📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বর বিজয় প্রসংগে ইন লুকায়মের কবিতা

📄 খায়বর বিজয় প্রসংগে ইন লুকায়মের কবিতা


ইবন ইসহাক বলেন: খায়বর বিজয়ের পর ইবন লুকায়ম নিম্নলিখিত কবিতা আবৃত্তি করেন, যা মুসলিমদের বিজয়ের আনন্দ এবং আল্লাহ্র প্রশংসা প্রকাশ করে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বর যুদ্ধে মহিলাদের অংশ গ্রহণ

📄 খায়বর যুদ্ধে মহিলাদের অংশ গ্রহণ


ইবন ইসহাক বলেন: খায়বর যুদ্ধে অনেক মহিলা অংশগ্রহণ করেছিলেন। তারা মুসলিম বাহিনীর সেবা করেন, আহতদের শুশ্রূষা করেন এবং মুসলিমদের সাহায্য করেন। এটি মহিলাদের ইসলামের প্রতি তাদের আত্মত্যাগের একটি উদাহরণ ছিল।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বর শহীদগণ

📄 খায়বর শহীদগণ


ইব্‌ন ইসহাক বলেন: খায়বরে মুসলমানদের মধ্যে যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের নামের তালিকা নিম্নে প্রদত্ত হলো:
কুরায়শ, বনু উমাইয়া ইব্‌ন আব্দ শামস ও তাঁদের মিত্রদের মধ্য থেকে: রবীআ ইব্‌ন আছাম ইব্‌ন সাখিরা ইব্‌ন আমর ইব্‌ন বুকায়র ইব্‌ন আমির ইব্‌ন গুনাম ইব্‌ন দূদান ইব্‌ন আসাদ, সাকীফ ইব্‌ন আমর ও রিফা'আ ইব্‌ন মাসরূহ্।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা থেকে

📄 বনূ আসাদ ইব্‌ন আবদুল উয্যা থেকে


আবদুল্লাহ্ হুবায়ব-এক বর্ণনায় এঁকে ইব্‌ন হুবায়ব বলা হয়েছে। যেমন ইব্‌ন হিশাম বলেছেন-ইব্‌ন উহায়ব ইব্‌ন সুহায়ম ইব্‌ন গায়রাহ-ইনি বনু সা'দ ইব্‌ন লায়সের লোক এবং বনু আসাদ ও তাদের ভাগ্নেদের মিত্র।
আনসারদের বনু সালামা থেকে: বিশ্ব ইব্‌ন বরা' ইব্‌ন মা'রূর, রাসূলুল্লাহ্ (সা)-কে প্রদত্ত বিষাক্ত ছাগীর গোশত খেয়ে ইনি মৃত্যুবরণ করেন। ফুযায়ল ইব্‌ন নু'মান। এ গোত্রের মোট এ দু'জনই শহীদ হন।
বনু যুরায়ক থেকে: মাসউদ ইবন সা'দ ইব্‌ন্ন কায়স ইন্ন খালদা ইবন আমির ইব্‌ন যুরায়ক।
আওসের বনু আব্দ আশহাল থেকে: মাহমূদ ইবন মাসলামা ইব্‌ন খালিদ ইব্‌ন 'আদী ইব্‌ন মুজদা'আ ইবন হারিসা ইব্‌ন হারিস।
বনু আমর ইব্‌ন আওফ থেকে: আবূ যায়াহ ইব্‌ন সাবিত ইব্‌ নু'মান ইব্‌ন উমাইয়া ইব্‌ন ইমরাউল কায়স ইবন সা'লাবা ইন্ন আমর ইব্‌ন আওফ। হারিস ইন্ন হাতিব, উরওয়া ইন্ন মরা ইন্ন সুরাকা, আওস ইন্ন কায়েদ, আনীফ ইব্‌ন হাবীব, সাবিত ইব্‌ন আসিলাও। তাল্‌ল্হা (ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন মুলায়ল ইব্‌ন যামুরা)।
বনু গিফার থেকে: উমারা ইবন উব্বা-এঁকে তীর নিক্ষেপে শহীদ করা হয়।
আসলাম গোত্র থেকে: আমির ইব্‌ন 'আকওয়া, আসওয়াদ রাঈ-এঁর নামও ছিল আসলাম, ইবন হিশাম বলেন: আসওয়াদ রাই ছিলেন খায়বরের অধিবাসী। ইব্‌ন শিহাব যুহরী খায়বরের আরো যেসব শহীদের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন:
যুহরা গোত্র থেকে-মাসউদ ইব্‌ন রবী'আ ইনি আসলে কারা গোত্রের লোক এবং বন্ যুহরার মিত্র ছিলেন।
আনসারদের বনু আমার ইবন আওফ থেকে: আওস ইব্‌ন কাতাদা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00