদের কাপড় খুলে খুলে তাকে দেখাতে লাগলাম, ঐ দেখ, এদের প্রত্যেকেই খৎনা করা লোক।
ইবন ইসহাক বলেন: আহলাফ তথা মিত্রবাহিনীর পতাকা ছিল কারিব ইব্ন আসওয়াদের হাতে। তারা যখন পরাজিত হলো তখন সে তার হস্তাস্থিত পতাকাটি একটি গাছের সাথে ঠেস দিয়ে রেখে পালিয়ে যায় এবং তার সাথে সাথে তার চাচাতো ভাইয়েরা ও গোষ্ঠীর লোকজন পলায়ন করে। তাই আহ্লাফের তথা মিত্রদলসমূহের মধ্যকার দু'ব্যক্তি ছাড়া আর কেউই নিহত হয়নি। সে দু'জন হচ্ছে গায়রাহ গোত্রের ওহাব এবং বনী কুব্বাহ্ জাল্লাহ্। রাসূলুল্লাহ্ (সা) জাল্লাহ্-এর হত্যা সংবাদ অবগত হয়ে বললেন: বনূ সাকীফের যুবককুল শিরোমণি আজ নিহত হলো। তবে ইব্ন হানীফার পুত্রটি রয়ে গেল। ইব্ন হানীফা বলতে এখানে তিনি হারিস ইন উয়ায়সকে বুঝিয়েছেন।
📄 ইবন মিরদাসের আরেকটি কবিতা
কারিব ইব্ন আসওয়াদের ভাইদের রেখে পলায়ন এবং যুলখিমারকর্তৃক তার গোত্রীয় লোকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার কথা উল্লেখ করে আব্বাস ইব্ন মিরদাস বলেন:
الا من مبلغ غيلان عنى * و سوف إخال يأتيه الخبير
ওহে, কেউ আছো কি যে গায়লানকে আমার পয়গাম পৌঁছিয়ে দেবে? আর আমার খেয়াল, অচিরেই অবহিত লোক তার কাছে পয়গাম পৌঁছাবে-
وعروة انما اهدى جوابا * وقولا غير قولكما يسير
সেই সাথে উরওয়াকেও। আর আমি তোমাদের এমন একটি বাণী উপহার দেবো, যা হবে চিরন্তন এবং তোমাদের দু'জনের বক্তব্য থেকে ভিন্ন।
بان محمدا عبد رسول * لرب لا يضل ولا يجور
তা হচ্ছে, মুহাম্মদ (সা) প্রতিপালকের পয়গাম বহনকারী রাসূল। তিনি আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হন না আর কারো প্রতি অবিচারও করেন না।
وجدناه نبيا مثل موسى * فكل فتی بخایره مخیر
আমরা তাঁকে মূসার মতো নবী রূপে পেয়েছি। যে তাঁর সাথে শ্রেষ্ঠত্বে মুকাবিলায় অবতীর্ণ হবে, সে পরাস্ত হবে।
وبئس الأمر أمر بني قسى * بوج إذ تقسمت الأمور
ওজ্ প্রান্তরে বনূ কাস্সী (ছাকীফ) গোত্রের অবস্থা যখন শতধা বিচ্ছিন্ন, তখন তাদের হালত অত্যন্ত শোচনীয় হয়ে উঠলো।
أضاعوا أمرهم ولكل قوم * أمير والدوائر قد تدور
তাদের ব্যাপার তারা নষ্ট করে দিল। প্রতিটি সম্প্রদায়ের কোন না কোন আমীর থাকে, এবং তাদের উপর চারদিক থেকে বিপদ নেমে আসলো যা আবর্তনশীল।
فجئنا أسد غابات إليهم * جنود الله ضاحية تسير
আমরা তাদের পানে অগ্রসর হলাম বনভূমির সিংহকূলের মত। আল্লাহ্র বাহিনীসমূহ খোলাখুলিভাবে অগ্রসর হচ্ছিলো।
نوم الجمع جمع بنى قسى * على حنق نكاد له نظير
আমরা, আমাদের বাহিনীসমূহ- হাওয়াযিনের বিভিন্ন বাহিনীর উদ্দেশ্য অগ্রসর হচ্ছিলাম ক্রোধান্বিত অবস্থায়। যেন আমরা তাদের উদ্দেশ্যে পাখির মত উড়ে চলছিলাম।
وإقسم لوهم مكثوا لسرنا * إليهم بالجنود ولم يغوروا
আমি শপথ করে বলছি, যদি তারা রয়ে যেতো, তা হলে আমরা এমন বাহিনীসমূহে নিয়ে তাদের দিকে যাত্রা করতাম যারা তাদের পরাজিত না করে ফিরতো না।
فكنا اسد لية ثم حتى * أبحناها واسلمت النصوروا
তারপর আমরা লিয়্যাতে¹ পৌঁছে সেখানকার সিংহ বনে যাই এবং তা জয় করি, আর সেখানে রক্তপাতকে নিজেদের জন্যে হালাল করে নেই। তারপর নুসূর গোত্রকে² আমাদের হাতে অর্পণ করা হয়।
ويوم كان قبل لدى حنين * فاقلع والدماء به تمور
ইতোপূর্বে হুনায়ন যুদ্ধের এমন একটি দিন অতিক্রান্ত হয়েছে যাতে তাদের উচ্ছন্ন সাধন করা হয়েছে এবং তাদের রক্তপাত,করা হয়েছে।
من الايام لم تسمع كيوم * ولم يسمع به قوم ذكور
সেটা ছিল যুদ্ধের এমন একটি দিন, যে দিনের মত দিনের কথা তোমরা কোনদিন শুনতে পাওনি বা কোন বীর জাতিই ইতিপূর্বে এমন দিনের কথা শুনতে পায়নি।
قتلنا في الغبار بنى حطيط * على راياتها والخيل زور
আমরা বনু হুতায়তকে তাদের ঝাণ্ডার কাছে গিয়ে হত্যা করি, যখন খুবই ধুলো উড়ছিল, আর তাদের অশ্বগুলো পলায়নরত দেখা যাচ্ছিলো।
ولم يك ذو الخمار رئيس قوم * لهم عقل يعاقب او نكير
সে সময় যুলখিমার তার সম্প্রদায়ের সর্দার ছিল না। তাদের বুদ্ধি বিবেচনা ও চেষ্টা তদবিরের শাস্তি তাদেরকে দেয়া হচ্ছিল।
أقام بهم على سنن المنايا * وقد بانت لمبصرها الأمور
সে তাদের সম্প্রদায়কে মৃত্যুর পথসমূহে দাঁড় করিয়ে দিয়েছে। অথচ সে পথসমূহ সম্পর্কে অবগতদের কাছে ব্যাপারটা সুস্পষ্ট হয়ে উঠেছে।
فأفلت من نجا منهم جريضا * وقتل منهم بشر كثير
তাদের মধ্যে যারা রক্ষা পেয়েছিল তাদের দম বন্ধ হয়ে আসছিল এবং তাদের বহু সংখ্যক লোককে হত্যা করা হয়।
ولا يغنى الأمور أخو التواني * ولا الغلق الصريرة الحصور
অলস নিষ্কর্মা লোকেরা কোন গুরুত্বপূর্ণ কাজেই সিদ্ধহস্ত হয় না বা কারিৎকর্মা প্রতিপন্ন হয় না। না দুর্বলচেতারা, যারা না করে বিয়ে-শাদী, না ঘেঁষে রমণীদের পাশে।
أحانهم وحان وملكوه * أمورهم وأفلتت الصقور
সে তাদের সকলকে নিধন করলো এবং নিজেও নিহত হলো। আর তাকে লোকজন এমন দুর্যোগ মুহূর্তে তাদের আমীররূপে বরণ কর নেয়, যখন বীর যোদ্ধারা প্রাণ ভয়ে পালাচ্ছিল।
بنو عون تميح بهم جياد * اهين له الفصافص والشعير
বনূ আওফ, তাদের সাথে গর্বিত চালে চলে তাদের অভিজাত শ্রেণীর ঘোড়াগুলো, যেগুলোর জন্যে প্রচুর সরবরাহ রয়েছে তাজা ঘাস আর যবের।
فلو لا قارب وبنو ابيه * تقسمت المزارع والقصور
যদি কারিব ও তাঁর অন্যান্য ভাইয়ারা না থাকতেন, তা হলে তাদের জমিজমা ও দালানকোঠাগুলো ভাগ বণ্টন হয়ে যেতো।
ولكن الرئاسة عمموها * على يمن أشار به المشير
বরং সারা রাজত্ব তাদের হাতেই বরকতের জন্যে অর্পণ করা হয়, যাদের হাতে অর্পণের জন্যে ইশারাকারী। অর্থাৎ নবী করীম (সা) ইশারা করেছেন।
اطاعوا قاربا ولهم جدود * واحلام الى عز تصير
তারা কারিবের আনুগত্য করেন, অথচ তাদের যে পিতৃপুরুষ ও জ্ঞান বুদ্ধি, তা তাদের সম্মানজনক অবস্থানে পৌছিঁয়ে দেয়।
فان يهدوا الى الاسلام يلفوا * انوف الناس ما سمر السمير
যদি তাদের ইসলামের দিকে হিদায়েত নসীব হয়ে যায়, তা হলে যতদিন পর্যন্ত নৈশকালীন গল্পকারীর গল্প বলার রীতি থাকবে ততদিন তারা লোকসমাজের নাক স্বরূপ অর্থাৎ মর্যাদার প্রতীক হয়ে থাকবে।
وان لم يسلموا فهم اذان * بحرب الله ليس لهم نصير
আর যদি তারা ইসলাম গ্রহণ না করে, তা হলে এ হবে তাদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং এমতাবস্থায় তাদের কোন সাহায্যকারী থাকবে না।
كما حكت بنى سعد وحرب * برهط بني غزية عنقفير
যেমনটি বনূ সা'দকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে দলিত-মথিত করেছে এবং গাযিয়্যা গোত্রের জন্যে যুদ্ধ মহাবিপর্যয় প্রতিপন্ন হয়েছে।
كأن بنى معاوية بن بكر * الى الاسلام ضائنة تخور
বনু মুআরিয়া ইবুন বকর যেন ইসলামের সামনে গাভীর বাছুর, যেগুলো হাম্বা হাম্বা রবে ডাকছে।
فقلنا أسلموا أنا أخوكم * وقد برأت من اللاحن الصدور
এ জন্যে আমরা তাদের উদ্দেশ্য করে বললাম: ওহে, তোমরা ইসলাম গ্রহণ কর, তা হলে আমরা তোমাদের ভাই, আর আমাদের অন্তর হিংসা-বিদ্বেষ মুক্ত।
كأن القوم اذ جاؤا إلينا * من البغضاء بعد السلم عور
যখন তারা আমাদের নিকট আসলো, তখন সন্ধি হয়ে যাওয়া সত্ত্বেও তাদের অন্তরসমূহ বিদ্বেষে অন্ধ ও কানা ছিল।
ইবন হিশাম বলেন: গায়লান হচ্ছে গায়লান ইবন সালামা সাকাফী এবং উরওয়া বলতে- উরওয়া ইবন মাসউদ সাকাফীকে বুঝানো হয়েছে।
টিকাঃ
১. লিয়্যা হচ্ছে তায়েফের নিকটবর্তী একটি স্থানের নাম।
২. হাওয়াযিন গোত্রের একটি শাখাগোত্র।