📘 সিরাতে ইবন হিশাম > 📄 খন্দকের যুদ্ধের শহীদান

📄 খন্দকের যুদ্ধের শহীদান


ইবন ইসহাক বলেন: খন্দকের যুদ্ধে মুসলিমদের মধ্যে মাত্র ছয়জন শহীদ হয়েছিলেন। আবদুল আশহাল গোত্রের তিনজন: সা'দ ইব্‌ন মু'আয (রা), আনাস ইব্‌ন আওস ইব্‌ন আতীক ইব্‌ন আমর ও আবদুল্লাহ্ ইব্‌ন সাহল।
বনু জুশাম ইব্‌ন খাযরাজ গোত্রের শাখা সালমা গোত্রের দু'জন, তুফায়ল ইব্‌ন নু'মান ও ছা'লাব ইব্‌ন গানামা।
আর বনূ নাজ্জারের শাখা দীনার গোত্রের কা'ব ইবন যায়দ। তিনি একটি উড়ো তীরবিদ্ধ হয়ে শহীদ হন।
ইব্‌ন হিশাম বলেন : سهم غرب 3 سهم غرب অর্থ হচ্ছে এমন তীর, যা কোত্থেকে আসল, কে মারল, তা জানা যায় না।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুশরিকদের মধ্যে যারা নিহত হয়

📄 মুশরিকদের মধ্যে যারা নিহত হয়


মুশরিকদের মধ্যে নিহত হয়েছিল তিনজন। আবদুদ্দার ইব্‌ন কুসাঈ গোত্রের মুনাব্বিহ্ ইব্‌ন উসমান ইব্‌ন উবায়দ ইব্‌ন সাব্বাক ইব্‌ন আবদুদ্দার। সে একটি তীরবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। অবশেষে মক্কায় গিয়ে মারা যায়।
ইবন হিশাম তার বংশ তালিকা এরূপ উল্লেখ করেছেন: মুনাব্বিহ্ ইব্‌ন উসমান ইব্‌ন উমাইয়া ইব্‌ন মুনাব্বিহ্ ইব্‌ন উবায়দ ইব্‌ন সাব্বাক।
ইবন ইসহাক বলেন: আর মাখযূম ইয়াকজা গোত্রের নাওফাল ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন মুগীরা। সে পরিখায় আক্রমণ করতে গিয়ে তাতে পড়ে যায়। তখন মুসলমানরা তাকে হত্যা করেন এবং তার লাশ হস্তগত করেন। কাফিররা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট হতে তার লাশ কিনতে চাইলে, তিনি বলেন: তার লাশ বা লাশের মূল্য দিয়ে আমাদের কোন প্রয়োজন নেই। সুতরাং তিনি লাশ তাদের দিয়ে দেন।
ইন হিশাম বলেন: আমি ইমাম যুহরী (র)-এর সূত্রে জানতে পেরেছি যে, তারা তার লাশের বিনিময়ে রাসূলুল্লাহ্ (সা)-কে দশ হাজার দিরহাম দিয়েছিল।
ইবন ইসহাক বলেন: আর আমর ইব্‌ লুআঈ-এর শাখা মালিক ইব্‌ন হিস্স গোত্রের আমর ইব্‌ন আব্দ উদ্দ। তাকে হত্যা করেছিলেন আলী ইব্‌ন আবূ তালিব (রা)।
ইবন হিশাম বলেন: আমি নির্ভরযোগ্য সূত্রে ইমাম যুহরী (র) হতে জানতে পেরেছি। তিনি বলেন: এ যুদ্ধে আলী (রা) আমর ইব্‌ন আব্দ উদ্‌দ ও তার ছেলে হিল্স ইব্‌ন আমরকে হত্যা করেন।
ইব্‌ন হিশাম বলেন: আমর ইব্‌ন আব্দ উদ্‌দকে আমর ইব্‌ন আব্দও বলা হয়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু কুরায়যা অভিযানে যাঁরা শহীদ হন

📄 বনু কুরায়যা অভিযানে যাঁরা শহীদ হন


ইবন ইসহাক বলেন: বনু কুরায়যা অভিযানে মুসলিমদের মধ্যে খাল্লাদ ইব্‌ন সুওয়ায়দ ইব্‌ন ছা'লাবা ইব্‌ন আমর শহীদ হন। তিনি ছিলেন হারিস ইব্‌ন খাযরাজ গোত্রের লোক। তাঁর উপর একটি যাঁতা নিক্ষেপ করা হয়। এতে তিনি সাংঘাতিক রকমের আহত হন। রাসূলুল্লাহ্ (সা) তাঁর সম্পর্কে বলেছিলেন: সে দুই শহীদের সমান সওয়াব লাভ করবে।
বনু কুরায়যার অবরোধকালে আসাদ ইব্‌ন খুযায়মা গোত্রের আবু সিনান ইব্‌ন মিহসান ইব্‌ন হুরছান মারা গেলে, তাকে বনু কুরায়যার কবরস্থানে দাফন করা হয়, যেখানে তারা তাদের লোকদের দাফন করতো। ইসলাম পরবর্তীকালেও তারা তাদের মৃতদেরকে এখানে দাফন করতে থাকে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুরায়শদের সম্পর্ক রাসূলুল্লাহ্ (সা)-এর উক্তি

📄 কুরায়শদের সম্পর্ক রাসূলুল্লাহ্ (সা)-এর উক্তি


খন্দকের যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ্ (সা) মুসলমানদের এই সুসংবাদ দেন যে, এরপর আর কখনও কুরায়শরা তোমাদের উপর আক্রমণ চালাবে না; বরং তোমরাই হবে তাদের উপর আক্রমণকারী। বস্তুত এরপর আর কখনও কুরায়שরা আক্রমণ করার সাহস করেনি বরং রাসূলুল্লাহ্ (সা)-ই তাদের বিরুদ্ধে অভিযান চালাতে থাকেন। অবশেষে আল্লাহ্ তা'আলার সাহায্যে তিনি মক্কা মুকররামাও জয় করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00