📘 সিরাতে ইবন হিশাম > 📄 উমরাতুল কথা সম্পর্কে নাযিলকৃত কুরআনের আয়াত

📄 উমরাতুল কথা সম্পর্কে নাযিলকৃত কুরআনের আয়াত


আমার নিকট ইয়াহইয়া ইব্‌ন আব্বাদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন যুবায়র তাঁর পিতার সূত্রে আব্বাদ আমার নিকট বর্ণনা করেন। তিনি বলেন: উমরাতুল কাযা সম্পর্কেই আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ
“হারাম মাস হারাম মাসেরই অনুরূপ, আর পবিত্র বিষয়সমূহ পরস্পরের জন্যে সমান। (২ : ১৯৪)
অর্থাৎ রাসূলুল্লাহ্ (সা) তোমাদেরকে হারাম মাসে প্রবেশ করার অধিকার দিয়েছেন; যেমনটি তোমরাও তাঁকে হারাম মাসে প্রবেশ করতে বাধা দিয়েছিলে। অতঃপর তোমরা পরস্পর সমান সমান হলে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00