📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক বীর যোদ্ধাদের অভ্যর্থনা জ্ঞাপন

📄 রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক বীর যোদ্ধাদের অভ্যর্থনা জ্ঞাপন


ইবন ইসহাক বলেন: মুহাম্মদ ইব্‌ন জা'ফর ইন্ন যুবায়র (র) উরওয়া ইন্ন যুবায়র সূত্রে আমার নিকট বর্ণনা করেন যে, মুসলিম বাহিনী মদীনার নিকটবর্তী হলে রাসূলুল্লাহ্ (সা) এবং মুসলমানগণ এগিয়ে গিয়ে তাঁদের অভ্যর্থনা জানান। শিশু-কিশোররাও ছুটে আসে। রাসূলুল্লাহ্ (সা) বাহনে চড়ে জনতার সঙ্গে এগিয়ে আসছিলেন। শিশু-কিশোরদেরকে দেখে তিনি বলে উঠলেন: শিশুদেরকে তোমরা বাহনের উপর তুলে নাও, আর জা'ফরের ছেলেটিকে আমার কাছে দাও! সে মতে জা'ফরের পুত্র আবদুল্লাহকে আনা হলে তিনি তাকে নিজের পাশে বসিয়ে নেন。
বর্ণনাকারী বলেন: জনতা সৈন্যদের উপর ধূলি নিক্ষেপ করতে শুরু করে এবং ভর্ৎসনা করে তাদেরকে বলে : হে পলায়নকারী দল! আল্লাহর রাহে যুদ্ধ থেকে তোমরা পালিয়ে এসেছো।
বর্ণনাকারী বলেন: তা' শুনে রাসূলুল্লাহ্ (সা) বলেন: ليسوا بالفرار ولكنهم الكرار انشاء الله تعالى
"না, না, এরা পলায়নকারী নয়, বরং পুনরায় এরা আল্লাহ্ চাহেতো ফিরে গিয়ে আক্রমণ চালাবে।
ইবন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্‌ন আবূ বকর যথাক্রমে আমির ইবন আবদুল্লাহ্ ইব্‌ন যুবায়র, হারিস ইন্ন হিশام এর বংশের জনৈক ব্যক্তি এবং নবী সহধর্মিণী উম্মু সালামা (রা) সূত্রে আমার নিকট বর্ণনা করেন। উম্মু সালামা (রা) সালামা ইবন হিশام ইবন 'আসের স্ত্রীকে জিজ্ঞেস করলেন: ব্যাপার কী, সালামাকে যে রাসূলুল্লাহ্ (সা) ও মুসলমানদের সাথে সালাতের জামাআতে হাযির হতে দেখছি না?
উত্তরে সে বললো: আল্লাহ্র কসম! তিনি বের হতেই পারেন না। বের হলেই জনতা ঠাট্টা করে বলতে শুরু করে, হে পলায়নকারী! আল্লাহ্ রাহে যুদ্ধ থেকে তুমি পালিয়ে এসেছ। এমন কি শেষ পর্যন্ত তিনি ঘর থেকে বের হওয়া ছেড়েই দিয়েছেন, এখন আর বেরই হন না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00