📄 ওয়াদীউল কুরার ভাগ-বণ্টন
ইবন ইসহাক বলেন: আমাদের নিকট আবদুল্লাহ্ ইব্ন আবু বকর বনূ হারিসার আবদুল্লাহ্ ইন্ন মাকনাফ সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন: যখন উমর (রা) ইয়াহুদীদের খায়বর থেকে নির্বাসিত করলেন, তখন তিনি মুহাজির ও আনসারদের সাথে বাহনে আরোহণ করে বের হলেন। বনূ মাসলামার জাব্বার ইব্ন সাখর ইবন উমাইয়া ইব্ন খানসা ও তাঁর সাথে বের হন। তিনি ছিলেন মদীনাবাসীদের বিনা ওযন ও বিনা মাপে অনুমান করে শস্যাদির পরিমাণ নির্ণয়কারী ও হিসাবকারী ব্যক্তি। ইয়াযীদ ইব্ন সাবিতও তাঁর সাথে ছিলেন। আর এ দু'জনেই খায়বরের জমিজমা তার অধিবাসীদের মধ্যে, তাদের জন্যে নির্ধারিত অংশ মুতাবিক, ভাগ-বণ্টন করে দিয়েছিলেন।
উমর (রা) যখন ওয়াদীউল কুরার জমিজমা ভাগ-বণ্টন করেন, তখন তাতে যাঁদের জন্যে তিনি অংশ নির্ধারণ করেন, তাঁদের মধ্যে ছিলেন; উসমান ইব্ন আফফান (রা), আবদুর রহমান ইব্ন আওফ (রা), উমর ইব্ন আবূ সালামা (রা), * আমির ইব্ন আবু রবী'আ (রা), আমর ইব্ন সুরাকা (রা) ও আশয়াম।
ইবন হিশাম বলেন: আরো যাঁদের নামে অংশ বরাদ্দ হয় বলে জানা যায়, তাঁরা হলেন: আসলাম ও বনু জা'ফর, মুআইবিক (রা), আবদুল্লাহ্ ইব্ন আরকাম (রা), আবদুল্লাহ্ ও উবায়দুল্লাহ্ (রা), ইব্ন আবদুল্লাহ্ ইব্ন জাহাশ (রা), ইব্ন বুকায়র (রা), মুতামির (রা), যায়দ ইব্ন সাবিত (রা), উবায় ইব্ন কা'ব (রা), মু'আয ইব্ন আফরা (রা), আবু তালহা ও হাসান (রা), জাব্বার ইব্ন সাখর (রা), জাবির ইব্ন আবদুল্লাহ্ ইব্ন অসাব (রা), মালিক ইব্ন সা'সাআ (রা), জাবির ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আমর (রা), আবদুর রহমান ইব্ন সাবিত ও আবূ শুরায়ক (রা) ও উবাদা ইব্ন তারিক।
ইব্ন হিশাম বলেন: কেউ কেউ বলেছেন, এতে কাতাদার নামেও একটি অংশ বরাদ্দ দেওয়া হয়।
ইসহাক বলেন: আরো যাঁরা অংশ পান, তাঁদের মধ্যে ছিলেন: জাবির ইব্ন আতীক অর্ধেক অংশ (১/২) হারিস ইব্ন কায়সের দুই পুত্র-অর্ধেক অংশ (১/২) ইব্ন হাযামা ও যাহ্হাক-১ অংশ খায়বর ও ওয়াদীউল কুরার ভাগবন্টন সম্পর্কে আমি যতদূর জানতে পেরেছি, তার বিবরণ এখানে দিলাম।
ইব্ন হিশাম বলেন: এ অধ্যায়ে ব্যবহৃত আরবী খতর বলতে অংশ বুঝানো হয়েছে। আরবীতে বলা হয়ে থাকে-
اخطر لی فلان خطر
অমুক আমার জন্যে একটি অংশ বা হিস্সা বরাদ্দ করেছে।

📄 হাবশা থেকে জা'ফর ইব্ন আবূ তালিব (রা) এবং তার সহযাত্রী মুহাজিরদের প্রত্যাগমন
ইব্ন হিশাম বলেন: সুফয়ান ইব্ন উয়ায়না আজলা সূত্রে শা'বী (রা) থেকে বর্ণনা করেন যে, জা'ফর ইব্ন আবু তালিব খায়বর বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে উপনীত হন। রাসূলুল্লাহ্ (সা) তখন তাঁর চক্ষুদ্বয়ের মধ্যখানে অর্থাৎ ললাট দেশে চুম্বন করলেন এবং আনন্দে তাঁকে আলিঙ্গন করে বললেন:
مَا أَدْرِي بِأَيْهُمَا أَنَا أَسُرُّ بِفَتْحِ خَيْبَرٍ أَمْ بِقُدُومٍ جَعْفَرَ -
আমি জানি না, আজ আমার জন্য কোনটি বেশি আনন্দদায়ক খায়বর বিজয়, না জা'ফরের আগমন?

📄 আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবিগণের নাম
ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর যে সব সাহাবী আবিসিনিয়ায় অবস্থান করছিলেন, তাঁদের ফিরিয়ে আনার জন্য রাসূলুল্লাহ্ (সা) আবিসিনিয়া বাদশাহ নাজ্জাশীর দরবারে আমর ইবন উমাইয়া যামরীকে প্রেরণ করেন। তিনি তাঁদের দু'টি জাহাজে বোঝাই করে ফিরিয়ে নিয়ে আসেন। হুদায়বিয়ার সন্ধির পর খায়বরে তিনি তাঁদেরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপনীত হন।
বনু হাশিম ইব্ন আবদ মানাফ থেকে: জা'ফর ইব্ন আবু তালিব ইব্ন আরদুল মুত্তালিব; তাঁর সাথে ছিলেন, আসমা বিন্ত উমায়স খাছ'আমিয়া-তাঁর সহধর্মিণী, তাদের সন্তান আবদুল্লাহ্ ইব্ন জা'ফর যিনি আবিসিনিয়ায় জন্ম গ্রহণ করেন। জা'ফর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে সেনাপতি রূপে সিরিয়ায় গমন করে এবং মৃতার যুদ্ধে শাহাদত বরণ করেন।
বনু আবদ শামস ইবন আবদ মান্নাফ থেকে: খালিদ ইব্ন সাঈদ ইব্ন 'আস ইবন উমাইয়া ইব্ন আব্দ শাম্স, আমিনা বিন্ত খাল্ল্ফ ইব্ন আসআদ।
ইবন হিশাম বলেন: এঁকে কেউ কেউ হুমায়না বিন্ত খালফ বলে বর্ণনা করেছেন। সাঈদ ইব্ন খালিদ ও উম্মা বিন্ত খালিদ এঁরা দু'জনেই আবিসিনিয়ায় ভূমিষ্ঠ হন। খালিদ আবূ বকর (রা)-এর খিলাফত আমলে সিরিয়ার মারজুস সুফফার' নামক স্থানে শাহাদত বরণ করেন।
আমর ইবন সাঈদ ইব্ন 'আস-ইনি খালিদ ইব্ন সীঈদেরই সহোদর ছিলেন। তাঁর সাথে ছিলেন-ফাতিমা বিন্ত সাফওয়ান ইবন উমাইয়া ইন্ন মাহরাছ কিনানী, ইনি তাঁর সহধর্মিণী ছিলেন।' আবিসিনিয়ায় অবস্থানকালে তাঁর ইন্তিকাল হয়। আবু বকর সিদ্দীক (রা)-এর খিলাফত আমলে সিরিয়া ভূমিতে আজনাদাইনের যুদ্ধে আমর ইবন সাঈদ শাহাদত বরণ করেন।
টিকাঃ
১. দামেশকের নিকটবর্তী একটি স্থান।

📄 সাঈদ ইবন 'আসের কবিতা
তাঁর পিতা সাঈদ ইব্ন আস তাঁর সম্পর্কে যে কবিতা রচনা করেন, তা নিম্নরূপ: হায় আমর! যদি আমি সে সময়টি পেতাম, যখন তুমি একটু শক্ত হতে, হতে একটু দৃঢ় হস্ত-পদের অধিকারী সুঠام যুবক, সশস্ত্র হয়ে বের হতে বাড়ি থেকে, আমি ব্যস্ত সমস্ত হয়ে বলতাম, তুমি কি তোমার সমস্যাগ্রস্থ সম্প্রদায়কে বিস্মৃত হতে পারো? এমন অস্থিরতায় তারা ভুগছে যে, বক্ষ মধ্যে বিরাজমান সুপ্ত অস্থির তাকে— তা উদ্দীপিত করছে?