📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাবশা থেকে জা'ফর ইব্‌ন আবূ তালিব (রা) এবং তার সহযাত্রী মুহাজিরদের প্রত্যাগমন

📄 হাবশা থেকে জা'ফর ইব্‌ন আবূ তালিব (রা) এবং তার সহযাত্রী মুহাজিরদের প্রত্যাগমন

ইব্‌ন হিশাম বলেন: সুফয়ান ইব্‌ন উয়ায়না আজলা সূত্রে শা'বী (রা) থেকে বর্ণনা করেন যে, জা'ফর ইব্‌ন আবু তালিব খায়বর বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে উপনীত হন। রাসূলুল্লাহ্ (সা) তখন তাঁর চক্ষুদ্বয়ের মধ্যখানে অর্থাৎ ললাট দেশে চুম্বন করলেন এবং আনন্দে তাঁকে আলিঙ্গন করে বললেন:
مَا أَدْرِي بِأَيْهُمَا أَنَا أَسُرُّ بِفَتْحِ خَيْبَرٍ أَمْ بِقُدُومٍ جَعْفَرَ -
আমি জানি না, আজ আমার জন্য কোনটি বেশি আনন্দদায়ক খায়বর বিজয়, না জা'ফরের আগমন?

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবিগণের নাম

📄 আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবিগণের নাম

ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর যে সব সাহাবী আবিসিনিয়ায় অবস্থান করছিলেন, তাঁদের ফিরিয়ে আনার জন্য রাসূলুল্লাহ্ (সা) আবিসিনিয়া বাদশাহ নাজ্জাশীর দরবারে আমর ইবন উমাইয়া যামরীকে প্রেরণ করেন। তিনি তাঁদের দু'টি জাহাজে বোঝাই করে ফিরিয়ে নিয়ে আসেন। হুদায়বিয়ার সন্ধির পর খায়বরে তিনি তাঁদেরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপনীত হন।
বনু হাশিম ইব্‌ন আবদ মানাফ থেকে: জা'ফর ইব্‌ন আবু তালিব ইব্‌ন আরদুল মুত্তালিব; তাঁর সাথে ছিলেন, আসমা বিন্ত উমায়স খাছ'আমিয়া-তাঁর সহধর্মিণী, তাদের সন্তান আবদুল্লাহ্ ইব্‌ন জা'ফর যিনি আবিসিনিয়ায় জন্ম গ্রহণ করেন। জা'ফর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে সেনাপতি রূপে সিরিয়ায় গমন করে এবং মৃতার যুদ্ধে শাহাদত বরণ করেন।
বনু আবদ শামস ইবন আবদ মান্নাফ থেকে: খালিদ ইব্‌ন সাঈদ ইব্‌ন 'আস ইবন উমাইয়া ইব্‌ন আব্দ শাম্স, আমিনা বিন্ত খাল্‌ল্ফ ইব্‌ন আসআদ।
ইবন হিশাম বলেন: এঁকে কেউ কেউ হুমায়না বিন্ত খালফ বলে বর্ণনা করেছেন। সাঈদ ইব্‌ন খালিদ ও উম্মা বিন্ত খালিদ এঁরা দু'জনেই আবিসিনিয়ায় ভূমিষ্ঠ হন। খালিদ আবূ বকর (রা)-এর খিলাফত আমলে সিরিয়ার মারজুস সুফফার' নামক স্থানে শাহাদত বরণ করেন।
আমর ইবন সাঈদ ইব্‌ন 'আস-ইনি খালিদ ইব্‌ন সীঈদেরই সহোদর ছিলেন। তাঁর সাথে ছিলেন-ফাতিমা বিন্ত সাফওয়ান ইবন উমাইয়া ইন্ন মাহরাছ কিনানী, ইনি তাঁর সহধর্মিণী ছিলেন।' আবিসিনিয়ায় অবস্থানকালে তাঁর ইন্তিকাল হয়। আবু বকর সিদ্দীক (রা)-এর খিলাফত আমলে সিরিয়া ভূমিতে আজনাদাইনের যুদ্ধে আমর ইবন সাঈদ শাহাদত বরণ করেন।

টিকাঃ
১. দামেশকের নিকটবর্তী একটি স্থান।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সাঈদ ইবন 'আসের কবিতা

📄 সাঈদ ইবন 'আসের কবিতা

তাঁর পিতা সাঈদ ইব্‌ন আস তাঁর সম্পর্কে যে কবিতা রচনা করেন, তা নিম্নরূপ: হায় আমর! যদি আমি সে সময়টি পেতাম, যখন তুমি একটু শক্ত হতে, হতে একটু দৃঢ় হস্ত-পদের অধিকারী সুঠام যুবক, সশস্ত্র হয়ে বের হতে বাড়ি থেকে, আমি ব্যস্ত সমস্ত হয়ে বলতাম, তুমি কি তোমার সমস্যাগ্রস্থ সম্প্রদায়কে বিস্মৃত হতে পারো? এমন অস্থিরতায় তারা ভুগছে যে, বক্ষ মধ্যে বিরাজমান সুপ্ত অস্থির তাকে— তা উদ্দীপিত করছে?

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবান ইবন সাঈদের কবিতা

📄 আবান ইবন সাঈদের কবিতা

আমর ইব্‌ন সাঈদ এবং খালিদ ইব্‌ন সাঈদ ভ্রাতৃদ্বয় যখন ইসলাম গ্রহণ করেন, তখন তাঁদের সহোদর আবান ইব্‌ন সাঈদ তাঁর কবিতায় বলেন: হায়, যরীবায় সমাহিত ব্যক্তিটি যদি দেখতে পেতেন, আমর ও খালিদ ধর্মের ব্যাপারে কী এক জঘন্য অপপ্রচারে মেতে উঠেছে! তারা আমাদের ব্যাপারে নারী সুলভ আচরণ— অবলম্বন করেছে।
এরা আমাদের শত্রুদের মদদ যুগিয়ে যাচ্ছে, যাদের পক্ষ থেকে আমাদেরকে অনেক লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হচ্ছে!
উল্লেখ্য, তাঁদের তিনজনের পিতা সাঈদ ইব্‌ন 'আস তায়েফের নিকটবর্তী যারীবা নামক স্থানে তাঁর একটি খামার বাড়িতে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। যারীবার সমাহিত ব্যক্তিটি বলে তাঁরই দিকে ইঙ্গিত করা হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00