📄 মক্কা বিজয়সংক্রান্ত কবিতা
ইবন ইসহাক বলেন: হাসান ইন্ন সাবিত (রা)-এর পৌত্র সাঈদ ইবন আবদুর রহমান আমার নিকট বর্ণনা করেন যে, হাসান নাজরানে অবস্থানরত ইব্ন যাবারীর উদ্দেশ্যে একটি মাত্র পংক্তি ছুঁড়ে মারেন, বাড়তি আর কিছুই বলেন নি, আর তা হলো:
لا تعن رجلا احلك بغضه * نجران في عيش احذ لئيم
"সে লোকটিকে তুমি হারিয়ো না, যার বিরুদ্ধে অন্তরে পোষণ করা বিদ্বেষ তোমাকে • নাজরানে নিয়ে নিক্ষেপ করেছে, যেখানে তোমাকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।"
ইন্ন যাবা'রীর কানে তা পৌঁছতেই তিনি দৌড়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে উপস্থিত হন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকালে তিনি কবিতায় বলেন:
يا رسول المليك ان لساني * راتق ما فتقت اذ انا بور
হে রাজাধিরাজের প্রেরিত রাসূল! আমার রসনা তখনো সংযত ছিল, যখন আমি ধ্বংসের পথে ছিলাম, তখনো সে ঔদ্ধত্যপূর্ণ কোন কথা বলেনি।
از آبارى الشيطان في سنن الغي * ومن مال ميله مثبور
যখন আমি ধ্বংসের ও বিভ্রান্তির পথে শয়তানের চাইতেও বেশী অগ্রগামী ছিলাম। আর যে ব্যক্তি বিভ্রান্তির পথে অগ্রসর হয়, সে ধ্বংসই হয়ে থাকে।
آمن اللحم والعظام لربى * ثم قلبي الشهيد انت النذير
এখনতো আমার অস্থিমাংস পর্যন্ত আমার প্রতিপালকের প্রতি ঈমান এনেছে। তারপর অন্তরও সাক্ষ্য দিচ্ছে যে, আপনি সতর্ককারী রাসূল।
اننى عنك زاجر ثم حيا * من لؤى و كلهم مغرور
আমি আপনার জন্যে লুয়াই গোত্রকে ধমক লাগিয়েছি। ওরা তো সকলেই প্রতারণার শিকার, (তাই ঈমান আনছে না।)
ইবন ইসহাক বলেন: ইসলাম গ্রহণকালে যাবা'রী আরো বলেন:
منع الرقاد بلابل وهموم * والليل معتلج الرواق بهيم
নানরূপ দুশ্চিন্তা ও উদ্বেগ এসে আমার নিদ্রাকে ব্যাহত করলো, অথচ রাত ছিল ভাঁজে ভাঁজে অন্ধকারে আচ্ছন্ন।
مما اتاني ان احمد لامنى * فيه فبث كانني محموم
এর হেতু ছিল এই, আমার কাছে সংবাদ পৌঁছলো যে, আহমদ নবী আমাকে ভর্ৎসনা করেছেন। ফলে আমার সারাটি রাত অতিবাহিত হলো এমনভাবে, যেন আমি প্রবল জ্বরাক্রান্ত রোগী।
يا خير من حملت على اوصالها * عيرانة سرح اليدين غشوم
হে সর্বোত্তম উস্ত্রী আরোহী! যেগুলো ছিল উষ্ট্রের মত সবল, সুঠামদেহী ও দুর্বারগতি।
اني لمعتذر اليك من الذى * اسديت اذ انا في الضلال اهيم
বিভ্রান্তির ঘূর্ণাবর্তে হাবুডুবু খাওয়া দিনগুলোতে আমার কৃত অপরাধগুলোর জন্যে আমি আপনার কাছে লজ্জিত ও অনুতপ্ত।
ايام تأمرني باغوى خطة * سهم وتأمرني بها مخزوم
যে দিনগুলোতে একদিকে সাহম গোত্রের লোকজন আমাকে একটি ভ্রান্তিপূর্ণ পদক্ষেপের জন্যে উৎসাহিত করতো, আর মাখযূম গোত্রীয়রা আরেকটি ভ্রান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্যে।
وامد اسباب الردى ويقودني * امر الغواة وامرهم مشئوم
যখন আমি আমার নিজের ধ্বংসের উপাদান নিজেই প্রস্তুত করে চলেছিলাম, আর বিভ্রান্ত প্রথভ্রষ্ট লোকদের ভ্রান্তিই আমাকে টেনে নিয়ে যাচ্ছিল ধ্বংসের পথে, অথচ তাদের ব্যাপার ছিল একান্তই অলক্ষুণে।
فاليوم آمن بالنبي محمد * قلبي ومخطئ لهذه محروم
আজ নবী মুহাম্মদ (সা)-এর প্রতি আমার অন্তরে ঈমান এনেছে, আর এ ব্যাপারে ত্রুটি- বিচ্যুতিকারী হচ্ছে হতভাগ্য।
مضت العداوة وانقضت اسبابها * ودعت أواصر بيننا وحلوم
বৈরিতার যুগের অবসান ঘটেছে এবং তার হেতুসমূহও আজ শেষ হয়ে গেছে। এখন আমাদের মধ্যকার সৌহার্দ সম্প্রীতি এবং প্রজ্ঞা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে।
فاغفر فدى لك والداى كلاهما * زللي فانك راحم مرحوم
আমার পিতামাতা উভয়ে আপনার জন্যে কুরবান হোন! আপনি আমার ত্রুটিবিচ্যুতি ক্ষমা করবেন। কেননা, আপনি দয়ালু এবং রহমত আপনার প্রতি বর্ষিত হয়েছে।
وعليك من علم المليك علامة * نور اغر وخاتم مختوم
আপনার মধ্যে রাজাধিরাজ আল্লাহ্ প্রদত্ত ইলমের নিদর্শন রয়েছে। আপনি প্রোজ্জ্বল-দীপ্ত। আপনার মাধ্যমে নুবৃওয়াত ও রিসালতের সীল লেগে গেছে। আর এ সীল স্বয়ং আল্লাহই লাগিয়েছেন।
اعطاك بعد محبة برهانه * شرفا وبرهان الاله عظيم
আল্লাহ্ তা'আলা আপনাকে সম্ভ্রম ও মর্যাদার প্রীতিপূর্ণ নিদর্শন দান করেছেন, আর আল্লাহর নিদর্শন মহান ও মাহাত্ম্যপূর্ণ।
ولقد شهدت ان دينك صادق * حق وانك في العباد جسيم
আর আমি এ মর্মে সাক্ষ্য দিয়েছি যে, আপনার আনীত ধর্ম সত্য ও হক এবং গোটা মানব জাতির মধ্যে আপনার ব্যক্তিত্ব অনন্য।
والله يشهد ان احمد مصطفى * مستقبل في الصالحين كريم
আল্লাহ্ স্বয়ং সাক্ষ্য দেন যে, আহমদ মুস্তাফা (সা) পুণ্যবানদের মধ্যে অত্যন্ত মান্যবর ও মর্যাদাশীল।
قوم علا بنيانه من هاشم * فرع تمكن في الذر و اروم
তিনি এমন এক সাহসী সর্দার, যার ভিত্তি হাশিম বংশ থেকে উদ্দাত। তিনিই মূল। তিনিই শাখা। এর উভয়ের অবস্থান অনেক ঊর্ধ্বে।
ইন হিশাম বলেন: অনেক কাব্যবিশেষজ্ঞের মতে এ কবিতাগুলো যাবা'রীর হতেই পারে না।
📄 কুফরীতে অবিচল হুবায়রা ও তার কবিতা
ইব্ন ইসহাক বলেন: বনু মাখযূমের হুবায়রা ইব্ন আবূ ওহাব কুফরীর উপর অবিচল থেকে কাফির অবস্থায়ই মারা যায়। আবূ তালিব দুহিতা উম্মু হানী, যাঁর আসল নাম ছিল হিন্দ, তিনি ছিলেন তার স্ত্রী। উম্মু হানীর ইসলাম গ্রহণের সংবাদ শুনে হুবায়রা তার কবিতায় বলে:
হিন্দু কি তোমার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল? নাকি তার বিচ্ছিন্নতার আবেদন তোমার কাছে এলো?
বিপদ-দুর্যোগ এভাবেই আসে-যায়।
নাজরানের এক সুরক্ষিত মযবুত দুর্গশীর্ষে যেখানে আমি রাত্রিযাপন করছিলাম, তার কাল্পনিক মূর্তি আমার নিকট চলে এলো- একটি রাত যেতে না যেতেই, আর তা বিনিদ্র রাখলো সারারাত ধরে আমাকে।
শপথ সে ভর্ৎসনাকারিণীর- যে এক রাতে উঠে আমাকে ভর্ৎসনা করছিল আর সে যখন আমাকে ভর্ৎসনা করছিল তখন সে ছিল চরম বিভ্রান্তির শিকার।
সে আমাকে বলছিল: আমি যদি আমার গোত্রের আনুগত্য করি (অর্থাৎ কুফরী অবলম্বন করে থাকি) তা হলে আমি নাকি ধ্বংস হয়ে যাবো, অথচ তার বিরহ ছাড়া আর কিছুই আমাকে ধ্বংস করতে পারবে না।
আমি এমন এক গোত্রের লোক- যখন তার সংগ্রাম সাধনা তুঙ্গে থাকে তখন তার অবস্থা দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠে।
তখন আমি আমার গোত্রের প্রতি একাত্মতা ও সমর্থন ঘোষণা করে- তাদের পাশে দাঁড়িয়ে যাই, যখন তাদের সংগ্রাম চলে- দীর্ঘকায় বল্লম বর্শার ছায়াতলে।
আর যখন তাদের হাতে তলোয়ার হয়ে যায় খেলনা স্বরূপ, যেন শিশুদের হাতের রুমাল। যা তারা একে অপরের গায়ে ছুড়ে মারে, আর তলোয়ারের ছায়াতলেই কাটে তাদের জীবন।
আমি অত্যন্ত ঘৃণা করি ওসব বিদ্বেষপরায়ণদের, আর তাদের বিদ্বেষপূর্ণ আচরণকে। আমার ও আমার পরিবার পরিজনের জীবিকা তো আল্লাহ্রই হাতে। (ওদের হাতে নয় তাই ওদেরকে আমি পরোয়া করি না।)
কোন ব্যক্তির তাৎপর্যবিহীন কথাবার্তা হচ্ছে এরূপ, যেরূপ তীর চালানো, যাতে ফলা নেই।
তাই, তুমি যদি মুহাম্মদের ধর্মের আনুগত্য কর, তাঁর সংগে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা কর। তা হলে দূরবর্তী এমন কোন পাহাড়ে চলে যাও, যেখানে গোলাকৃতির ধূলাধূসরিত কঙ্কররাজী রয়েছে, আর যেখানে তোমার নামগন্ধ নেই।
ইবন ইসহাক বলেন: এক বর্ণনায় মূল আরবী কবিতায়- وعطفت الارحام منك حبالها এর স্থলে আছে : وقطعت الارحام منك حبالها অর্থাৎ (মুহাম্মদের ধর্মের আনুগত্য গ্রহণের মাধ্যমে তুমি) তোমার পক্ষ থেকে আত্মীয়তা বন্ধন ছিন্ন করলে (আমার সাথে)।
📄 মক্কা বিজয়ের দিন উপস্থিত মুসলমানদের সংখ্যা
ইবন ইসহাক বলেন: মক্কা বিজয়ের সময়ে উপস্থিত মুসলমানদের সংখ্যা সর্বসাকুল্যে দশ হাজার ছিল।
বনূ সুলায়মের - সাত শ' জন। কেউ কেউ এ সংখ্যা এক হাজার বলেছেন। বনূ গিফারের - চার শ' জন। আসলাম গোত্রের - চার শ' জন। মুযায়না গোত্রের - এক হাজার তিন জন। অবশিষ্ট সকলেই ছিলেন কুরায়শ, আনসার ও তাঁদের মিত্র এবং আরবের তামীম, কায়স ও আসাদ গোত্রের লোক।
📄 মক্কা বিজয়কালীন হাসান ইবন সাবিতের কবিতা
কথিত আছে যে, হাসান ইবন সাবিত আনসারী (রা) মক্কা বিজয়ের দিন এ কবিতাটি আবৃত্তি করেছিলেন :
عفت ذات الاصابع فالجواء * الى عذراء منزلها خلاء
যাতুল আসাবি ও জাওয়া থেকে শুরু করে আযরা পর্যন্ত কোথাও কোন মঞ্জিলে কোন জনমানব নেই।
ديار من بني الحسحاس قفر * تعفيها الروامس والسماء
(বনূ আসাদের শাখাগোত্র) বনু হাস্হাসের বাড়িঘর এখন ধু-ধু প্রান্তর। বায়ু ও বৃষ্টি এগুলোর নাম নিশানা পর্যন্ত মিটিয়ে দিয়েছে।
وكانت لا يزال بها انيس * خلاك مروجها نعم وشاء
অথচ একদা এখানেও ছিল সমব্যথী, সহমর্মী। আর তাদের চারণক্ষেত্রেও বিচরণ করতো দলে দলে উট ও বকরী।
فدع هذا ولكن من لطيف * يورقني اذا ذهب العشاء
এখন তার কথা ছেড়ে দাও, বল দেখি আমার প্রেমাস্পদের কল্পনার কী হবে, যে গভীর রাতে এসে আমাকে জাগিয়ে তোলে।
لشعثاء التي قد تيمته * فليس لقلبه منها شفاء
(আমার প্রেমাস্পদ স্ত্রী) শা'ছার জন্যে শত্রুর রক্তপিপাসু ও প্রাণের বৈরী তীর রাখা রয়েছে। কিন্তু তাকে হত্যার মাধ্যমে তার অন্তরের শান্তিলাভ কোনদিনই ঘটবে না।
كان خبيئة من بيت رأس * يكون مزاجها عسل وماء
(তারজন্য আমার সে প্রেম) জর্দানের 'বায়তে-রাসে' তৈরী মদের ন্যায়, যা মধু ও পানির মিশ্রণে তৈরী।
اذا ما الأشربات ذكرن يوما * فمن لطيب الراح الفداء
যেদিন মদের গুণাগুণ আলোচনা করা হয়, সেদিন এগুলো থেকে সুঘ্রাণ বের হয়।
نوليها الملامة ان المنا * اذا ما كان مغث او لحاء
আমরা তাকে ভর্ৎসনা করি, আর তা পরিপূর্ণ হয় যখন এর সাথে থাকে চড়-থাপ্পড় অথবা গালমন্দ।
ونشربها فتتركنا ملوك * واسدا ما ينهنهن اللقاء
আমরা সে মদ পান করি, যা আমাদের বাদশাহ ও সিংহের সাথে সাক্ষাৎ করতেও বাধা দেয় না।
عدمنا خيلنا ان لم تروها * تشير النقع موعدها كداء
আমরা যেন আমাদের ঘোড়াগুলো হারিয়ে ফেলি, যদি তোমরা সেগুলোকে 'কিদায়'¹ ধূলি ওড়াতে না দেখো।
ينازت عن الاعنة مصغيات * على أكتافها الاسل الظماء
এমন অবস্থায় যে, সেগুলো লাগামের বশ মানতে চায় না- আর সেগুলোর কাঁধে রয়েছে তৃষ্ণার্ত তীর।
তظل جيادنا متمطرات * يلطمهن بالخمر النساء।
আমাদের ঘোড়াগুলো (মক্কা বিজয়ের দিন) একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিল। আর মহিলারা তাদের ওড়না দিয়ে সেগুলোর ধুলোবালি ঝেড়ে দিচ্ছিলো।
فأما تعرضوا عنا اعتمرنا * وكان الفتح وانكشف الغطاء
সুতরাং হয় তোমরা আমাদের পথ ছেড়ে দাও, আমরা উমরা আদায় করবো, বিজয় সম্পন্ন হবে এবং পর্দা উঠে যাবে।
والا فاصبردا لجلاد يوم * يعين الله فيه من يشاء
নচেৎ যুদ্ধের কষ্ট বরণের জন্যে তৈরী হও। আল্লাহ্ তা'আলা তাতে যাকে ইচ্ছা সাহায্য করবেন।
وجبريل رسول الله فينا * وروح القدس ليس له كفاء
আল্লাহ্ দূত জিবরাঈল (আ) আমাদের মধ্যে রয়েছেন। রূহুল কুদ্দস বা পবিত্রাত্মা জিবরাঈলের সমকক্ষ আর কেউই হতে পারে না।
وقال الله قد ارسلت عبدا * يقول الحق ان نفع البلاء
আল্লাহ্ তা'আলা বলেছেন: আমি আমার বান্দাকে রাসূল করে পাঠিয়েছি। তিনি সত্য বলবেন। যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হই, (তবেই মুক্তি)!
شهدت به فقوموا صدقوه * فقلتم لا نقوم ولانشاء
আমি তাঁর সত্যতার সাক্ষ্য দিয়েছি। সুতরাং তোমরাও দাঁড়িয়ে তাঁর সত্যতার সাক্ষ্য দাও, কিন্তু তোমরা বললে: না, আমরা তা করবো না এবং আমরা তা চাইও না।
وقال الله قد سيرت جندا * هم الانصار عرضتها اللقاء
আর আল্লাহ্ তা'আলা বললো: আমি আমার বাহিনীকে প্রেরণ করেছি। তারাই হলো সাহায্যকারী। তাদের কাজই হলো দুশমনের মুকাবিলা করা।
لنا في كل يوم من معد * سباب او قتال او هجاء
মাআদ গোত্রের পক্ষ থেকে প্রতিদিনই আমাদের জন্যে রয়েছে গালিগালাজ, যুদ্ধবিগ্রহ অথবা কটাক্ষ ও নিন্দা।
فنحكم بالقوافي من هجانا * ونضرب حين تختلط الدماء
এজন্যে যারা আমাদের কুৎসা ও নিন্দা করে, আমরা আমাদের কাব্য দ্বারা তাদের ফয়সালা করে দেই। আর যখন রণক্ষেত্রে রক্তের নদী প্রবাহিত হয়, তখন আমরা তাদের প্রতি তলোয়ারের আঘাত হেনে থাকি।
الا ابلغ ابا سفيان عنى * مغلغلة فقد برح الخفاء
ওহে! আবূ সুফিয়ান—যে আত্মগোপন করে রয়েছে এবং এদিক ওদিক ঘুরে ফিরে সময় কাটাচ্ছে, তাকে আমার পক্ষ থেকে পয়গাম পৌছিঁয়ে দাও—
বান সিوفنا تركنك عبد * وعبد الدار سادتها الاماء
যে, আমাদের (আনসারদের) তরবারি মক্কা বিজয়ের দিন তোমাকে একটি তুচ্ছ দাসে পরিণত করেছে এবং বনূ আবদুদ-দারের সর্দাররা মর্যাদার দিক থেকে একেবারে বাঁদী দাসীর পর্যায়ে চলে গিয়েছে।
هجوت محمدا و اجبت عنه * وعند الله في ذاك الجزاء
তুমি মুহাম্মদ (সা)-এর নিন্দা করেছো, আর আমি তাঁর পক্ষ থেকে জবাব দিয়েছি। আর আল্লাহ্র নিকট এজন্যে রয়েছে প্রতিদান।
اتهجوه ولست له بكف * فشر كما لخير كما الفداء
ওহে, তুমি কি তাঁর নিন্দা করো, অথচ কোনমতেই তুমি তার সমকক্ষ নও? সুতরাং তোমাদের দু'জনের মধ্যে উত্তম জনের জন্যে তোমাদের অধম জন কুরবান হতে পারে। (অর্থাৎ মুহাম্মদ (সা)-এর জন্যে তুমি আবু সুফিয়ান কুরবান হতে পারো।)
هجوت مبارک برا حنينا * آمين الله شيمته الوفاء
তুমি এমন এক মহামানবের নিন্দা করেছো, যিনি বরকতময়, পুণ্যবান একনিষ্ঠ মুসলিম এবং আল্লাহ্ আমানতদার- যাঁর স্বভাবই হচ্ছে বিশ্বস্ততা।
أ من يهجو رسول الله منكم * و يمدحه و ينصره سواء ؟
ঐ ব্যক্তি কি কখনো রাসূলুল্লাহ্ (সা)-এর প্রশংসাকারী ও তাঁর সাহায্যকারীর সমমর্যাদা সম্পন্ন হতে পারে-যে তাঁর নিন্দা করে থাকে?
فإن أبى و والده وعرضي * لعرض محمد منكم وقاء
ওহে, শুনে রাখো, নিঃসন্দেহে আমার পিতা এবং তাঁরও পিতা এবং আমার মান-মর্যাদা সবকিছু মুহাম্মদ (সা)-এর মান-মর্যাদাকে তোমাদের হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্যে রক্ষাকবচ স্বরূপ।
لسانی صارم لاعيب فيه * وبحرى لا تكدره الدلاء
আমার রসনা শাণিত তলোয়ারসম, তাতে কোন ত্রুটি নেই। আর আমার সমুদ্র এমন-ই. যাতে বার বার বালতি পড়লেও তা তার পানিকে ঘোলা করতে পারবে না।
ইন হিশাম বলেন: হাসান ইবন সাবিত (রা) মক্কা বিজয়ের দিন এ কবিতাটি আবৃত্তি করেন।
কোন কোন বর্ণনায় - لسانی صارم لاعيب فيه এর স্থলে আছে: لساني صارم لا عتب فيه অর্থাৎ আমার রসনা এমনিই এক অবিশ্রান্ত শাণিত তলোয়ার-যাতে নেই কোন অবসাদ।
আমার নিকট যুহরী (র) সূত্রে এ বর্ণনা পৌছেছে যে, যখন রাসূলুল্লাহ্ (সা) দেখতে পেলেন যে মহিলারা তাদের দোপাট্টা দিয়ে ঘোড়ার মুখের ধূলি ঝেড়ে দিচ্ছে, তখন তিনি আবূ বকর (রা)-এর দিকে তাকিয়ে মৃদু হাসলেন।
টিকাঃ
১. মক্কার নিকটবর্তী একটি স্থান।