📘 সিরাতে ইবন হিশাম 📄 জাবাল ইব্‌ন জাওয়াল ছা'লাবীর কবিতা

📄 জাবাল ইব্‌ন জাওয়াল ছা'লাবীর কবিতা


জাবাল ইব্‌ন জাওয়াল ছা'লাবী হাসানের কবিতার জবাব প্রসঙ্গ এবং বনু নযীর ও বনু কুরায়যার জন্যে বিলাপ প্রসংগে বলে:
الا ياسعد سعد بنى معاذ ...... وقدر القوم حامية تفور
হে সা'দ! হে মু'আয তনয় সা'দ! একটু বল দেখি, বনু কুরায়যা ও বনূ নযীরের **কীকী সঙ্কট হলো?
কসম তোমার জীবনের: সা'দ ইব্‌ন মু'আযকে যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাঁকে বাধ্য হয়ে ধৈর্যধারণ করতে হয়। (বিবেকের বিরুদ্ধে গিয়ে তাঁকে ফয়সালা শুনাতে হয়।) আবূ হুবাব খাযরাজী
হ্যাঁ। তিনি বলেছিলেন বনু কায়নুকা গোত্রকে, ওহে! তোমরা সফর করো না! কিন্তু যুগবিবর্তনের পালায় হুযায়র গোত্রের স্থলে উসায়দের চারদিকে বৃত্ত রচিত হলো, আর যুগের এ বিবর্তন তো হয়েই থাকে। বুয়ায়রা ভূমি উজীড়' বিরাণ হয়ে গেল, সালাম, সাঈদ ও ইব্‌ন আখতাবের পদচারণা থেকে রিক্ত হয়ে, 'এখন তা এক বিধ্বস্ত ভূমি।
অথচ এরা তাদের জনপদে ছিলেন গন্যমান্য লোক, যেমন ভারী হয়ে থাকে মায়তান পাহাড়ের শিলাখণ্ড গুলো। সুতরাং যদি আবুল হাকাম সালাম ধ্বংসও হয়ে যায়, তাতে কী!
সে তো নয় পুরনো জীর্ণ অস্ত্রধারী, আর না ভোল পাল্টানো, পরিবর্তনশীল লোক। (সুতরাং তার মৃত্যুতে লজ্জার কিছু নেই।) ভবিষ্যদ্বক্তাদের হাতে সে ব্যাপার ছেড়ে রেখেছিল, এবং তাদের মধ্যে সে ছিল নম্রতা, ভদ্রতা ও বাজপাখির কুলীনতা নিয়ে। বদান্যতা ও উদারতা ছিল তার স্বভাবজাত গুণ যুগের আবর্তনে তা ক্ষয়ে যাবার নয়।.. হে আওস সরদাররা! তাদের মধ্যে গিয়ে বসবাস কর! মনে হয় যেন অপমানবোধের অনুভূতিও তোমরা হারিয়ে ফেলেছো।
তোমরা তোমাদের ডেগচী পাতিল শূন্য ছেড়ে দিয়েছ, মনে হয় তাতে কিছু নেই।
পক্ষান্তরে আমাদের সম্প্রদায়ের ডেগচী পাতিল উনুনে টগবগ করে ফুটছে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية