📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুসলমানদের পরাজয়ে আবূ সুফিয়ানের উল্লাস

📄 মুসলমানদের পরাজয়ে আবূ সুফিয়ানের উল্লাস


ইবন ইসহাক বলেন: যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় হলো এবং রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে গমনকারী মক্কাবাসী গোঁয়ার প্রকৃতির লোকেরা তা প্রত্যক্ষ করলো, তখন তাদের কেউ কেউ কথাবার্তায় তাদের অন্তরে লুক্কায়িত বিদ্বেষের অভিব্যক্তি ঘটালো। আবু সুফিয়ান ইব্‌ হারব বলে উঠলো: "তাদের পরাজয়ের অন্ত থাকবে না- যদি সমুদ্রও সামনে পড়ে যায়। আর তীর নিশ্চয়ই তাঁর সাথে তাঁর তৃণে রয়েছে।"
জাবালা ইবন হাম্বল চীৎকার করে বললো, (কিন্তু ইবন হিশামের বর্ণনা হচ্ছে 'কালাদাহ্ ইবন হাম্বল') সে তার ভাই সাওয়ান ইবন উমাইয়ার সাথে ছিল- যিনি তখনো পৌত্তলিক ছিলেন এবং রাসূলুল্লাহ্ (সা) ইসলাম গ্রহণের কথা চিন্তা করার জন্যে তাকে তখন সময় দিয়ে রেখে ছিলেন : الا بطل السحر اليوم "আজ যাদুর তেলেসমাতি টুটে গেছে!"
তখন সাওয়ান ইবন উমাইয়া বললেন ..... اسكت فض الله فاك থাম! আল্লাহ্ তোর মুখ ভেঙ্গে দিন! আল্লাহর কসম একজন কুরায়শের আমার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, আমার উপর একজন হাওয়াযিনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চাইতে অধিকতর পসন্দনীয়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কালদার নিন্দায় হাসানের কবিতা

📄 কালদার নিন্দায় হাসানের কবিতা


ইন হিশাম বলেন: কালদার নিন্দায় হাসান ইবন সাবিত (রা) তাঁর কবিতায় বলেন:
رأيت سوادا من بعيد فراعنى * ابو حنبل ينزو على ام حنبل
كان الذي ينزو به فوق بطنها * ذراع قلوص من نتاج ابن عزهل
"দূর থেকে আমি (হাওয়াযিনের) কাল পতাকাটি দেখতে পেলাম। আমাকে ভয় প্রদর্শন করলো আবূ হাম্বল। সে তখন উম্মু হাম্বল, অর্থাৎ তার স্ত্রীর উপর উপগত। যে তার সাথে সঙ্গম করছিল, সে তার উদরের উপর-ই ছিল। ইব্‌ন আযহালের জন্মাবার হাত ছিল তখন অপসৃয়মান।"
আবূ যায়দ এ দু'টি পংক্তি আমাকে সুর করে আবৃত্তি করে শুনান। তিনি আমার কাছে বলেন যে, এ দু'টি পংক্তি দিয়ে তিনি সাওয়ান ইবন উমাইয়ার নিন্দাবাদ করেছিলেন, আর তিনি ছিলেন উক্ত কালদারই মুশরিক ভাই।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 শায়বা ইন্ন তালহা কর্তৃক রাসূলুল্লাহ্ (সা)-কে হত্যার প্রচেষ্টা

📄 শায়বা ইন্ন তালহা কর্তৃক রাসূলুল্লাহ্ (সা)-কে হত্যার প্রচেষ্টা


ইবন ইসহাক বলেন: শায়বা ইবন উসমান ইব্‌ন আবূ তালহা আমার নিকট বর্ণনা করেন; আর তিনি ছিলেন আবদুদ্দার গোত্রের একজন, আমি মনে মনে বললাম, "আজই আমার মুহাম্মদের নিকট থেকে রক্তের প্রতিশোধে নেয়ার সুবর্ণ সুযোগ। উল্লেখ্য তার পিতা উহুদের যুদ্ধে নিহত হয়েছিল। সে বললো: আজ আমি মুহাম্মদকে হত্যা করবো।
সে বলে: আমি রাসূলুল্লাহ্ (সা)- কে হত্যার উদ্দেশ্যে তাঁর চার পাশে ঘুরতে লাগলাম, তারপর কী যেন এসে আমার সামনে অন্তরায় হয়ে গেল। এমন কি তা আমার হৃদয়কে আচ্ছন্ন করে ফেললো। শেষ পর্যন্ত আমার পক্ষে আর তা করা সম্ভবপর হলো না। আমি উপলব্ধি করলাম, আমাকে এ কাজ থেকে নিবৃত্ত করা হয়েছে, অর্থাৎ কোন অদৃশ্য শক্তিই তাঁকে হত্যা করা থেকে আমাকে নিবৃত্ত করেছে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আল্লাহ্ পক্ষ থেকে সাহায্য প্রসংগে

📄 আল্লাহ্ পক্ষ থেকে সাহায্য প্রসংগে


ইবন ইসহাক বলেন: মক্কাবাসী কেউ কেউ আমার নিকট বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (সা) মক্কা থেকে হুনায়নের পথে যাত্রার সময় যখন তার সঙ্গীসাথী আল্লাহ্র বাহিনীর সংখ্যাধিক্য লক্ষ্য করলেন, তখন তিনি বললেন:
لن نغلب اليوم من قلة
"সংখ্যা স্বল্পতার জন্যে আমাদের আর পরাজয় বরণ করতে হবে না।"
ইবন ইসহাক বলেন: কারো ধারণা, কথাটি বনূ বকরের জনৈক ব্যক্তি এরূপ বলেছিল।
ইবন ইসহাক বলেন: যুহরী আমার নিকট কাসীর ইবন আব্বাস সূত্রে, তিনি তাঁর পিতা আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব সূত্রে বলেন: আমি সেদিন রাসূলুল্লাহর সংগে ছিলাম। আমি তখন তাঁর সাদা রঙের খচ্চরের লাগাম ধরে তার অবলম্বন স্বরূপ ছিলাম।
আব্বাস (রা) বলেন: আমি ছিলাম একজন মোটাসোটা গোছের উচ্চ ধ্বনিসম্পন্ন ব্যক্তি। রাসূলুল্লাহ্ (সা) যখন লোকজনের পলায়নপর অবস্থা লক্ষ্য করলেন তখন তিনি বলতে লাগলেন:
اين ايها الناس ؟
"তোমরা যাচ্ছো কোথায়, হে লোকসকল?"
কিন্তু আমি লক্ষ্য করলাম, তাঁর কথায় কেউ ফিরেও তাকাচ্ছে না। তখন রাসূলুল্লাহ্ (সা) আমাকে লক্ষ্য করে বললেন: হে আব্বাস! তুমি—হে আনসার সমাজ! 'হে সামুরা ওয়ালা সম্প্রদায়'!' বলে লোকজনকে আহবান কর!
রাবী আব্বাস (রা) বলেন: তখন লোকজন 'লাব্বায়িক লাব্বায়িক' বলে সাড়া দিল। রাবী বলেন: তখন সকলেই নিজ নিজ উটের গতিরোধের প্রয়াস পেল।
কিন্তু কেউ তাতে সমর্থ হচ্ছিলো না। তখন তারা নিজেদের বর্ম নিজ নিজ ঘাড়ের উপর ফেলে, ঢাল তরবারি নিয়ে উট থেকে লাফিয়ে পড়ছিল এবং সেগুলোকে ছেড়ে দিচ্ছিলো। তারপর তারা আমার ধ্বনি অনুসরণ করে অগ্রসর হতে হতে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পর্যন্ত এসে পৌঁছলো। এভাবে যখন তাঁর নিকট শ' খানেক লোক জড়ো হলো, তখন তারা শত্রুপক্ষের মুখোমুখি হলো এবং উভয় পক্ষে তুমুল যুদ্ধ বেঁধে গেল। তাঁদের সংকেতধ্বনি প্রথম দিকে ছিল " باللانصار"-হে আনসার সম্প্রদায়!' আর পরে তা ছিল 'با للخرج"-'হে খাযরাজ সম্প্রদায়!'

টিকাঃ
১. সামুরা ওয়ালা সম্প্রদায় বলতে এখানে 'বায়আতে রিদওয়ানে' অংশগ্রহণকারী সাহাবীদের বুঝানো হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00