📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইন্ন মিরদাসের ইসলাম গ্রহণ

📄 ইন্ন মিরদাসের ইসলাম গ্রহণ


ইব্‌ন হিশাম বলেন: কতিপয় কবিতা-বিশারদ আমার নিকট আব্বাস ইব্‌ন মিরদাসের ইসলাম গ্রহণের ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে, তাঁর পিতা মিরদাসের একটি মূর্তি ছিল। আর তা ছিল পাথরের তৈরি। তার নাম ছিল যিমার। মিরদাস তার পূজা করতেন। একদা মিরদাস পুত্র আব্বাসকে বললেন: বৎস, মূর্তি দেবতা যিমারের পূজা আরাধনা কর। সে-ই তোমার কল্যাণ অকল্যাণ করে থাকে। এদিকে আব্বাস একদিন যখন যিমারের কাছেই অবস্থান করছিলেন, এমন সময় হঠাৎ তিনি ঐ মূর্তির পেট থেকে জনৈক নকীবকে এরূপ কবিতা বলতে শুনতে পান:
قل للقبائل من سليم كلها * اودى ضمار وعاش اهل المسجد
ان الذي ورث النبوة والهدى * بعد بن مريم من قريش مهتدى
اودی ضمار وكان يعبد مرة * قبل الكتاب الى النبي محمد
সুলায়মের সকল গোত্রকে বলে দাও, যিমার ধ্বংস হয়ে গিয়েছে এবং মসজিদওয়ালারা জীবন লাভ করেছে।
মারয়াম তনয়ের পর যিনি নবুওয়াত ও হিদায়াতের উত্তরাধিকার লাভ করেছেন, কুরায়শের সে মহান ব্যক্তি হিদায়াতপ্রাপ্ত।
যিমার ধ্বংস হয়ে গিয়েছে, অথচ মুহাম্মদ (সা)-এর কাছে কিতাব নাযিল হওয়ার পূর্বে সে পূজিত হতো।
তখন আব্বাস যিমারকে পুড়িয়ে দেন এবং নবী করীম (সা)-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জা'দা ইব্‌ন আবদুল্লাহর কবিতা

📄 জা'দা ইব্‌ন আবদুল্লাহর কবিতা


ইব্‌ন হিশাম বলেন: বনু খুযাআর জা'দা ইব্‌ন আবদুল্লাহ্ মক্কা বিজয়ের দিন নিম্নলিখিত পংক্তিগুলো বলেন:
أ كعب بن عمرو دعوة غير باطل * لحين له يوم الحديد متاح
اتيحت له من ارضه وسمانه * لتقتله ليلا بغير سلام
যুদ্ধক্ষেত্রে কা'ব ইব্‌ন আমরাকে কি আমি নির্ধারিত মৃত্যুর জন্যে ভুল দাওয়াত দিচ্ছি? (না, বরং) যমীন ও আসমানের পক্ষ থেকে তার জন্যে এটা সুনিশ্চিতভাবে নির্ধারিত হয়ে গেছে যে, তুমি তাকে রাতের বেলা বিনা অস্ত্রে বধ করবে।
ونحن الالى سدت غزال خيولنا * ولفتا سددناه وفج طلاح
আমরা হচ্ছি সে সব লোক, যাদের ঘোড়াসমূহ গাযালে পথরুদ্ধ করে দিয়েছে এবং লিফ্ট ও ফাজ্জে তালাহ্ নামক স্থানগুলোও আমরা অবরুদ্ধ করে রেখেছি।
خطرنا وراء المسلمين بجحفل * ذوى عضد من خيلنا و رماح
আমরা মুসলমানদের পিছনে এক বিরাট বাহিনীকে সক্রিয় করে তুলেছি। যাতে আমাদের দৃঢ়বাহুর অধিকারী অশ্বারোহী এবং অসংখ্য বল্লম রয়েছে।
তাঁর এ পংক্তিগুলো আরো অনেক পংক্তির মধ্যকার একাংশ মাত্র।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বুজায়দের কবিতা

📄 বুজায়দের কবিতা


বুজায়দ ইব্‌ন ইমরান খুযাঈ তাঁর কবিতায় বলেন :
وقد انشاء الله السحاب بنصرنا * ركام صحاب الهيدب المتراكب
আমাদের সাহায্যার্থে আল্লাহ্ মেঘমালা সৃষ্টি করেছেন-যা যমীনের উপর স্তরে স্তরে সজ্জিত রয়েছে।
وهجرتنا في ارضنا عندنا بها * كتاب اتى من خير ممل وكاتب
আর আল্লাহ্ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এমন স্থানে হিজরত, যেখানে আমাদের কাছে কিতাব এসেছে উত্তম শ্রুতি লিখিয়ে ও উত্তম লিখনের মাধ্যমে।
ومن اجلنا حلت بمكة حرمة * لندرك ثأرا بالسيوف القواضب
আমাদের জন্যে মক্কায় হুরমতকে হালাল করা হয়েছে-যাতে করে আমরা শাণিত তলোয়ারের দ্বারা রক্তশোধ করতে পারি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মক্কা বিজয়ের পর খালিদের বনূ জুযায়মা গোত্রে গমন এবং খালিদের ভুলের প্রতিবিধানের উদ্দেশ্যে আলীর যাত্রা

📄 মক্কা বিজয়ের পর খালিদের বনূ জুযায়মা গোত্রে গমন এবং খালিদের ভুলের প্রতিবিধানের উদ্দেশ্যে আলীর যাত্রা


ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ (সা) (মক্কা বিজয়ের পর) আল্লাহর পথে লোকজনকে আহ্বান জানানোর উদ্দেশ্যে মক্কার আশে পাশের এলাকাসমূহে কয়েকটি জামাআতকে প্রেরণ করেন। তিনি তাঁদের যুদ্ধের আদেশ দেননি। এসব জামাআতের মধ্যে খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)ও ছিলেন। তিনি তাঁকে তিহামার নিম্নাঞ্চলে মুবাল্লিগ হিসাবে প্রেরণ করেন-যোদ্ধা হিসাবে নয়। তিনি বনূ জুযায়মার উপর গিয়ে চড়াও হন এবং তাদের কয়েক ব্যক্তিকে হত্যাও করে ফেলেন।¹
ইবন হিশাম বলেন: আব্বাস ইন্ন মিরদাস এ উপলক্ষে বলেন:
وقدمته فانه قد تقدما فان تك قد أمرت في القوم خالدا *
نصیب به في الحق من كان اظلما بجند هداه الله انت اميره *
আপনি যদি খালিদকে জামাআতের আমীর বানিয়ে দিয়ে অগ্রসর করে দিয়ে থাকেন, তা হলে তিনি এমন একটি বাহিনীসহ অগ্রসর হয়েছেন, যাদের আল্লাহ্ হিদায়াত দান করেছেন;
আর তার আসল আমীর হচ্ছেন স্বয়ং আপনি। আমরা তার মাধ্যমে এমন সম্প্রদায়কে নির্মূল করে দেবো যারা অন্ধকারে ধুঁকে মরছে।
ইবন হিশাম বলেন: এ পংক্তি দুটো ইব্‌ন মিরদাসের সে কবিতার অংশ যা' তিনি হুনায়ন যুদ্ধের সময় বলেছিলেন। আমরা যথাস্থানে তা ইন্‌শা আল্লাহ্ বর্ণনা করবো।
ইবন ইসহাক বলেন: আমার নিকট হাকীম ইবন হাকীম-আব্বাদ ইব্‌ন হানীফ- ইন্ন আলীর সূত্রে বর্ণনা করেন যে, মক্কা বিজয়কালে রাসূলুল্লাহ্ (সা) খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-কে দাঈ' বা আল্লাহ্ পথে আহ্বানকারীরূপে প্রেরণ করেন-তিনি তাঁকে যোদ্ধারূপে প্রেরণ করেন নি। তাঁর সাথে তখন সুলায়ম ইন্ন মানসূর ও মুদলিজ ইবন মুরা প্রমুখ আরব কবীলাসমূহও ছিল। তাঁরা গিয়ে বনূ জুযায়মা ইব্‌ন আমির ইব্‌ন আব্দ মানাত ইব্‌ন কিনানার উপর চড়াও হন। ঐ গোত্রের লোকজন তাঁকে আসতে দেখে অস্ত্রধারণ করে। তখন খালিদ (রা) বলে উঠেন: ওহে, অস্ত্র সংবরণ কর, কেননা, লোকজন ইতোমধ্যেই ইসলাম গ্রহণ করে ফেলেছে।
ইবন ইসহাক বলেন: বনূ জুযায়মার কোন কোন বিজ্ঞজন আমার নিকট এমর্মে বর্ণনা করেছেন যে, খালিদ যখন আমাদের অস্ত্র সংবরণের নির্দেশ দিলেন, তখন আমাদের গোত্রের জাহ্দম নামক একব্যক্তি বলে উঠল: তোমাদের সর্বনাশ, হে বনু জুযায়মা, আল্লাহর কসম! এ হচ্ছে খালিদ ইব্‌ন ওয়ালীদ! অস্ত্র সংবরণের পরই তোমাদের গ্রেফতারীর পালা। আর গ্রেফতারীর পরই উড়ানো হবে তোমাদের গর্দান। আল্লাহর কসম! আমি কস্মিনকালেও অস্ত্র সংবরণ করবো না। তখন তার গোত্রের লোকজন তাকে পাকড়াও করলো এবং বললো: হে জাহদাম, তুমি কি চাও যে আমাদের রক্তপ্রবাহিত হোক? লোকজন ইসলাম গ্রহণ করে ফেলেছে। তারা অস্ত্র সংবরণ করেছে। যুদ্ধ থেমে গেছে। লোকজন নিরাপদ হয়ে গেছে। তারা তার অস্ত্রপাতি তার কাছ থেকে কেড়ে নিল এবং গোটা সম্প্রদায় খালিদের কথায় অস্ত্রসংবরণ করলো।
ইবন ইসহাক বলেন: হাকীম ইন্ন হাকীম আমার নিকট আবূ জা'ফর মুহাম্মদ ইব্‌ আলীর বরাতে বলেন: যখন তারা অস্ত্রসংবরণ করলো, তখন খালিদের আদেশে তাদের বেঁধে ফেলা হলো, তারপর তলোয়ারের মুখে তাদের অনেককেই হত্যা করা হলো। যখন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এ খবর পৌছলো, তখন তিনি তাঁর পবিত্র হস্তদ্বয় আকাশের দিকে উঠিয়ে বললেন :
اللهم اني أبرأ اليك مما صنع خالد بن الوليد
"হে আল্লাহ্! খালিদ ইব্‌ন ওয়ালীদের ক্রিয়া-কর্মের সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি তা থেকে মুক্ত।"

টিকাঃ
১. একে গাযওয়ায়ে গামীত বা গামীতের যুদ্ধ বলা হয়ে থকে। গামীত হচ্ছে বন্ জুযায়মের জলাশয় বা কূপের নাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00