📄 ইন্ন মিরদাসের কবিতা
ইব্ন হিশাম বলেন: মক্কা বিজয়কালে আব্বাস ইব্ন মিরদাস সুলামী নিম্নের পংক্তিগুলো বলেন:
منا بمكة يوم فتح محمد * الف تسيل به البطاح مسوم
মুহাম্মদ (সা)-এর বিজয়ের দিন, মক্কায় আমাদের একহাজার চিহ্নিত বীরপুরুষের পদভারে মক্কাভূমি প্রকম্পিত হয়।
نصروا الرسول وشاهدوا ايامه * وشعارهم يوم اللقاء مقدم
তাঁরা আল্লাহর রাসূলের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেন এবং তাঁর বিজয়ের দিনগুলোও তাঁরা প্রত্যক্ষ করেছেন। যুদ্ধের দিন তাঁদের নিশান ছিল সবার আগে।
في منزل ثبتت به اقدامهم * ضنك كأن الهام فيه الحنتم
যে সংকীর্ণ স্থানে তাদের যুগল পদসমূহ জমে যেতো, সেখানে শত্রুপক্ষের লোকদের মুণ্ডসমূহ মাকাল ফলের মতো ঝরে পড়তো।
جرت سنابكها بنجد قبلها * حتى استقاد لها الحجاز الادهم
এর আগে এ পদসমূহের ভারে নজদভূমিও প্রকম্পিত হয়েছে। শেষ পর্যন্ত কৃষ্ণ হিজাযও তাদেরকে তার নিজের দিকে আকর্ষণ করেছে।
الله مكنه له واذله * حكم السيوف لنا وجد مزحم
আল্লাহ্ তা'আলা হিজায-ভূমিতে তাঁকে (অর্থাৎ মুহাম্মদ (সা)-কে) ক্ষমতাসীন করেছেন। জলোয়ারের ফয়সালা এবং আমাদের অপরাজেয় সংগ্রাম সাধনা এ ভূমিকে আমাদের পদানত করে দিয়েছে।
عود الرياسة شامخ عرنينه * متطلع ثغر المكارم خضرم
সর্দারী ও নেতৃত্বের যোগ্যপাত্র, তাঁদের নাক তথা মর্যাদা সমুন্নত। সদাচার ও মহানুভবতায় তাঁরা অভ্যস্ত এবং অত্যন্ত বদান্যশীল।
📄 ইন্ন মিরদাসের ইসলাম গ্রহণ
ইব্ন হিশাম বলেন: কতিপয় কবিতা-বিশারদ আমার নিকট আব্বাস ইব্ন মিরদাসের ইসলাম গ্রহণের ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে, তাঁর পিতা মিরদাসের একটি মূর্তি ছিল। আর তা ছিল পাথরের তৈরি। তার নাম ছিল যিমার। মিরদাস তার পূজা করতেন। একদা মিরদাস পুত্র আব্বাসকে বললেন: বৎস, মূর্তি দেবতা যিমারের পূজা আরাধনা কর। সে-ই তোমার কল্যাণ অকল্যাণ করে থাকে। এদিকে আব্বাস একদিন যখন যিমারের কাছেই অবস্থান করছিলেন, এমন সময় হঠাৎ তিনি ঐ মূর্তির পেট থেকে জনৈক নকীবকে এরূপ কবিতা বলতে শুনতে পান:
قل للقبائل من سليم كلها * اودى ضمار وعاش اهل المسجد
ان الذي ورث النبوة والهدى * بعد بن مريم من قريش مهتدى
اودی ضمار وكان يعبد مرة * قبل الكتاب الى النبي محمد
সুলায়মের সকল গোত্রকে বলে দাও, যিমার ধ্বংস হয়ে গিয়েছে এবং মসজিদওয়ালারা জীবন লাভ করেছে।
মারয়াম তনয়ের পর যিনি নবুওয়াত ও হিদায়াতের উত্তরাধিকার লাভ করেছেন, কুরায়শের সে মহান ব্যক্তি হিদায়াতপ্রাপ্ত।
যিমার ধ্বংস হয়ে গিয়েছে, অথচ মুহাম্মদ (সা)-এর কাছে কিতাব নাযিল হওয়ার পূর্বে সে পূজিত হতো।
তখন আব্বাস যিমারকে পুড়িয়ে দেন এবং নবী করীম (সা)-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।
📄 জা'দা ইব্ন আবদুল্লাহর কবিতা
ইব্ন হিশাম বলেন: বনু খুযাআর জা'দা ইব্ন আবদুল্লাহ্ মক্কা বিজয়ের দিন নিম্নলিখিত পংক্তিগুলো বলেন:
أ كعب بن عمرو دعوة غير باطل * لحين له يوم الحديد متاح
اتيحت له من ارضه وسمانه * لتقتله ليلا بغير سلام
যুদ্ধক্ষেত্রে কা'ব ইব্ন আমরাকে কি আমি নির্ধারিত মৃত্যুর জন্যে ভুল দাওয়াত দিচ্ছি? (না, বরং) যমীন ও আসমানের পক্ষ থেকে তার জন্যে এটা সুনিশ্চিতভাবে নির্ধারিত হয়ে গেছে যে, তুমি তাকে রাতের বেলা বিনা অস্ত্রে বধ করবে।
ونحن الالى سدت غزال خيولنا * ولفتا سددناه وفج طلاح
আমরা হচ্ছি সে সব লোক, যাদের ঘোড়াসমূহ গাযালে পথরুদ্ধ করে দিয়েছে এবং লিফ্ট ও ফাজ্জে তালাহ্ নামক স্থানগুলোও আমরা অবরুদ্ধ করে রেখেছি।
خطرنا وراء المسلمين بجحفل * ذوى عضد من خيلنا و رماح
আমরা মুসলমানদের পিছনে এক বিরাট বাহিনীকে সক্রিয় করে তুলেছি। যাতে আমাদের দৃঢ়বাহুর অধিকারী অশ্বারোহী এবং অসংখ্য বল্লম রয়েছে।
তাঁর এ পংক্তিগুলো আরো অনেক পংক্তির মধ্যকার একাংশ মাত্র।
📄 বুজায়দের কবিতা
বুজায়দ ইব্ন ইমরান খুযাঈ তাঁর কবিতায় বলেন :
وقد انشاء الله السحاب بنصرنا * ركام صحاب الهيدب المتراكب
আমাদের সাহায্যার্থে আল্লাহ্ মেঘমালা সৃষ্টি করেছেন-যা যমীনের উপর স্তরে স্তরে সজ্জিত রয়েছে।
وهجرتنا في ارضنا عندنا بها * كتاب اتى من خير ممل وكاتب
আর আল্লাহ্ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এমন স্থানে হিজরত, যেখানে আমাদের কাছে কিতাব এসেছে উত্তম শ্রুতি লিখিয়ে ও উত্তম লিখনের মাধ্যমে।
ومن اجلنا حلت بمكة حرمة * لندرك ثأرا بالسيوف القواضب
আমাদের জন্যে মক্কায় হুরমতকে হালাল করা হয়েছে-যাতে করে আমরা শাণিত তলোয়ারের দ্বারা রক্তশোধ করতে পারি।