📄 মূর্তির ধ্বংস
তারপর রাসূলুল্লাহ্ (সা) খালিদ ইব্ন ওয়ালীদকে মূর্তি সংহারের জন্যে প্রেরণ করলেন। উচ্ছা ছিল আসলে নাখলানামক স্থানে অবস্থিত একটি ঘর বা মন্দিরগৃহ, যার প্রতি কুরায়শের এ জনপদ কিনানা ও মুদার সকলেই ভক্তি-সম্মান প্রদর্শন করতো। বনু হাশিমের মিত্রগোত্র ও বনু সুলারমের শাখাগোত্র বনূ শায়বান ছিল এর সেবায়েত। তার সালমী সেবায়েত যখন খালিদের আগমন সংবাদ পেল, তখন সে তার তলোয়ার তার উপর ঝুলিয়ে দিয়ে সে ঐ পাহাড়ে গিয়ে আরোহণ করলো, আর যেতে যেতে কবিতায় বললো:
* ایا عز شدی شدة لاشوى لها
* يا عز ان لم تقتلى المرء خالدا
* على خالد القي القناع وشمري
* قبوئی با ثم عاجد او تنصری
হে উজ্জা! তুমি এমনি আঘাত হানো যে, যাতে হাত পা নিশ্চল অসাড় হয়ে যায়। খালিদের উপর তুমি অবগুন্ঠন ঢেলে দাও তারপর দামন গুটিয়ে নাও!
হে উজ্জা, যদি তুমি খালিদকে সংহার করতে সমর্থ না হও, তা হলে তুমি এক তাৎক্ষণিক পাপের যোগ্য হও অথবা তুমি খৃস্টান হয়ে যাও! (কারণ, তুমি যে সারবত্তাহীন এক নিষ্কর্মা তা তো সপ্রমাণিত হয়েই গেল)।
খালিদ (রা) যখন সেখানে গিয়ে উপনীত হলেন, তখন তিনি তা সংহার করলেন। তারপর নির্বিঘ্নে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ফিরে এলেন।
ইবন ইসহাক বলেন: ইব্ন শিহাব যুহরী আমার নিকট উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ ইব্ উত্তবা ইবন মাসউদ সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) মক্কা বিজয়ের পর সেখানে পনের রাত অবস্থান করেন এবং সালাতে কসর করেন।
ইবন ইসহাক বলেন: মক্কা বিজয়ের ঘটনাটি অষ্টম হিজরীর রমযান মাসের দশ রাত বাকী থাকতে সংঘটিত হয়েছিল।