📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান ইবন সাবিত (রা)-এর কৈফিয়তমূলক কবিতা

📄 হাসান ইবন সাবিত (রা)-এর কৈফিয়তমূলক কবিতা


হাসান ইব্‌ন সাবিত (রা) ইতিপূর্বে আয়েশা (রা)-এর ব্যাপারে অপপ্রচারে যে অংশ গ্রহণ করেছিলেন তার কৈফিয়ত দিতে গিয়ে তার কবিতায় বলেন: তিনি (আয়েশা) অতি পূতচরিত্রের অধিকারিণী, ভারী চলনের লোক। কোনরূপ সংশয় তাঁকে স্পর্শ করতে পারে না। (সকল সংশয় সন্দেহের উর্ধ্বে তিনি)
তাঁর প্রত্যুষ হয়, সরলা মহিলাদের নিন্দবাদ না করে। লুই ইব্‌ন গালিব গোত্রের এক বিদূষিণী বুদ্ধিমতী মহিলা তিনি সতত প্রয়াসী তিনি লভিতে মর্যাদা- যে মর্যাদা হয় না বিলীন। তিনি একজন পরিশীলিতা মহিলা, যাঁর স্বভাব-চরিত্র সহজাতভাবেই পূত-পবিত্র- করেছেন স্বয়ং আল্লাহ্ তা'আলা, পবিত্র করেছেন তাবৎ মন্দ ও বাতিল থেকে। তাই, যদি কিছু বলে থাকি আমি- যা তোমরা ধারণা করে থাকো, তার মানে এই নয় যে, আমার অঙ্গুলিগুলোই আমাকে বেত্রাঘাতের জন্যে চাবুক উঁচিয়েছে (অর্থাৎ উম্মুল মু'মিনীনের কুৎসা মানেই নিজের গায়ে নিজে বেত্রাঘাত করা, 'এটা কি কেউ স্বেচ্ছায় স্বজ্ঞানে করতে পারে?) এটা কী করে সম্ভব!
অথচ আমার যত অনুরাগ ও সাহায্য আমি যাবৎ বেঁচে থাকবো তা নিবেদিত রাসূলের পরিবারবর্গের উদ্দেশ্যে; যাঁরা ভূষণ স্বরূপ মজসিল-মাহফিলের। দুনিয়ার সমস্ত মানুষের ঊর্ধ্বে তাঁর সুউচ্চ মর্যাদা, উচ্চতা প্রয়াসী লোকজনের লাফ-ঝাঁপ। তাঁর সুউচ্চ মর্যাদা লাভে অক্ষম অপারগ। যে কথাবার্তা বলা হয়েছে (তাঁর কুৎসা স্বরূপ) তার কোন স্থায়িত্ব নেই, বরং এসব হচ্ছে তারই বক্তব্য যে আমার কুৎসা প্রচার করে।
ইন হিশাম বলেন: "লুই ইব্‌ন গালিব গোত্রের.... ও পরবর্তী পংক্তি এবং তাঁর পংক্তি : "দুনিয়া তাবৎ মানুষের ঊর্ধ্বে তাঁর সুউচ্চ মর্যাদা" আবূ যায়দ আনসারী থেকে বর্ণিত:

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান ও মিসতার প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ

📄 হাসান ও মিসতার প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ


ইবন ইসহাক বলেন: হাসান ও তার সাথীরা আয়েশা (রা)-এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হওয়ার পর তাঁকে আঘাত করা হওয়া সম্পর্কে مسلمانوں মধ্যকার জনৈক ব্যক্তি নীচের পংক্তিগুলো বলেন:
ইবন হিশাম বলেন: হাসান ও তাঁর সাথীদ্বয়ের প্রহৃত হওয়া সম্পর্কে এ পংক্তিগুলো বলা হয়েছিল।
হাসান স্বাদ আস্বাদন করেছে সে বস্তুর যার সে যোগ্য হয়েছিল, সাথে তার হামনা ও মিস্তা যখন তারা বলেছিল মন্দ কথা। অনুমান করে অপবাদ আরোপ করেছিল তারা তাদের নবীর সহধর্মিণীর প্রতি, ফলে তারা আরশের মহান অধিপতির ক্রোধের উদ্রেক করে, আর এজন্যে তারা শিকার হয় ভোগান্তির। এতে তারা মনোকষ্ট দেয় আল্লাহ্র রাসূলকে, ফলে তারা এমনি অপমানে আচ্ছন্ন হয় যা সর্বব্যাপী এবং চিরস্থায়ী।
আর তারা হলো লাঞ্ছনাগ্রস্ত। আর তাদের উপর আপতিত হলো- ধমাধম বেত্রাঘাত, যেমনটি আপতিত হয় টপটপ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00