📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বর যুদ্ধে মহিলাদের অংশ গ্রহণ

📄 খায়বর যুদ্ধে মহিলাদের অংশ গ্রহণ


ইবন ইসহাক বলেন: খায়বর যুদ্ধে অনেক মহিলা অংশগ্রহণ করেছিলেন। তারা মুসলিম বাহিনীর সেবা করেন, আহতদের শুশ্রূষা করেন এবং মুসলিমদের সাহায্য করেন। এটি মহিলাদের ইসলামের প্রতি তাদের আত্মত্যাগের একটি উদাহরণ ছিল।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বর শহীদগণ

📄 খায়বর শহীদগণ


ইব্‌ন ইসহাক বলেন: খায়বরে মুসলমানদের মধ্যে যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের নামের তালিকা নিম্নে প্রদত্ত হলো:
কুরায়শ, বনু উমাইয়া ইব্‌ন আব্দ শামস ও তাঁদের মিত্রদের মধ্য থেকে: রবীআ ইব্‌ন আছাম ইব্‌ন সাখিরা ইব্‌ন আমর ইব্‌ন বুকায়র ইব্‌ন আমির ইব্‌ন গুনাম ইব্‌ন দূদান ইব্‌ন আসাদ, সাকীফ ইব্‌ন আমর ও রিফা'আ ইব্‌ন মাসরূহ্।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা থেকে

📄 বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা থেকে


আবদুল্লাহ্ হুবায়ব-এক বর্ণনায় এঁকে ইব্‌ন হুবায়ব বলা হয়েছে। যেমন ইব্‌ন হিশাম বলেছেন-ইব্‌ন উহায়ব ইব্‌ন সুহায়ম ইব্‌ন গায়রাহ-ইনি বনু সা'দ ইব্‌ন লায়সের লোক এবং বনু আসাদ ও তাদের ভাগ্নেদের মিত্র।
আনসারদের বনু সালামা থেকে: বিশ্ব ইব্‌ন বরা' ইব্‌ন মা'রূর, রাসূলুল্লাহ্ (সা)-কে প্রদত্ত বিষাক্ত ছাগীর গোশত খেয়ে ইনি মৃত্যুবরণ করেন। ফুযায়ল ইব্‌ন নু'মান। এ গোত্রের মোট এ দু'জনই শহীদ হন।
বনু যুরায়ক থেকে: মাসউদ ইবন সা'দ ইব্‌ন্ন কায়স ইন্ন খালদা ইবন আমির ইব্‌ন যুরায়ক।
আওসের বনু আব্দ আশহাল থেকে: মাহমূদ ইবন মাসলামা ইব্‌ন খালিদ ইব্‌ন 'আদী ইব্‌ন মুজদা'আ ইবন হারিসা ইব্‌ন হারিস।
বনু আমর ইব্‌ন আওফ থেকে: আবূ যায়াহ ইব্‌ন সাবিত ইব্‌ নু'মান ইব্‌ন উমাইয়া ইব্‌ন ইমরাউল কায়স ইবন সা'লাবা ইন্ন আমর ইব্‌ন আওফ। হারিস ইন্ন হাতিব, উরওয়া ইন্ন মরা ইন্ন সুরাকা, আওস ইন্ন কায়েদ, আনীফ ইব্‌ন হাবীব, সাবিত ইব্‌ন আসিলাও। তাল্‌ল্হা (ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন মুলায়ল ইব্‌ন যামুরা)।
বনু গিফার থেকে: উমারা ইবন উব্বা-এঁকে তীর নিক্ষেপে শহীদ করা হয়।
আসলাম গোত্র থেকে: আমির ইব্‌ন 'আকওয়া, আসওয়াদ রাঈ-এঁর নামও ছিল আসলাম, ইবন হিশাম বলেন: আসওয়াদ রাই ছিলেন খায়বরের অধিবাসী। ইব্‌ন শিহাব যুহরী খায়বরের আরো যেসব শহীদের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন:
যুহরা গোত্র থেকে-মাসউদ ইব্‌ন রবী'আ ইনি আসলে কারা গোত্রের লোক এবং বন্ যুহরার মিত্র ছিলেন।
আনসারদের বনু আমার ইবন আওফ থেকে: আওস ইব্‌ন কাতাদা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বর আসওয়াদ রাখালের ঘটনা

📄 খায়বর আসওয়াদ রাখালের ঘটনা


ইব্‌ন ইসহাক বলেন: আমার কাছে যে রূপ সংবাদ পৌঁছেছে, আসওয়াদ রাঈ-তথা রাখাল আসওয়াদের ঘটনাটি এরূপ: রাসূলুল্লাহ্ (সা) যখন খায়বরের কোন একটি দুর্গ অবরোধ করেছিলেন, এমন সময় তিনি তাঁর বকরিপালসহ রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে এসে হাযির হলেন। তিনি পারিশ্রমিকের বিনিময়ে জনৈক ইয়াহুদীর এ ছাগলগুলো চরাতেন। তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে বললেন! ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমার নিকট ইসলাম পেশ করুন। রাসূলুল্লাহ্ (সা) তাঁর নিকট ইসলাম পেশ করলেন। তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। আর রাসূলুল্লাহ্ (সা) ইসলামের দাওয়াত পেশ করার ব্যাপারে কাউকেই তুচ্ছ জ্ঞান করতেন না। তিনি অগুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছেও ইসলাম পেশ করতেন।
আস্তয়াদ ইসলাম গ্রহণ করেই বললেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমি পারিশ্রমিকের বিনিময়ে ঐ ছাগলপালের মালিকের ছাগলপালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছি। এগুলো আমার নিকট তার গচ্ছিত সম্পদ। এখন আমি এগুলোকে কি করবো? জবাবে রাসূলুল্লাহ্ (সা) বললেন: তুমি এগুলোর মুখের উপর আঘাত কর, এগুলো তাদের মালিকের কাছে ফিরে যাবে। অথবা এ রূপ কিছু একটা তিনি তাকে বললেন।
আসওয়াদ সে মতে এক মুঠো ধুলো নিয়ে ছাগলের মুখের উপর নিক্ষেপ করলেন এবং বললেন: মালিকের নিকট ফিরে যা। আল্লাহ্র কসম! আমি আর তোদের সঙ্গে থাকছি না। তারপর ছাগলগুলো দলবদ্ধ হয়ে এমনভাবে সেখান থেকে বেরিয়ে গেল যেন কোন ব্যক্তি সেগুলোকে হাঁকিয়ে নিয়ে গেল। শেষ পর্যন্ত একেবারে দুর্গের মধ্যে গিয়ে সেগুলো প্রবেশ করলো। তারপর আসওয়াদ, ঐ দুর্গ অভিমুখে মুসলমানদের সাথে মিলিত হয়ে যুদ্ধের মানসে অগ্রসর হলেন। এমন সময় একটি পাথরের আঘাতে তিনি নিহত হন। অথচ তিনি আল্লাহর উদ্দেশ্যে কোন সালাতও আদায় করার সুযোগ পাননি। তাঁর মরদেহ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট নীত হলো এবং তাঁর পিছনে রাখা হলো। তাঁকে তাঁর দেহের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। রাসূলুল্লাহ্ (সা) ও তাঁর একদল সাহাবী তাঁর দিকে তাকাতে লাগলেন। এমন সময় তিনি হঠাৎ তাঁর মুখ তাঁর দিক থেকে ফিরিয়ে নিলেন। লোকেরা জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আপনি তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন? তিনি বললেন: আয়াতলোচনা হুরদের মধ্যকার তার স্ত্রী এখন তার পাশে রয়েছে।
ইব্‌ন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্‌ন আবূ নুজায়হ্ আমার নিকট বর্ণনা করেছেন যে, তাঁর নিকট এ মর্মে বর্ণনা করা হয়েছে যে, যখন কোন শহীদের মৃত্যু হয়, তখন তার দু'জন আয়াতলোচনা হুর স্ত্রী তার নিকট আসে। তারা তার মুখমণ্ডল থেকে ধুলোবালি মুছে দেয় এবং বলে, তোমার এ মুখমণ্ডলকে যে ধূলি-ধূসরিত করেছে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে ধূলি-ধূসরিত করুন এবং তোমাকে যে হত্যা করেছে, আল্লাহ্ তাকে হত্যা করুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00