📘 সিরাতে ইবন হিশাম 📄 যুদ্ধের ইতিহাস

📄 যুদ্ধের ইতিহাস


* ইন ইসহাক বলেন: তারপর রাসূলুল্লাহ্ (সা) জুমাদাল উখরা মাসের কিছু অংশ এবং রজব মাস মদীনায় অবস্থান করেন। তারপর ষষ্ঠ হিজরীর শাবান মাসে খুযায়া বংশের মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধার্থে অভিযান পরিচালনা করেন।
ইন হিশাম বলেন: এ সময় আবু যর গিফারী (রা)-কে তিনি মদীনার শাসনকর্তা নিযুক্ত করেন। কেউ কেউ নুমায়লা ইব্‌ন আবদুল্লাহ্ লায়সীকে নিযুক্ত করার কথাও বলেছেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 যুদ্ধের কারণ

📄 যুদ্ধের কারণ


ইবন ইসহাক বলেন: আমার কাছে আসিম ইব্‌ন উমর ইব্‌ন কাতাদা ও আবদুল্লাহ্ ইব্‌ আবূ বকরও মুহাম্মদ ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন হিব্বান, প্রত্যেকে বনূ মুস্তালিক যুদ্ধের কিছু কিছু বর্ণনা দিয়েছেন। তাঁরা সকলে যা বলেছেন, তার সারমর্ম হলো এরূপ:
রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এমর্মে সংবাদ পৌঁছলো যে, বনু মুস্তালিক তাঁর (তথা মুসলিম জাতির বিরুদ্ধে) যুদ্ধের জন্য সমবেত হচ্ছে। তাদের নেতৃত্ব দিচ্ছে জুয়ায়রিয়ার পিতা হারিস ইব্‌ন আবূ যিরার। যিনি পরবর্তীতে উম্মুল মু'মিনীন হয়েছেন।
এ সংবাদ পেয়ে রাসূলুল্লাহ্ (সা) তাদের সাথে মুকাবিলার উদ্দেশ্যে বের হলেন এবং তাদেরই একটি জলাশয় মুরায়সিয়ার নিকটে গিয়ে তিনি তাদের মুখোমুখী অবস্থান গ্রহণ করলেন। মুরায়সিয়া কুয়োটি কুদায়দের উপকণ্ঠে সাগর তীরের দিকে অবস্থিত ছিল। অবশেষে উভয়পক্ষে তুমুল সংঘর্ষ হয় এবং আল্লাহ্ তা'আলা বনু মুস্তালিককে পরাজিত করেন। তাদের মধ্যে যারা নিহত হবার, তারা নিহত হলো এবং আল্লাহ্ তা'আলা তাদের স্ত্রী-পুত্র ও ধন-সম্পদ রাসূলুল্লাহ্ (সা)-কে গনীমত স্বরূপ দান করলেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 ভুলক্রমে ই সুবাবা (রা)-এর শাহাদত লাভ

📄 ভুলক্রমে ই সুবাবা (রা)-এর শাহাদত লাভ


মুসলমানদের মধ্যকার কল্প ইব্‌ন আওফ ইব্‌ন আমির ইব্‌ লায়স ইব্‌ বক্র গোত্রের এক ব্যক্তি যাকে হিশাম ইব্‌ন সুবাবা নামে অভিহিত করা হতো তিনি শহীদ হন। উবাদা ইব্‌ন সামিতের দলের জনৈক আনসার তাঁকে শত্রু মনে করে ভুলবশত তাঁকে হত্যা করেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 আনসার ও মুহাজিরদের কলহ

📄 আনসার ও মুহাজিরদের কলহ


রাসূলুল্লাহ্ (সা) যখন মুরায়সিয়া জলাশয়ের নিকট অবস্থান করছিলেন, তখন একটি দুর্ঘটনা ঘটে যায়। উমর ইব্‌ন খাত্তার (রা)-এর সংগে ছিল তাঁর একজন গিফার গোত্রের কর্মচারী। তাঁকে জাহ্জাহ্ ইবন মাসউদ নামে অভিহিত করা হতো। এ ব্যক্তি তাঁর ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছিল। জলাশয়ের কাছে গেলে এই জাহ্জাহ্ এবং সিনান ইব্‌ন ওবর জুহানির মধ্যে কলহের সূত্রপাত হয়। এ ব্যক্তিটি ছিলেন বনূ আওফের সাথে চুক্তিবদ্ধ মিত্র। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। জুহানী হে আনসার সম্প্রদায়! বলে আনসারদের এবং জাহ্জ্জাহ্ হে মুহাজির সম্প্রদায়! বলে মুহাজিরদের সাহায্যার্থে আহ্বান জানায়।

ফন্ট সাইজ
15px
17px