📘 সিরাতে ইবন হিশাম > 📄 মৃতার যুদ্ধে শহীদান

📄 মৃতার যুদ্ধে শহীদান


মৃতার যুদ্ধের শাহীদানের নাম তাঁদের গোত্রের নামসহ নিম্নরূপ:
কুরায়শের শাখা বনূ-হাশিমে: জা'ফর ইব্‌ন আবূ তালিব (রা) ও যায়দ ইব্‌ন হারিসা (রা)।
'আদী ইব্‌ন কা'ব গোত্রের: মাসউদ ইব্‌ন আসওয়াদ ইবন হারিসা ইব্‌ন নাযলা (রা)।
মালিক ইব্‌ন হাসল গোত্রের: ওহাব ইবন সা'দ ইব্‌ন আবু সারাহ্ (রা)।
আনসারদের হারিস ইব্‌ন খাযরাজ গোত্রের: আবদুল্লাহ্ ইব্‌ন রাওয়াহা (রা) ও আব্বাদ ইব্‌ন কায়স (রা)।
গানাম ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার গোত্রের: হারিস ইব্‌ন নু'মান ইব্‌ন আসাফ (রা)।
মাযিন ইব্‌ন নাজ্জার গোত্রের: সুরাকা ইব্‌ন আমর ইব্‌ন আতিয়‍্যা (রা)।
ইব্‌ন হিশام বলেন: ইব্‌ন শিহাব যুহরী মৃতার যে সব শহীদের নাম উল্লেখ করেছেন, তাঁরা হলেন:
মাযিন ইব্‌ন নাজ্জার গোত্রের: আবূ কুলায়ব ইব্‌ন আমর ইব্‌ন যায়দ (রা) ও জাবির ইব্‌ন আমর ইব্‌ন যায়দ (রা)। এঁরা দু'জন সহোদর ভাই ছিলেন।
মালিক ইব্‌ন আক্সা গোত্রের: সা'দ ইব্‌ন হারিস ইব্‌ন আব্বাদ এর পুত্রদ্বয় আমর (রা) ও আমির (রা)।
ইব্‌ন হিশাম বলেন: কোন কোন বর্ণনায় আবূ কুলাব ইব্‌ন আমর এবং জাবির ইব্‌ন আমরও বলা হয়েছে। অর্থাৎ আবু কুলায়ব স্থলে আবূ কুলাব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00