📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওয়ালীদ ইব্‌ন উকবা ও বনু মুস্তালিক: একটি ভুল বুঝাবুঝি

📄 ওয়ালীদ ইব্‌ন উকবা ও বনু মুস্তালিক: একটি ভুল বুঝাবুঝি


ইন্স ইসহাক বলেন: ইয়াযীদ ইব্‌ন রূমান আমার নিকট বর্ণনা করেন, মুস্তালিক গোত্রের লোকজনের ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ্ (সা) ওয়ালীদ ইব্‌ন উকবা ইব্‌ন আবূ মুঈত (রা)-কে তাদের নিকট, তাঁর প্রতিনিধিরূপে প্রেরণ করেন। তাঁর আগমন সংবাদ পেয়ে তারা অশ্বারোহণ করে তাঁর দিকে এগিয়ে আসে। তিনি ভড়কে গিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ফিরে আসেন এবং তাঁকে বলেন যে, ঐ সম্প্রদায়ের লোকজন তাঁকে হত্যা করতে উদ্যত হয়েছে এবং তাদের প্রতিশ্রুত সাদকা প্রদানে তারা অস্বীকৃতি জানিয়েছে। ফলে, মুসলমানদের মধ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার আলোচনা বহুলভাবে হতে থাকে। এমন কি শেষ পর্যন্ত রাসূলুল্লাহ্ (সা)ও তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে মনস্থ করেন। এমন সময় তাদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হয়ে বলে যে, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমরা যখন আপনার প্রেরিত প্রতিনিধির কথা শুনতে পেলাম, তখন আমরা তাঁর সম্মানার্থে তাঁর দিকে এগিয়ে গেলাম এবং তাঁর কাছে আমাদের প্রতিশ্রুত সাদকা অর্পণ করতে মনস্থ করলাম। কিন্তু তিনি ত্বরিৎ গতিতে ফিরে এলেন। তারপর আমরা জানতে পারলাম যে, তিনি রাসূলুল্লাহ্ (সা) এ ধারণা দিয়েছেন যে, আমরা নাকি তাঁকে হত্যা করতে বেরিয়েছিলাম। অথচ আল্লাহ্র কসম! আমরা এ উদ্দেশ্যে বের হইনি। তখন আল্লাহ্ তা'আলা তাদের ব্যাপারে নাযিল করলেন:
بَايُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَائَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ - وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُمْ -
“হে মু'মিনগণ! যদি কোন ফাসিক তোমাদের নিকট কোন বার্তা আনে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। তোমরা জেনে রাখ যে, তোমাদের মধ্যে আল্লাহ্র রাসূল রয়েছেন; তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে توমরাই কষ্ট পেতে। কিন্তু আল্লাহ্ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন; আর কুফরী, পাপচার ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন। ওরাই সৎপথ অবলম্বনকারী (৪৯:৬-৭)।
এরপর রাসূলুল্লাহ্ (সা) তাঁর এ সফর থেকে প্রত্যাবর্তন করেন। ইন্ন হিশাম বলেন: যুহরী (র)-এর সূত্রে এমন এক বর্ণনাকারী আমার কাছে বর্ণনা করেছেন, যাঁকে আমি মিথ্যাচারের জন্যে অপবাদ দিতে পারি না-তিনি উরওয়া থেকে, তিনি আয়েশা (রা) হতে বর্ণনা করেন যে, তিনি যখন মদীনার নিকট এসে পৌঁছান, আর এ সময় আয়েশা (রা) ও তাঁর সংগে এ সফরে ছিলেন, তখন অপবাদকারীরা তাঁর ব্যাপারে নানা অপপ্রচারের লিপ্ত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00