📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসমান ইব্‌ন তালহার ইসলাম গ্রহণ

📄 উসমান ইব্‌ন তালহার ইসলাম গ্রহণ


ইবন ইসহাক বলেন: এমন এক রাবী আমার নিকট এটি বর্ণনা করেছেন, যাকে আমি মিথ্যাবাদী হওয়ার অপবাদ দিতে পারি না। উসমান ইব্‌ন তালহা ইব্‌ন আবূ তালহা তাঁদের দু'জনের ইসলাম গ্রহণের সময় তাঁদের সঙ্গেই ছিলেন।
ইবন ইসহাক বলেন: ইব্‌ন যুবআরী সাহমী এ প্রসঙ্গে নিম্নের পংক্তিগুলো বলেন:
উসমান ইব্‌ন তালহাকে আমি কসম দিচ্ছি সে ওয়াদা অঙ্গীকারের, যাতে আমরা পরস্পরে আবদ্ধ হয়েছিলাম সেই পবিত্র স্থানে, যেখানে লোক সম্ভ্রমে জুতা খুলে রাখে (পত্রিত কালো পাথররূপী) চুম্বন স্থলের নিকটে। আর আমি কসম দিচ্ছি তাকে সে ওয়াদা অঙ্গীকারের যাতে আমাদের পিতৃপুরুষরা আবদ্ধ হয়েছিলেন। খালিদ ও তাথেকে দায়িত্ব মুক্ত হতে পারে না। তুমি কি নিজ ঘরের চাবি ছাড়াও অন্য ঘরের চাবিও চাও? সনাতন মর্যাদা পূর্ণ ঘরের মর্যাদা কি কাম্য নয়? খালিদ! তুমি নিজেকে নিরাপদ ভেবো না এরপর— উসমান' নিয়ে এসেছে এক নিদারুণ সঙ্কট।
যীকাদা এবং যিলহাজ্জ মাসের প্রথম দিকে (হিজরী ৫ম সন) বনু কুরায়যার উপর বিজয় অর্জিত হয়। এ বছর হজ্জের সময়ও পৌত্তলিকরাই কা'বা শরীফের মুতাওল্লী বা তত্ত্বাবধায়করূপে বহাল ছিল।

টিকাঃ
১. মুসলিম শরীফের বর্ণনায়, আমর ইবন 'আস বর্ণিত হাদীসে উক্ত বাক্যটি আছে এরূপে: (হাদীস নং ১২১) أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا অর্থ একই। কেবল শব্দের পার্থক্য। অনুবাদক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00