📄 হাসসান ইবন সাবিত (রা)-এর কবিতা
ইবন ইসহাক বলেন: হাসান ইব্ন্ন সাবিত (রা) কা'ব ইব্ন আশরাফ এবং সালাম ইব্ আবুল হাকীমের হত্যা প্রসংগে বলেন:
الله در عصابة لا قيتهم ... ... مستصعر بن لكل امر مجحف من
ধন্য তারা, যাদের তুমি সাক্ষাৎ পেলে হে ইব্ন হাকীক, ধন্য তারা যাদের তুমি দেখা পেলে হে ইব্ন আশরাফ ! তাঁরা তাদের হাল্কা তরবারি হাতে বেরিয়ে পড়লেন নৈশ অভিযানে তোমাদের পানে-বনের ঝাঁড়ের ঝোঁপের মধ্য দিয়ে সিংহকুলের সগর্বে এগিয়ে চলার মতো। শেষ পর্যন্ত তাঁরা এসে উপনীত হলেন- তোমাদের নিজেদের বাসগৃহসমূহে;
সীরাতুন নবী (সা) (৩য় খণ্ড)-৩৬
তারপর পান করালেন তোমাদের মৃত্যুর শরবত তাদের ধারালো তরবারিসমূহের দ্বারা।
তাঁদের দীনের নবীর সাহায্যটাই তাঁরা দেখছিলেন, তাঁদের নিজেদের জানমালকে তখন তাঁরা তুচ্ছ জ্ঞান করছিলেন।