📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু ইয়াসারের কাহিনী

📄 আবু ইয়াসারের কাহিনী

ইবন ইসহাক বলেন: বুরায়দা ইব্‌ন সুফিয়ান আসলামী বনূ সালামার কোন কোন ব্যক্তির বরাতে আবূ ইয়াসার কা'ব ইব্‌ন আমর থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আল্লাহর কসম! খায়বরে এক সন্ধ্যায় আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটে ছিলাম। এমন সময় জনৈক ইয়াহুদীর ছাগলের পাল দুর্গের দিকে যাওয়ার পথে তাঁর সামনে পড়লো। আমরা তখন ইয়াহুদীদের অবরোধ করে রেখেছিলাম। তখন রাসূলাল্লাহ্ (সা) বলে উঠলেন: এ ছাগলের গোশত কে আমাদের খাওয়াতে পারবে?
আবূ ইয়াসার বলেন: আমি তখন বলে উঠলাম, আমিই তা পারব, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! তিনি বললেন: তবে তা-ই কর!
আবূ ইয়াসার বলেন: তারপর আমি উটপাখির মত দ্রুত বেগে ছুটে চললাম। রাসূলুল্লাহ্ (সা) আমাকে দৌঁড়াতে দেখে বলে উঠলেন:
اللهُمَّ امْتَعْنَا بِهِ -
হে আল্লাহ্! আমাদেরকে তার দ্বারা উপকৃত কর!
আবূ ইয়াসার বলেন: এমন সময় আমি গিয়ে ছাগলগুলোর নাগাল পাই, যখন পালের প্রথম ছাগলটি দুর্গের মধ্যে ঢুকে পড়েছে। আমি পালের পেছনের দু'টি ছাগল ধরে বগলদাবা করে এমনভাবে দৌঁড়ে চলে এলাম, যেন আমার কাছে কিছুই নেই। শেষ পর্যন্ত তা এনে রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে ছুঁড়ে মারলাম। লোকেরা সেগুলো যবাই করলো এবং সবাই মিলে তা খেলেন। আবু ইয়াসার ছিলেন রাসূলুল্লাহ্ (সা)-এর সর্বশেষে মৃত্যুর বরণকারী সাহাবী। তিনি যখনই এ ঘটনা বর্ণনা করতেন, তখনই কাঁদতে কাঁদতে বলতেন : আমার জীবনের শপথ! সাহাবিগণ আমার দ্বারা ফায়দা লাভ করেছেন, এমন কি আমিই তাদের মধ্যে সর্বশেষে ইন্তিকালকারী ব্যক্তি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উম্মুল মু'মিনীন সুফিয়্যার ঘটনা

📄 উম্মুল মু'মিনীন সুফিয়্যার ঘটনা

ইবন ইসহাক বলেন: উম্মুল মু'মিনীন সাফিয়্যা বিনত হুয়াই (রা) খায়বর যুদ্ধের সময় মুসলিমদের হাতে বন্দী হয়েছিলেন। তিনি ছিলেন খায়বরের ইয়াহুদী নেতার কন্যা। রাসূলুল্লাহ্ (সা) তাঁকে বিবাহ করেন এবং তিনি উম্মুল মু'মিনীন হিসেবে সম্মানিত হন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিনানা ইবন رবী'র শান্তি

📄 কিনানা ইবন رবী'র শান্তি

ইবন ইসহাক বলেন: কিনানা ইবন রবী' ছিলেন খায়বরের একজন ইয়াহুদী নেতা। খায়বর যুদ্ধের পর তিনি মুসলিমদের সাথে শান্তি স্থাপন করেন এবং তাদের আনুগত্য স্বীকার করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খায়বরের সন্ধি

📄 খায়বরের সন্ধি

ইবন ইসহাক বলেন: খায়বর বিজয়ের পর মুসলিমরা খায়বরের ইয়াহুদীদের সাথে একটি সন্ধি স্থাপন করেন। এই সন্ধি অনুযায়ী ইয়াহুদীরা মুসলিমদের আনুগত্য স্বীকার করে এবং তাদের উৎপাদিত ফসলের অর্ধেক মুসলিমদেরকে প্রদান করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00