📄 আনাস ইব্ন যুনায়মের কবিতা
ইবন ইসহাক বলেন: আনাস ইবন যুনায়ম দায়লী রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ওযর পেশ করে আমর ইবন সালিম খুযাঈ-এর নিম্নের কবিতাটি বলেন:
انت الذي تهدى معد با مرد * بل الله يهديهم وقال لك اشهد
আপনি কি সেই সত্তা, যাঁর হিদায়াত দ্বারা মা'আদ গোত্রের লোকজনকে সরল পথ প্রদর্শন করা যেতে পারে। বরং আল্লাহ্ তাদেরকে সরল পথ প্রদর্শন করবেন। আর আল্লাহ্ আপনাকে বলেছেন-আপনি সাক্ষী থাকুন।
وما حملت من نافة فوق رحلتها * ابر و أوفى ذمة من محمد
কোন উষ্ট্রীই এমন কোন সওয়ারকে তার হাওদাতে করে বহন করেনি, যিনি মুহাম্মদ (সা) থেকে অধিকতর পূণ্যবান, অধিকতর অঙ্গীকার পালনকারী-
أحت على خير وأسبغ نائلا * إذا راح كاليف الصقيل المهند
যিনি মুহাম্মদ (সা)-এর চেয়ে মঙ্গলের অধিকতর প্রেরণা দানকারী, তাঁর চেয়ে বেশী দাতা, যখন যুদ্ধ বাঁধে, তখন তিনি এমন দ্রুত চলেন, যেমনটি চলে শাণিত ভারতীয় তলোয়ার।
واکسی لبرد الخال قبل ابتذاله * واعطى لرأس السابق المتجرد
নিজে ব্যবহার না করেই যিনি বহুমূল্য ইয়ামানী চাদর অন্যকে পরিয়ে দিতে সর্বাধিক তৎপর এবং দ্রুতগামী বহুমূল্য ঘোড়া দানের ক্ষেত্রে যিনি তাঁর চেয়ে বেশী পারঙ্গম।
و تعلم رسول الله انك مدركي * وان وعيدا منك كالاخذ باليد
হে আল্লাহ্র রাসূল! আপনি জেনে নিন, আমার আপনাকে ছেড়ে যাওয়ার উপায় নেই. আপনি এমনিভাবে আমার পূর্ণ সত্তার উপর প্রভাব বিস্তার করে রেখেছেন। আর আপনার হুঁশিয়ারি যেন সাক্ষাৎ হাতে ধরা।
تعلم رسول الله انك قادر * على كا صرم متهمین و منجد
জেনে নিন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি নিম্নভূমি ও উচ্চভূমির সকল বাড়ির উপরই ক্ষমতাবান (অর্থাৎ সবই আপনার নিয়ন্ত্রণে রয়েছে।)
تعلم بان الركب ركب عويمر * هم الكاذبون المخلفوا كل موعد
আপনি জেনে নিন, আমরের বাচ্চার দলের লোকজন হচ্ছে ঐসব লোক, যারা মিথ্যাচারী এবং প্রতিজ্ঞা ভঙ্গকারী।
ونبوا رسول الله اني هجوته * فلا حملت سوطى الى إذن يدى
তারা রাসূলূল্লাহকে বলেছে যে, আমি নাকি তাঁর নিন্দাবাদ করেছি। যদি তা সত্য হতো, তা হলে আমি যেন নিজ হাতেই নিজেকে বেত্রাঘাত করতাম। (অর্থাৎ তা হতো আমার নিজ হাতে নিজেকে বেত্রাঘাত করা তুল্য।)
سوى انني قد قلت ويل ام فتية * أصيبوا بنحس لا يطلق واسعد
অবশ্য একথা আমি বলেছি যে, ঐসব কিশোর তরুণদের মায়েদের জন্য সর্বনাশ, যারা চরম ভাগ্যবিড়ম্বিতরূপে মারা গেছে। যাদের মধ্যে ছিল না কোন সম্ভাবনা বা সৌভাগ্য।
أصابهم من لم يكن لدمائهم * كفا ، فعزت عبرتي وتبلدی
তাদেরকে এমন সব লোকেরা ধ্বংস করেছে, যারা তাদের প্রাণের বিনিময়েও এদের রক্তপণ শোধের ক্ষমতা রাখে না। (অর্থাৎ তারা তাদের সমকক্ষ নয়) এজন্যেই আমি অশ্রু বহাচ্ছি এবং শোকাকুল ও উদ্বিগ্ন হচ্ছি।
فانك اخفرت ان كنت ساعيا * بعيد ابن عبد الله وابنة مهود
جميعا فإلا تدمع العين أكمد * ذويب وكلثوم وسلمى تتابعوا
আপনি নিঃসন্দেহে প্রতিজ্ঞাভঙ্গ করেছেন, যদি আপনি চেষ্টিত হয়ে থাকেন আব্দ ইব্ন আবদুল্লাহ্, মুহাব্বিদের কন্যা, যুওয়াইব, কূলসূম ও সালমাকে উপর্যুপরি হত্যা করতে। তাদের জন্যে আমার চোখ যদি অশ্রু নাও বহায়, অন্তর তো ব্যথিত হবে অবশ্যই।
وسلمى وسلمى ليس حى كمثله * واخوته وهل ملوك كأعبد
আর সালমা! সালমা হচ্ছে এমন এক ব্যক্তি-যার সমকক্ষ এবং যার ভাইদের সমকক্ষ কোন ব্যক্তি হতে পারে না। আর রাজা বাদশাহরা কি দাসদের মতো হয়? (কখনো তাদের মর্যাদা এক হতে পারে না)
فاني لا دينا فتقت ولا دما * هرقت تبين عالم الحق واقصد
আর না আমি কোন দীনের পর্দা ছিন্ন করেছি, আর না কাউকে হত্যা করে, রক্তপণের দায়িত্ব ঘাড়ে নিয়েছি। আপনি বাস্তব জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করে সুসম পথ অবলম্বন করুন!
টিকাঃ
১. ইয়ামান ও এ পথে গমনকারী হাজীদের ইহরাম বাঁধার স্থান।
📄 বুদায়ল ইব্ন আব্ব্দে মানাফের জবাবী কবিতা
বুদায়ল ইব্ন আব্দ মানাফ ইবন উম্মু আসরাম জবাবী কবিতায় বলেছেন:
یکی انس رزنا فاعوله البكا * فالا عديا اذ تطل وتبعد
আনাস ইব্ন যুনায়ম রাযনের জন্যে কান্নাকাটি ও আহাজারী করেছে, আর সে আহাজারীতে সে খুব শোরগোল করেছে। তার এজন্যে কান্নাকাটি করাই উচিত ছিল যে, আদী গোত্রের রক্তপণ বৃথা গেল।
بكيت ابا عبس لقرب دمائها * فتعذر اذ لا يوقد الحرب موقد
তুমি আবূ আক্স গোত্রের জন্যে কান্নাকাটি করেছো। কেননা, তাদের রক্তপণ গ্রহণের জন্যে তুমিই ছিলে রক্তসম্পর্কে নিকটবর্তী। এখন যে তুমি ওযর পেশ করছো তা এজন্যে যে, এখন আর কোন যুদ্ধের অগ্নি প্রজ্জ্বলনকারী কেউ নেই।
📄 বুজায়র ইব্ন যুহায়রের কবিতা
ইবন ইসহাক বলেন: বুজায়র ইবন যুহায়র ইবন আবূ সালমাও বিজয় দিবসে কবিতায় বলেন:
ننى أهل الحبلق كل فج * مزينة غدوة وبنو خفاف
মুযায়না গোত্র এবং সুলায়ম গোত্রের শাখা বনূ খুফাফ সাত সকালে প্রতিটি রাস্তায় ছাগপাল নিয়ে মাঠে গমনকারীদের পথরোধ করে দাঁড়ালো।
ضربناهم بمكة يوم فتح * النبى الخير بالبيض الخفاف
নবী করীম (সা)-এর মক্কা বিজয়ের দিন আমরা হালকা ধরনের তরবারি দিয়ে তাদের গর্দান উড়িয়েছি।
صبحناهم بسبع من سليم * والف من بني عثمان واف
সুলায়ম গোত্রের সাত শ' এবং বনী উসমান তথা মুযায়না গোত্রের পূর্ণ একহাজার লোক নিয়ে অতি প্রত্যুষেই আমরা ঝাঁপিয়ে পড়লাম তাদের উপর।
نطا اكتافهم ضربا وطعنا * ورشقا بالمريشة اللطاف
তলোয়ারের আঘাতে আঘাতে এবং বর্ণা বল্লম ও হাল্কা তীর নিক্ষেপ করে আমরা তাদের স্কন্ধসমূহ জর্জরিত ও রক্তাক্ত করে দিচ্ছিলাম।
ترى بين الصفوف لها حفيفا * كما انصاع الفواق من الرصاف
সারিসমূহের মধ্য দিয়ে পালকবিশিষ্ট তীরসমূহ এমন দ্রুতবেগে শন শন্ আওয়াজে এগিয়ে যাচ্ছিল যে, সে আওয়াজ স্পষ্ট শুনা যাচ্ছিল।
📄 ইন্ন মিরদাসের কবিতা
ইব্ন হিশাম বলেন: মক্কা বিজয়কালে আব্বাস ইব্ন মিরদাস সুলামী নিম্নের পংক্তিগুলো বলেন:
منا بمكة يوم فتح محمد * الف تسيل به البطاح مسوم
মুহাম্মদ (সা)-এর বিজয়ের দিন, মক্কায় আমাদের একহাজার চিহ্নিত বীরপুরুষের পদভারে মক্কাভূমি প্রকম্পিত হয়।
نصروا الرسول وشاهدوا ايامه * وشعارهم يوم اللقاء مقدم
তাঁরা আল্লাহর রাসূলের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেন এবং তাঁর বিজয়ের দিনগুলোও তাঁরা প্রত্যক্ষ করেছেন। যুদ্ধের দিন তাঁদের নিশান ছিল সবার আগে।
في منزل ثبتت به اقدامهم * ضنك كأن الهام فيه الحنتم
যে সংকীর্ণ স্থানে তাদের যুগল পদসমূহ জমে যেতো, সেখানে শত্রুপক্ষের লোকদের মুণ্ডসমূহ মাকাল ফলের মতো ঝরে পড়তো।
جرت سنابكها بنجد قبلها * حتى استقاد لها الحجاز الادهم
এর আগে এ পদসমূহের ভারে নজদভূমিও প্রকম্পিত হয়েছে। শেষ পর্যন্ত কৃষ্ণ হিজাযও তাদেরকে তার নিজের দিকে আকর্ষণ করেছে।
الله مكنه له واذله * حكم السيوف لنا وجد مزحم
আল্লাহ্ তা'আলা হিজায-ভূমিতে তাঁকে (অর্থাৎ মুহাম্মদ (সা)-কে) ক্ষমতাসীন করেছেন। জলোয়ারের ফয়সালা এবং আমাদের অপরাজেয় সংগ্রাম সাধনা এ ভূমিকে আমাদের পদানত করে দিয়েছে।
عود الرياسة شامخ عرنينه * متطلع ثغر المكارم خضرم
সর্দারী ও নেতৃত্বের যোগ্যপাত্র, তাঁদের নাক তথা মর্যাদা সমুন্নত। সদাচার ও মহানুভবতায় তাঁরা অভ্যস্ত এবং অত্যন্ত বদান্যশীল।