📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুযায়মার জনৈক কবির কবিতা

📄 বনূ জুযায়মার জনৈক কবির কবিতা


ইবন ইসহাক বলেন: বনূ জুযায়মার জনৈক কবি বলেন:
جزى الله عنا مدلجا حيث اصبحت * جزائة بؤسى حيث سارت وحلت
মুদলিজ গোত্রের লোকজন যেখানেই প্রভাত করুক, যেখানেই মঞ্জিল করুক বা অবতরণ করুক, আমাদের পক্ষ থেকে আল্লাহ্ তাদের যেন কঠোর প্রতিদান দেন।
أقاموا على أقضاضنا يقسمونها * وقد نهلت فينا الرماح وعلت
তারা আমাদের তাবৎ ধন-সম্পদ জবর দখল করে নেয় এবং তা নিজেদের মধ্যে ভাগবণ্টন করে নেয়। তাদের বল্লম-বর্ণাসমূহ আমাদের মধ্যে তাদের তৃষ্ণা নিবারণ করেছে।
فو الله لو لا دين آل محمد * لقد هربت منهم خيول فشلت
আল্লাহ্র কসম! মুহাম্মদ (সা)-এর পরিবারের দীন না হলে, তাদের অশ্বারোহীদের প্রতিরোধ এমন কঠোরভাবে করা হতো যে, তাদের পালিয়ে বাঁচা দায় হতো।
وما ضرهم أن لا يعينوا كتيبة * كرجل جراد أرسلت فاشمعلت
তারা যে এমন বাহিনীকে সাহায্য করেনি যা ছিল সেই পতঙ্গপালের মতো যাদেরকে ছেড়ে দেয়া হয়েছে, আর তারা দিক-বিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তা তাদের কোন ক্ষতি করেনি।
فات ما يشيبوا أو يشوبرا لامرهم * فلا نحن نجزيهم بما قد أضلت
হয় তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠে, অথবা তারা তাদের নিজ নিজ কাজ থেকে ফিরে যায়। ফলে, তারা যে বিভ্রান্তি ছড়িয়েছে, তারও কোন প্রতিদান আমরা তাদের দেইনি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওহাবের জবাবী কবিতা

📄 ওহাবের জবাবী কবিতা


প্রত্যুত্তরে বনূ লায়স গোত্রের জনৈক ওহাব বলে উঠেন:
دعونا الى الاسلام والحق عامرا * فما ذنبنا في عامر اذ تولت
আমরা বনূ আমিরকে ইসলামের পানে দাওয়াত দিয়েছি, তারপর তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে পালায়, তা হলে আমাদের কী অপরাধ?
وما ذنبنا في عامر لا أبا لهم * لان سفهت احلامهم ثم وضلت
বনূ আমিরের পিতার অমঙ্গল হোক, আমাদের কী অপরাধ—যদি তাদের জ্ঞানবুদ্ধি বিভ্রান্ত হয় ও তারা নির্বুদ্ধিতার শিকার হয়?
বনূ জুযায়মার এক ব্যক্তি তখন নিম্নের পংক্তিগুলো বলে:
ليهنئ بني كعب مقدم خالد * وأصحابه إذ صبحتنا الكتائب
খালিদের এবং তাঁর সহচরদের আগমন বনূ কা'বের জন্য মুবারক হোক! যখন অতি প্রত্যুষে তাঁর বাহিনীসমূহ এসে আমাদের উপর চড়াও হলো।
فلا ترة يسعى بها ابن خويلد * وقد كنت مكفيا لو انك غائب
তুমি যদি গায়েব হতে তা হলে এটাই তোমার জন্যে যথেষ্ট হতো তা হলে বৈরিতা চরিতার্থ করার এবং রক্তপাতের জন্যে বেচারা খালিদকে কোন প্রয়াসই চালাতে হতো না।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুযায়মার জনৈক পলাতিক বালকের কবিতা

📄 বনূ জুযায়মার জনৈক পলাতিক বালকের কবিতা


বনূ জুযায়মার জনৈক পলাতক যুবক যে তার মা ও দু'বোনকে নিয়ে খালিদের বাহিনীর কবল থেকে পালিয়ে যাচ্ছিলো সে যেতে যেতে বলে :
رخين أذيال المروط واربعن * مشى حيبات كأن لم يفزعن
ان تمنع اليوم نساء تمنعن
অর্থাৎ-"যে নারী এতকাল ছিল সুরক্ষিতা আজ যদি হারায় মান হয় উপেক্ষিতা
ঢিলা করে দাও তবে অবগুণ্ঠন চলো সে প্রাণবন্ত নারীর মতন
যাদের হয়নি করা ভয় প্রদর্শন।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু জুযায়মার যুবকদের কবিতা

📄 বনু জুযায়মার যুবকদের কবিতা


বনু জুযায়মার কতিপয় যুবক—যাদেরকে বনু মাসাহিক বলা হতো তারাও খালিদের আগমন সংবাদে কতিপয় পংক্তি বলে। তাদের একজন বলে :
قد علمت صفراء بيضاء الاطل * يحوزها ذد ثلة وزوابل
لا غنين اليوم ما اغنى رجل
সে সুবর্ণা শুভ্রকটি প্রিয়া, যাকে ছাগপাল ও উটপালের রাখাল পাহারা দিয়ে রাখে, সে সম্যক জানে, আজ আমি তার জন্যে যথেষ্ট যেমনটি যথেষ্ট হওয়া উচিত একজন সুপুরুষের পক্ষে।
অপর বালক গেয়ে উঠলো :
لا تملأ الحيزوم منها نهسا
ضرب المحلين مخاضا قعسا * * قد علمت صفراء تلهى العرسا
لاضرين اليوم ضربا وعسا
আমার সুবর্ণা প্রিয়া স্ত্রী যে তার বরকে নিহত করে রেখেছে আর যে এত স্বল্পাহারী যে, তার বক্ষের অস্থিগুলো পর্যন্ত পুষ্ট সবল পরিপূর্ণ নয়, সে সম্যক জানে, আজকের দিন আমি শত্রুদের তলোয়ারের এমনি আঘাত হানবো, যেমনটি হারাম-সীমা থেকে হারামবহির্ভূত হালাল এলাকায় চলমান লোকেরা তাদের একগুয়ে গর্ভবতী উস্ত্রীকে প্রহার করে।
অপর একটি যুবক গেয়ে উঠে:
* شن البنان في غداة برده
* یرزم بين ايكة وجحده
* بالصدق الغداة منى نحده
* اقسمت ما ان خادر ذو لبده
* جهم المحيا ذو سبال ورده
* ضار بنأ كال الرجال وحده
আমি শপথ করে বলছি, সেই কেশরযুক্ত সিংহ যার ঘাড়ে ও মুখে রয়েছে বড় বড় কেশর, যার পাঞ্জা বড় ও ভারী, রক্তিম চেহারাবিশিষ্ট ভীষণ হিংস্র-মূর্তি যে নিবিড় অরণ্যে ও তার নিজ বিবরে গর্জনরত থাকে এবং যে কেবল মানুষের গোশত খেতে অভ্যস্ত, বীরত্ব ও পরাক্রমে আমি সে হিংস্র সিংহের চাইতেও ভীষণতর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00