📘 সিরাতে ইবন হিশাম > 📄 অশ্বারোহী মুজাহিদদের প্রতিদ্বন্দ্বিতা

📄 অশ্বারোহী মুজাহিদদের প্রতিদ্বন্দ্বিতা


রাবী বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর কানে আকওয়ার আওয়ায পৌঁছতেই তিনি মদীনায় সংকট! সংকট! বলে ধ্বনি তুললেন। ফলে মুসলমান, অশ্বারোহীরা চতুর্দিক থেকে এসে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট জড়ো হলেন।
এঁদের মধ্যে সর্বপ্রথম যে অশ্বারোহীটি এসে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পৌঁছালেন, তিনি হলেন মিকদাদ ইব্‌ন আমর। এঁকেই মিকদাদ ইব্‌ন আসওয়াদ বলে অভিহিত করা হতো। ইনি যুহ্রা গোত্রের চুক্তিবদ্ধ মিত্র ছিলেন। মিকদাদের পর আনসারের যে সব অশ্বারোহী সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (সা)-এর পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁরা হলো:
আস্হাল গোত্রের উব্বাদ ইব্‌ন বাশার ইন্ন ওকশ ইব্‌ন যাবা ইব্‌ন যাউরা, বনূ কা'ব ইব্‌ন আব্দ আশহালের সা'দ ইব্‌ন যায়দ, হারিসা ইবন হারিস গোত্রের উসায়দ ইব্‌ন যুহায়র তবে এ নামটি সন্দেহযুক্ত, উক্কাশা ইন্ন মিহত্সান ইনি আসাদ ইব্‌ন খুযায়মা গোত্রের লোক ছিলেন, উক্ত গোত্রের মুহরিয ইবন নাদলা, সালমা গোত্রের আবু কাতাদা হারিস ইবন রাবঈ এবং যুরায়ক গোত্রের উবায়দ ইব্‌ন যায়দ ইব্‌ন সামিত ওরফে আবু আইয়াশ।
এঁরা সকলে যখন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে সমবেত হলেন তখন আমার নিকট যে সংবাদ পৌঁছেছে সে মতে, সা'দ ইব্‌ন যায়দকে তাঁদের আমীর মনোনীত করে দেন। তখন তিনি তার উদ্দেশ্যে বললেন: তুমি ঐ সম্প্রদায়কে ধাওয়া করতে থাক, যাবৎ না আমি তোমার কাছে এসে পৌঁছি।
বনু যুরায়কের কতিপয় লোকের প্রাপ্ত বিবরণ অনুযায়ী ঐ সময় রাসূলুল্লাহ্ (সা) আবূ আইয়াשকে উদ্দেশ্য করে বলেন: হে আবূ আইয়াশ! যদি তুমি তোমার ঘোড়াটি তোমার চাইতে দক্ষতর কোন ঘোড় সওয়ারকে দান করতে এবং সে গিয়ে দুশমনদের সাথে লড়তো, তা হলে কতই না উত্তম হতো!
আবুল আইয়াש বলেন: আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমিই তো সেরা ঘোড়সওয়ার! তারপর ঘোড়া ছুটিয়ে দিলাম; কিন্তু আল্লাহ্র কসম! পঞ্চাশ হাত যেতে না যেতেই ঘোড়াটি আমাকে তার পিঠ থেকে ফেলে দিল। এবার আমার বিস্ময়ের সীমা রইলো না এই ভেবে যে, রাসূলুল্লাহ্ (সা) আমাকে বললেন: যদি তুমি দক্ষতর কাউকে ঘোড়াটি অর্পণ করতে, আর আমি বললাম, আমিই সর্বাধিক দক্ষ ঘোড়সওয়ার।
বনু যুরায়কের লোকদের বর্ণনা, তারপর রাসূলুল্লাহ্ (সা) আবূ আইয়াশের ঘোড়াটি মু'আয ইব্‌ন মাইযকে অথবা আইয ইব্‌ন মাইযকে প্রদান করেন। এদের পিতার নাম কায়স ইব্‌ন খালাদা। অশ্বরোহীদের মধ্যে তিনি ছিলেন অষ্টম, আবার কেউ কেউ বলেন, অষ্টম ছিলেন সালামা ইব্‌ন আওয়া। এঁরা বনু হারিসা গোত্রের উসায়দ ইব্‌ন যুহায়রকে বাদ দিয়ে হিসাব করে থাকেন। আল্লাহই ভাল জানেন যে, এঁদের মধ্যে ঐ ব্যক্তি কে ছিলেন। কিন্তু সালামা ইব্‌ন আক্তয়া সেদিন অশ্বারোহী ছিলেন না। তিনি সেদিন পদাতিক রূপেই সর্বপ্রথম ওদেরকে গিয়ে ধরেছিলেন। অশ্বারোহীরা পরে গিয়ে তাঁর সাথে মিলিত হয়েছিলেন এবং যুদ্ধও করেছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুহরিয ইব্‌ নাযলার শাহাদত

📄 মুহরিয ইব্‌ নাযলার শাহাদত


ইবন ইসহাক বলেন: আসিম ইব্‌ন আমর ইব্‌ন কাতাদা আমার নিকট বর্ণনা করেন যে, সর্বপ্রথম যে অশ্বারোহী বীরটি গিয়ে শত্রুদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হন, তিনি ছিলেন মুহরিয ইব্‌ন নাযলা। ইনি ছিলেন আসাদ ইব্‌ন খুযায়মা গোত্রের লোক। মুহরিয আখরাম নামে অভিহিত হতেন। তাঁকে কুমায়র নামেও অভিহিত করা হতো। রাসূলুল্লাহ্ (সা) যখন সংকটের কথা ঘোষণা করলেন। তখন ঘোড়াসমূহের হ্রেষা রব শুনে মাহমূদ ইবন মাসলামার ঘোড়াটি অস্থিরভাবে পায়চারী করা শুরু করে দিল। এ ঘোড়াটিকে বাঁধা অবস্থায় তৃণাদি দেওয়া হতো—ছাড়া থাকতো না। বনূ আব্দ আশহালের কতিপয় মহিলা যখন খেজুর গাছের সাথে বাঁধা এ ঘোড়াটিকে অস্থির অবস্থায় প্রত্যক্ষ করলেন, তখন তারা বলে উঠলেন: হে কুমায়র! তুমি কি এ ঘোড়াটিতে চড়ে রাসূলুল্লাহ্ (সা) এবং মুসলমানদের সাথে গিয়ে যুদ্ধার্থে মিলিত হবে না? কেননা, তুমি তার অবস্থা দেখতেই পাচ্ছো। তিনি বললেন: হ্যাঁ। তখন তাঁরা ঘোড়াটি তাঁকে অর্পণ করলেন। মুহরিয তাতে আরোহণ করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। দেখতে দেখতে ঘোড়াটি শত্রুদের নিকট গিয়ে উপস্থিত হলো। তিনি তাদের সম্মুখে গিয়ে থামলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন: "হে ইতররা, একটু দাঁড়াও! মুহাজির ও আনসারগণ পিছনে আসছেন।"
রাবী বলেন, তাৎক্ষণিকভাবে এক ব্যক্তি এসে মুহরিযের উপর হামলা করলো এবং তাঁকে হত্যা করল। ঘোড়াটি পুনরায় অস্থির পায়চারী শুরু করে ছিল। শত্রুরা ঘোড়াটিকে কোনক্রমেই কাবু করতে সমর্থ হলো না। সে আবার বনু আশহালের অশ্বশালায় ফিরে আসলো। মুহরিয ছাড়া مسلمانوں অন্য কেউ এ যুদ্ধে শহীদ হননি।
ইন হিশাম বলেন: একাধিক পণ্ডিতের মতে, সেদিন مسلمانوں মধ্যে মুহরিযের সাথে ওয়াক্কাস ইব্‌ন মুজযিয মাদলিজীও শহীদ হয়েছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুসলমানদের ঘোড়াসমূহের নাম

📄 মুসলমানদের ঘোড়াসমূহের নাম


ইবন ইসহাক বলেন: মাহমুদের ঘোড়াটি নাম ছিল 'যুল্লিল্লল্মা'।
ইবন হিশাম বলেন: সা'দ ইব্‌ন যায়দের ঘোড়ার নাম ছিল লাহিক। মিকদাদের ঘোড়ার নাম ছিল 'বাযাজা'। কেউ কেউ এটার নাম 'সাবহা'ও বলেছেন। উকাশা ইব্‌ন মিহসানের ঘোড়ার নাম ছিল 'যুললিম্মা'। আবু কাতাদার ঘোড়ার নাম ছিল 'হাযওয়া'। উব্বাদ ইব্‌ন বিশর এর ঘোড়র নাম ছিল 'লাম্মা'। উসায়দ ইব্‌ন যুহায়রের ঘোড়ার নাম ছিল 'মাসূদ'। আবূ আইয়াশের ঘোড়ার নাম ছিল 'জাল্ল্ভয়া'।
ইবন ইসহাক বলেন: আমার নিকট আবদুল্লাহ্ ইব্‌ন কা'ব ইবন মালিকের সূত্রে এমন একজন রাবী থেকে বর্ণনা করেছেন, যাকে আমি মিথ্যাবাদী বলে অভিযুক্ত করতে পারি না। তিনি বলেন: মুজাযায উকাশা ইব্‌ন মিহসানের ঘোড়ার উপর সওয়ার ছিলেন, যার নাম ছিল 'জানাহ'। মুজাযায শহীদ হন এবং ঘোড়াটি শত্রুদের হাতে পড়ে যায়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুশরিকদের মধ্যে যারা নিহত হয়

📄 মুশরিকদের মধ্যে যারা নিহত হয়


সমস্ত অশ্বারোহী যখন একত্রিত হলেন, তখন বনু সালামার আবু কাতাদা ইব্‌ন হারিস ইন্ন রিবয়ী প্রতিপক্ষের হাবীব ইন্ন উয়ায়না ইব্‌ন্ন হিস্স্নকে হত্যা করেন এবং তাঁকে তাঁর নিজ চাদর দ্বারা আবৃত করে নিজের লোকজনের মধ্যে মিশে যান। রাসূলুল্লাহ্ (সা) নিজে তখন মুস্লমানদের তত্ত্বাবধান করছিলেন।
ইব্‌ন হিশাম বলেন: ইব্‌ন উম্মু মাকতুমকে তখন তিনি মদীনার গভর্নর নিযুক্ত করেছিলেন।
ইবন ইসহাক বলেন নিহত হাবীবকে আবু কাতাদার চাদরে আবৃত দেখে লোকে ইন্নাল্লিল্লাহ পাঠ করতে লাগলো এবং বলাবলি করতে লাগলো যে, আবু কাতাদা যুদ্ধে শহীদ হয়েছেন। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: এটা কাতাদার শবদেহ নয়, বরং এ ব্যক্তি আবু কাতাদার হাতে নিহত হয়েছে। এ উদ্দেশ্যে আবূ কাতাদা তার চাদর এর উপর রেখে দিয়েছে, যাতে লোকে বুঝাতে পারে যে, এটা তারই হাতে নিহত ব্যক্তির শবদেহ।
উকাশা ইব্‌ন মিহসান—উবার ও তার পুত্রকে একত্রে পেয়ে যান। তারা পিতাপুত্র উভয়েই একটা উটে চড়ে চলছিল। তিনি তাদের দু'জনকে একই বল্লমের মধ্যে গেঁথে ফেলেন এবং উভয়কে একত্রে হত্যা করেন। কিছু সংখ্যক উষ্ট্রী তাঁরা মুক্ত করে নেন। রাসূলুল্লাহ্ (সা) যী- কারদের পাহাড়ে গিয়ে অবস্থান করেন। সেখানে লোকজন তাঁর সংগে গিয়ে মিলিত হয়। তিনি সেখানে এক দিন একরাত অবস্থান করেন। সালামা ইব্‌ন আকওয়া তাঁকে উদ্দেশ্য করে বলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা)। আমাকে যদি আপনি এক শ' লোক সাথে দেন, তবে অবশিষ্ট উষ্ট্রীগুলোও উদ্ধার করে নিয়ে আসতে পারি। সাথে সাথে শত্রুদের গর্দানসমূহও নিয়ে আসতে পারি। আমার জানা মতে, রাসূলুল্লাহ্ (সা) তখন তাঁকে বলেন:
انهم الآن يغبقون في غطفان -তারা এখন গাতফান গোত্রে গিয়ে উষ্ট্রীগুলোর দুধ পানে মত্ত রয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00