📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু কুরায়যার ঘটনা সম্পর্কে কবিতা

📄 বনু কুরায়যার ঘটনা সম্পর্কে কবিতা


ইব্‌ন হিশাম বলেন: কোন কোন কাব্যবিশারদ পণ্ডিত এ পংক্তিগুলো হাসানের বলে স্বীকার করতে রাযী নন।
ইবন ইসহাক বলেন: হাসান ইব্‌ন সাবিত (রা) নিম্নের পংক্তিগুলোও বলেন:
الا ابلغ ابا هدم رسولا ... وكان شفاء نفسي الخزرجي
হে কাসেদ পথ চলতে >পথ চলতে থেমে গেছে যার পদযুগল, পৌছিয়ে দাও আমার সে বারতা যা' নিয়ে উন্ত্রীসমূহ দ্রুত দৌড়ে চলছে। কিহে, আমি কি তোমাদের বন্ধু ছিলাম না প্রত্যেকটি দুর্দিনে, অথচ অন্যরা বন্ধু ছিল কেবল সুদিনে? আর তোমাদের মধ্যকার প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ করেছে আমাকে, যখন আমাকে ঊর্ধ্বে উঠিয়ে নেয়া হয় যেমনটি ঊর্ধ্বে উঠিয়ে নেয়া হয় শিশুকে।
ইব্‌ন হিশাম বলেন: বর্ণনা করা হয়ে থাকে যে, উপরোক্ত পংক্তিগুলো আসলে রবী'আ ইব্‌ন উমাইয়া দায়লী রচিত। আরো বর্ণনা করা হয়ে থাকে যে, এ পংক্তিগুলোর শেষ পংক্তি হচ্ছে:
তুমি সে খাযরাজী ব্যক্তিটিকে তার দু'হাত ধরে অধঃমুখী করে দিলে আর এভাবে সে খাযরাজীই পরিণত হলো আমার হৃদয়ের উপশমে।
বর্ণিত আছে যে, এ পংক্তিটি আবূ উসামা জুשমী রচিত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সা'দ এবং শহীদের স্মরণ ও তাঁদের সদগুণাবলী প্রসংগে

📄 সা'দ এবং শহীদের স্মরণ ও তাঁদের সদগুণাবলী প্রসংগে


সা'দ ইব্‌ন মু'আয এবং রাসূলুল্লাহ্ (সা)-এর যে সব সাহাবী শহীদ হয়েছিলেন, তাঁদের ব্যাপারে শোকগাথা রূপে এবং তাদের সদগুণাবলীর উল্লেখ করে-হাসান ইব্‌ন সাবিত (রা) বলেন:
الا يا لقومى هل لما حم دافع ....... وأن قضاء الله لابد واقع
হে আমার স্বজাতি স্বজন! বল দেখি, লিপিবদ্ধ হলো যাহা টলিবে কি তাহা কোনদিন? ফিরিয়া আসিরে ফের অতীতের সোনালী সুদিন? অতীতের কথা যবে উদিত হলো স্মৃতি পটে হৃদয় যাচ্ছিলো মোর ফেটে, নির্গলিত হলো অশ্রু চোখ ফেটে। প্রেমের দাহন আমাকে স্মরণ করিয়ে দিল বন্ধু-বান্ধবের কথা, যে সব বন্ধু-বান্ধব অতীতে নিহত হয়েছেন তাদের কথা- তুফায়ল, রাফি' ও সা'দ রয়েছেন তাঁদের মাঝে, তাঁরা আজ জান্নাতবাসী- তাঁদের বাসস্থানসমূহ আমার মনে ভীতির সঞ্চার করেছে পৃথিবী আজ তাঁদের বিহনে খাঁ খাঁ করছে।
এঁরা সবই বদর যুদ্ধের দিন পূর্ণ বিশ্বস্ততা প্রদর্শন করেছেন রাসূলের প্রতি, যখন তাঁদের মাথার উপর মৃত্যু ছায়াপাত করছিল, আর তরবারি চমকাচ্ছিল।
রাসূলুল্লাহ্ (সা) তাঁদের ডাক দিলেন, সত্যপরায়ণতার পরাকাষ্ঠা প্রদর্শন করে অমনি তাঁরা সাড়া দিলেন তাঁদের সকলে তাঁর প্রতি ছিলেন চরম অনুগত- প্রতিটি ব্যাপারে, তাঁর প্রতিটি কথায় তাঁরা ছিলেন কর্ণপাতকারী। ভীত-সন্ত্রস্ত হয়ে তাঁরা পালাননি বরং সকলে সম্মিলিত ও একতাবদ্ধ হয়ে হামলা চালিয়েছেন, বধ্যভূমির বাইরে অন্য কোথাও তাঁদের মৃত্যু হওয়া ছিল অসম্ভব ব্যাপার।
কেননা, তাঁরা তাঁর শাফাআতের আশায় বুক বেঁধেছিলেন আর নবীগণ ছাড়া অন্য কেউ তো সুপারিশকারী হতে পারে না। এটাই আমাদের পরীক্ষা, হে মানব-শ্রেষ্ঠ (নবী)! মৃত্যুকে সত্য জেনে আমরা আল্লাহ্র ডাকে হাযির, আমাদের প্রথম পদক্ষেপ তোমারই দিকে এবং আমাদের পরবর্তী প্রজন্মও আল্লাহর দীনের ব্যাপারে তাদের পূর্ব প্রজন্মের অনুসরণকারী। আমাদের জানা আছে, রাজত্ব কেবল আল্লাহরই, আর আল্লাহ্র লিখন অখণ্ডনীয়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু কুরায়যার দিন হাসান ইবন সাবিত (রা)-এর আরো কবিতা

📄 বনু কুরায়যার দিন হাসান ইবন সাবিত (রা)-এর আরো কবিতা


لقد لقيت قريظة ما ساها من الرحمن الن قبلت نذیری
যে ব্যাপারগুলো বনু কুরায়যাকে নিন্দার ভাগী করলো তার ফল তারা হাতে হাতে পেয়ে গিয়েছে। তাদের এ যিল্লতি ও ভাগ্যবিড়ম্বনা থেকে উদ্ধারের জন্যে ছিল না তাদের কোন সাহায্যকারী, পরিত্রাণকারী। তাদের উপর আপতিত হয় যে পরীক্ষা ও বিপর্যয় বনূ নযীরের উপর আপতিত বিপদ থেকে তা ছিল ভিন্ন প্রকৃতির। বনু কুরায়যার দিকে এগিয়ে এসেছিলেন গোটা বিশ্বকে উজ্জ্বলকারী প্রদীপ্ত চন্দ্ররূপী, আল্লাহর রাসূল (সা)।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসসান ইবন সাবিত (রা) বনু কুরায়যা সম্পর্কে আরে কবিতা

📄 হাসসান ইবন সাবিত (রা) বনু কুরায়যা সম্পর্কে আরে কবিতা


لقد لقيت قريظة ما ساها ............ له من حرو قعتهم صليل
যে সব কর্মকাণ্ড বনু কুরায়যাকে করেছে নিন্দিত, তার ফল তারা পেয়ে গেছে হাতে হাতে। তাদের দুর্গে নেমে এসেছে চরম লাঞ্ছনা ও অপমান, সা'দ মঙ্গলকামনার তাগিদে তাদের করেছিলেন সতর্ক এ মর্মে যে, তোমাদের প্রকৃত মা'বুদ হচ্ছেন মহিমান্বিত প্রতিপালক। কিন্তু তারা অনন্তর প্রতিশ্রুতি ভঙ্গ করতে রইলো, যাবৎ না তাদের জনপদেই রাসূলুল্লাহ্ তাদের উড়িয়ে দিলেন তলোয়ারের মুখে। আমাদের সারি সারি মুজাহিদ ঘিরে ফেললো তাদের দুর্গ, এ কঠিন সঙ্কটের মুখে তাদের কিল্লায় মহা হৈ চৈ পড়ে গেল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00