📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব ইবন মালিকের কবিতা

📄 কা'ব ইবন মালিকের কবিতা


আসিম ইব্‌ন আমর ইব্‌ন কাতাদা ও আবদুল্লাহ্ ইব্‌ন আবু বকর, আবদুল্লাহ্ ইব্‌ন কা'ব ইব্‌ন মালিক সূত্রে বর্ণিত। কা'ব ইবন মালিক বনু লিহইয়ান যুদ্ধ সম্পর্কে বলেন: বনু লিহইয়ান যদি অপেক্ষা করতো, তা হলে তারা ঘরে বসেই অগ্রবর্তী বাহিনীর সাক্ষাৎ পেতো। তার পেছনে থাকতো বিশাল বাহিনী যারা আসতো পথ-প্রান্তর মাড়িয়ে, তাদের তরবারিসমূহ ঝিলিক মারতো অগণিত নক্ষত্রসম। কিন্তু কার্যত: তারা ছিল, নেউলে, হিজাযের এমন ঘাঁটিসমূহে গিয়ে তারা আত্মগোপন করলো, যেগুলোর কোন দরজাও ছিল না।

টিকাঃ
১. ইবন সা'দের বর্ণনায় দশজন অশ্বারোহী সৈন্যসহ রাসূলুল্লাহ্ উসফান থেকে আবু বকর (রা)-কে সম্মুখদিকে প্রেরণ করেছিলেন বলে বর্ণিত হয়েছে। সম্ভবতঃ প্রথমে তিনি দু'জনকেই প্রেরণা করেছিলেন- যা ইব্‌ন হিশামের বর্ণনায় রয়েছে। পরে দশজন দিয়ে আবু বকর (রা)-কে প্রেরণ করেছিলেন। অনুবাদক

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00