📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসমান (রা)-এর হত্যার গুজব

📄 উসমান (রা)-এর হত্যার গুজব


ইবন ইসহাক বলেন: সে মতে উসমান (রা) মক্কার দিকে বেরিয়ে পড়েন। তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, তখন আবান ইবন সাঈদ ইবন 'আস তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তাঁকে তার নিকটে ততক্ষণ রাখেন, যতক্ষণ না তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর পয়গাম তাদের কাছে পৌঁছান।
তারপর উসমান (রা) আবু সুফিয়ান ও মক্কার অন্যান্য সরদারদের কাছে যান এবং রাসূলুল্লাহ্ (সা)-এর পয়গাম তাদের নিকট পৌঁছে দেন। তারা উসমান (রা)-কে বলে: আপনি যদি তাওয়াফ করতে চান, তা হলে করতে পারেন। জবাবে তিনি বলেন:
ما كنت لا فعل حتى يطوف به رسول الله صلى الله عليه وسلم -
রাসূলুল্লাহ্ (সা)-এর পূর্বে আমি কোনক্রমেই তাওয়াফ করতে পারি না।
কুরায়שরা তাঁকে তাদের কাছে আটক করে রাখে। এদিকে রাসূলুল্লাহ্ (সা) এবং মুসলমানদের কাছে খবর রটে যায় যে, উসমান (রা) কুরায়שদের হাতে নিহত হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00