📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুরায়শদের কাছে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতিনিধি উসমান ইব্‌ন আফফান (রা)

📄 কুরায়শদের কাছে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতিনিধি উসমান ইব্‌ন আফফান (রা)


তিনি তাদের ক্ষমা করে দেন এবং ছেড়ে দেন। তারা রাসূলুল্লাহ্ (সা)-এর বাহিনীর প্রতি পাথর ও তীর ছুঁড়েছিল।
তারপর রাসূলুল্লাহ্ (সা) কুরায়শ সরদারদের কাছে তাঁর আগমনের উদ্দেশ্য ব্যাখ্যার জন্যে পাঠাবার উদ্দেশ্যে উমর ইব্‌ন খাত্তাব (রা)-কে ডেকে পাঠালেন। তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! কুরায়শদের পক্ষ থেকে আমার প্রাণের আশঙ্কা রয়েছে। আর মক্কায় আদী ইব্‌ন কা'ব গোত্রেরও এমন কেউ নেই, যে আমার সাহায্যে এগিয়ে আসবে। আর কুরায়ശদের বিরুদ্ধে আমার যে জাতক্রোধ রয়েছে এবং আমি যে তাদের বিরুদ্ধে কত কঠোর তা তারা সম্যক অবগত। আমি বরং আমার পরিবর্তে এমন লোকের সন্ধান দেবো, যিনি তাদের কাছে আমার চাইতেও বেশি সম্মানিত ও প্রবল। তিনি হচ্ছে উসমান ইব্‌ন আফফান (রা)! তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁকে আবু সুফিয়ান এবং অন্যান্য কুরায়ש সরদারদের কাছে এ উদ্দেশ্যে প্রেরণ করলেন যে, তিনি যেন তাদের এ মর্মে অবগত করেন যে, তিনি যুদ্ধের অভিপ্রায়ে আসেন নি, বরং তিনি কেবল আল্লাহ্র ঘরের যিয়ারত এবং তাঁর হেরেমের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই এসেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসমান (রা)-এর হত্যার গুজব

📄 উসমান (রা)-এর হত্যার গুজব


ইবন ইসহাক বলেন: সে মতে উসমান (রা) মক্কার দিকে বেরিয়ে পড়েন। তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, তখন আবান ইবন সাঈদ ইবন 'আস তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তাঁকে তার নিকটে ততক্ষণ রাখেন, যতক্ষণ না তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর পয়গাম তাদের কাছে পৌঁছান।
তারপর উসমান (রা) আবু সুফিয়ান ও মক্কার অন্যান্য সরদারদের কাছে যান এবং রাসূলুল্লাহ্ (সা)-এর পয়গাম তাদের নিকট পৌঁছে দেন। তারা উসমান (রা)-কে বলে: আপনি যদি তাওয়াফ করতে চান, তা হলে করতে পারেন। জবাবে তিনি বলেন:
ما كنت لا فعل حتى يطوف به رسول الله صلى الله عليه وسلم -
রাসূলুল্লাহ্ (সা)-এর পূর্বে আমি কোনক্রমেই তাওয়াফ করতে পারি না।
কুরায়שরা তাঁকে তাদের কাছে আটক করে রাখে। এদিকে রাসূলুল্লাহ্ (সা) এবং মুসলমানদের কাছে খবর রটে যায় যে, উসমান (রা) কুরায়שদের হাতে নিহত হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00