📘 সিরাতে ইবন হিশাম 📄 রাসূলুল্লাহ্ (সা)-এর একটি ভবিষ্যদ্বাণী

📄 রাসূলুল্লাহ্ (সা)-এর একটি ভবিষ্যদ্বাণী


আমার জানা মতে, খন্দক যুদ্ধ শেষে যখন যোদ্ধারা ফিরে আসছিলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বলেন: এ বছরের পর কুরায়שরা আর তোমাদের সাথে লড়তে আসবে না বরং তোমরাই তাদের বিরুদ্ধে লড়তে যাবে। সত্যি সত্যি তাই হয়েছিল। এরপর আর কুরায়শরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পায়নি বরং রাসূলুল্লাহ্ (সা)-ই তাদের বিরুদ্ধে নিরন্তর লড়ে যান। এভাবে আল্লাহ্র তাকে মক্কা বিজয়ের গৌরব দান করেন।

ফন্ট সাইজ
15px
17px